Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

Protein in Summer: গরমে শরীর চায় হালকা খাবার, ভাল প্রোটিনের সঠিক উৎস বেছে নেবেন কীভাবে?

গরমে শরীর চায় হালকা খাবার, ভাল প্রোটিনের সঠিক উৎস বেছে নেবেন কীভাবে?

Protein in Summer: গরমে শরীর চায় হালকা খাবার, ভাল প্রোটিনের সঠিক উৎস বেছে নেবেন কীভাবে?

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 26 March 2026 13:32

দ্য ওয়াল ব্যুরো: দুপুরটা যেন আগুনের মতো। রাস্তায় হাঁটলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে, আর খাওয়ার নাম শুনলেই মনটা একটু পিছিয়ে যায়। গরমের এই সময়টা আমাদের শরীর যেন নিজেই বলে দেয়, 'হালকা কিছু দাও, সহজ কিছু দাও।'

কিন্তু সেই হালকা খাবারের ভিড়ে একটা জিনিস যেন চুপচাপ বাদ পড়ে যায়, প্রোটিন। মাছ-মাংস খেতে ইচ্ছে করে না, ভারী খাবারে অস্বস্তি, অথচ শরীরের ভিতরকার সব কাজ ঠিক রাখতে, পেশি থেকে রোগ প্রতিরোধ, সবকিছুর জন্যই প্রতিদিন প্রোটিন দরকার।

তাই গরমে কৌশলটা একটাই, ভারী নয়, বেছে নিতে হবে হালকা, সহজপাচ্য আর একটু ঠান্ডা প্রোটিন।

হালকা প্রোটিনে শরীরও থাকবে হালকা

গরমে ভাজাভুজি বা মশলাদার খাবার শরীরকে আরও ক্লান্ত করে দেয়। তার বদলে গ্রিল করা চিকেন বা হালকা করে রান্না করা মাছ অনেক বেশি উপযোগী। এতে প্রোটিনও মেলে, আবার পেটও ভারী লাগে না।

যাঁরা নিরামিষ খান, তাঁদের জন্য ডাল, ছোলা, রাজমা—এসব কার্যকর হতে পারে। এগুলো দিয়ে ঠান্ডা স্যালাড বানানো যায়, আবার হালকা কোনও পদেও ব্যবহার করা যায়।

অথবাক এক বাটি ঘন দই, তার সঙ্গে একটু ফল— এটাই অনেক সময় একটা সম্পূর্ণ খাবার হয়ে উঠতে পারে। গ্রিক ইয়োগার্ট হোক বা ঘরে পাতা টক দই, প্রোটিনের সঙ্গে এতে থাকে প্রোবায়োটিক, যা গরমে হজমশক্তি ঠিক রাখতে সাহায্য করে।

আর ছাঁছ বা ঘোল, এই পুরনো দেশি পানীয় যেন গরমের এক নির্ভরযোগ্য বন্ধু। শরীর ঠান্ডা রাখে, আবার অল্প প্রোটিনও জোগায়।

এক গ্লাস ছাতুর শরবতের জুড়ি মেলা ভার গরমে। ভাজা ছোলার গুঁড়ো দিয়ে তৈরি এই পানীয় শুধু ঠান্ডাই রাখে না, শরীরকে দেয় প্রোটিন আর ফাইবার। দুপুরের ক্লান্তি কাটাতে এর চেয়ে সহজ উপায় খুব কমই আছে।

খিদের সময় বড় কিছু খেতে ইচ্ছে না করলে, একমুঠো বাদাম বা বীজই যথেষ্ট। কাঠবাদাম, আখরোট, চিয়া বা ফ্ল্যাক্সসিড— এগুলো শুধু প্রোটিন নয়, শরীরকে ভাল ফ্যাটও দেয়। ফলে শক্তি থাকে, আবার পেটও ভরে।

টোফু বা পনির দিয়ে হালকা সালাদ, বা কম মশলার রান্না, গরমে বেশ মানানসই। আর কিনুয়া একটু নতুন হলেও, এখন অনেকেই ডায়েটে রাখছেন। এতে সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে, ফলে এটি একটি সম্পূর্ণ প্রোটিনের উৎস।

গরমে খাওয়ার নিয়মটা খুব জটিল নয়। শরীর যা চায়, সেটাই শুনতে হয়— হালকা, সহজ, আর সতেজ। প্রোটিনও সেই নিয়ম মেনেই বেছে নিতে হবে। ভারী প্লেট নয়, ছোট ছোট বুদ্ধিমান সিদ্ধান্ত। সেখানেই লুকিয়ে আছে সুস্থ থাকার চাবিকাঠি।

কারণ এই গরমে যুদ্ধটা শুধু তাপের সঙ্গে নয়— শরীরকে ঠিক রাখার সঙ্গেও।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য নানা মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা, যা আলাদা করে দ্য ওয়ালের তরফে যাচাই করা হয়নি।
Note: This report is intended for informational purposes only and is not a substitute for medical advice. It is based on statements published across social media and various other media platforms, which have not been independently verified by The Wall.


```