Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

পুজোর আগে ক্লিয়ার স্কিনের ডিমান্ড! খাবারেই লুকিয়ে রহস্য, বলছেন টেকনো ডামার চিকিৎসক

কথায় আছে পেটে খেলে পিঠে সয়। এই পুরনো কথাকেই গুরুত্ব দিতে বলছেন চিকিৎসক।

পুজোর আগে ক্লিয়ার স্কিনের ডিমান্ড! খাবারেই লুকিয়ে রহস্য, বলছেন টেকনো ডামার চিকিৎসক

শেষ আপডেট: 21 September 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজো মানেই নতুন জামা, আড্ডা, খাওয়া দাওয়া ও সাজগোজ। সঙ্গে কয়েকশো ছবি তোলা। পিকচার পারফেক্ট লুকের জন্য প্রথমেই দরকার পরিষ্কার ও ঝকঝকে ত্বক। কীভাবে মিলবে? টিপস দিলেন টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের চিফ ক্লিনিক্যাল ডায়টেশিয়ান ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পুষ্টিবিদ ডাঃ পায়েল কুমার রায়। 

কথায় আছে পেটে খেলে পিঠে সয়। এই পুরনো কথাকেই গুরুত্ব দিতে বলছেন চিকিৎসক। তাঁর কথায়, যা পেটে যাবে তারই প্রতিফলন দেখা যাবে ত্বকে। তাই ডায়েটে কী থাকছে সে দিকে সবার প্রথমে নজর দিতে হবে। 

তাঁর পরামর্শ - 

সঠিক পুষ্টি শরীরে যাচ্ছে কি না সেদিকে নজর দিতে হবে 

নিজেকে ভাল রাখতে ত্বকের প্রয়োজন হয় নির্দিষ্ট পরিমাণ প্রোটিন, মিনারেলস, ভিটামিন ও হেলদি ফ্যাট। আমাদের খাবারে এগুলো রোজ ঠিক মতো থাকছে কি না সেদিকে নজর দিতে হবে। 

কোলাজেন ঠিক রাখা 

ত্বক ভাল রাখতে কোলাজেনের জুড়ি মেলা ভার। ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্টসের ঘাটতি কোলাজেন তৈরিতে ব্যাঘাত ঘটাতে পারে। যার ফরে বয়সের ছাপ পড়ে যেতে পারে ত্বকে। 

ত্বকে আদ্রতা যেন কমে না যায়

নির্দিষ্ট পরিমাণ জল প্রতিদিন খেতে হবে। যাতে ত্বক শুকনো না হয়ে যায়। শুধু জল না, সবুজ শাক-সবজি খেলেও কিন্তু ত্বক ভাল থাকবে। 

গাট-স্কিন সংযোগ 

গাট হেল্থে নজর না দিতে ত্বকে তার প্রভাব পড়বেই। হতে পারে এক্সিমা বা অ্যাকনেও। 

ঘুমের দিকে নজর দিতে হবে 

ত্বক ভাল রাখতে রাতে ঠিক ভাবে ঘুমানো খুব প্রয়োজন। রাতে ঘুম না হলে ত্বক ফ্যাকাসে দেখাবে। 

প্রসেস ফুড ও মিষ্টিতে নিয়ন্ত্রণ 

মিষ্টি খেলে ফ্যাট ও কার্বোহাইট্রেড বাড়বে যার ফলে ত্বকের উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যেতে পারে। 

সান প্রোটেকশন 

ত্বক থেকে বলিরেখা ও দাগছোপ দূর করতে সান প্রোটেকশন খুবই জরুরি। সানস্ক্রিন মেখে বাইরে বেরোন দরকার। 


```