Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

লিভার ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৩ সবজি, বলছেন AIIMS- এর চিকিৎসক

লিভারকে সুস্থ রাখতে সবসময় জটিল ডায়েট বা ডিটক্সের দরকার হয় না। প্রতিদিনের খাবারে সামান্য কিছু পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে।
 

লিভার ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৩ সবজি, বলছেন AIIMS- এর চিকিৎসক

জিনিয়া সরকার

শেষ আপডেট: 31 March 2026 20:47

দ্য ওয়াল ব্যুরো: লিভারের কথা আমরা সাধারণত ভাবি তখনই, যখন সমস্যা শুরু হয়। অথচ শরীরের ভিতরে নিঃশব্দে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর অনেকটাই সামলায় এই অঙ্গ— পুষ্টি প্রক্রিয়াকরণ, টক্সিন ছেঁকে ফেলা, মেটাবলিজম নিয়ন্ত্রণ, এমনকি শক্তি জোগানোও। ভাল কথা হল, লিভারকে সুস্থ রাখতে সবসময় জটিল ডায়েট বা ডিটক্সের দরকার হয় না। প্রতিদিনের খাবারে সামান্য কিছু পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে।

AIIMS-এ প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ সেঠি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, লিভার ভাল রাখতে তিনি নিয়মিত তিনটি সহজলভ্য সবজি খেয়ে থাকেন। কী সেই সবজি? জেনে নেওয়া যাক।

১. বিটরুট

বিটরুটে রয়েছে ‘বেটালাইনস’ নামে এক ধরনের উপাদান, যা এটিকে গাঢ় লাল রং দেয়। এই উপাদান শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। ফলে লিভারের উপর চাপ কমে এবং তার কাজ করার ক্ষমতা বাড়ে।

২. ব্রকোলি 

ব্রকোলিতে থাকে ‘সালফোরাফেন’ নামের একটি উপকারী যৌগ, যা লিভারের ডিটক্স প্রক্রিয়াকে সক্রিয় রাখে। সহজভাবে বললে, এটি লিভারকে নিজের কাজ আরও ভালভাবে করতে সাহায্য করে। ব্রকোলি না পছন্দ হলে বাঁধাকপি বা ফুলকপিও খাওয়া যেতে পারে — এগুলিতেও প্রায় একই ধরনের উপকার মেলে।

৩. করলা (উচ্ছে)

করলা সাধারণত রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে বলেই পরিচিত। তবে ডা. সেঠির মতে, এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতেও সাহায্য করে। আর ইনসুলিন রেজিস্ট্যান্সই ফ্যাটি লিভারের অন্যতম বড় কারণ। তাই করলা খেলে পরোক্ষভাবে লিভারও উপকৃত হয়।

করোলা


এই সবজিগুলি কোনও ম্যাজিক নয়, কিন্তু নিয়মিত খেলে ধীরে ধীরে লিভারের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। হঠাৎ করে বড় পরিবর্তন না এনে, ধীরে ধীরে খাদ্যতালিকায় এগুলি যোগ করলেই মিলবে উপকার। নিয়মিত যত্নই লিভারকে সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায়।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য নানা মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা, যা আলাদা করে দ্য ওয়ালের তরফে যাচাই করা হয়নি।

Note: This report is intended for informational purposes only and is not a substitute for medical advice. It is based on statements published across social media and various other media platforms, which have not been independently verified by The Wall.
 


```