Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রতিদিনের এইসব ভুলে শরীরে ঢুকছে প্লাস্টিকের টুকরো! ৭ সহজ উপায়ে কমতে পারে স্বাস্থ্যঝুঁকি

আমাদের অজান্তেই রোজকার ব্যবহারের নানা জিনিস থেকেই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে।

প্রতিদিনের এইসব ভুলে শরীরে ঢুকছে প্লাস্টিকের টুকরো! ৭ সহজ উপায়ে কমতে পারে স্বাস্থ্যঝুঁকি

রোজের ছোটখাট ভুলে শরীরে ঢুকছে প্লাস্টিকের টুকরো

শেষ আপডেট: 17 May 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: মাইক্রোপ্লাস্টিক (microplastic) এখন শুধুমাত্র পরিবেশ সংক্রান্ত সমস্যা নয়, একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকিও (health risk)। বিগত ৮ বছরে মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমরা প্রতিদিন নানা ভাবে প্লাস্টিকের সংস্পর্শে আসছি, আর সেই সঙ্গে তা আমাদের শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ তো বটেই, রক্তনালিতেও জমচ্ছে আস্তে আস্তে।

মাইক্রোপ্লাস্টিক হল অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা, যেগুলোর আকার সাধারণত ৫ মিলিমিটারের কম। আমাদের অজান্তেই রোজকার ব্যবহারের নানা জিনিস থেকেই এগুলো আমাদের শরীরে প্রবেশ করে। গবেষণা বলছে, লিভার, পাকস্থলী, এমনকি মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে, মানুষের মস্তিষ্কের টিস্যুতেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। গবেষণাটি বলছে, এটি প্রায় ৪-৫টি পেপার ক্লিপের সমান প্লাস্টিক।

কার্ডিওভাসকুলার সার্জন ড. জেরেমি লন্ডন ইনস্টাগ্রামে ৭টি সহজ কিন্তু কার্যকরী অভ্যাসের কথা জানান, যেগুলো মেনে চললে প্রতিদিনের জীবনে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ কমানো সম্ভব।

১ / ৭
প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া বন্ধ করুন:
প্লাস্টিকের বোতল থেকে জল খেলে আমাদের অজান্তেই মাইক্রোপ্লাস্টিক জলের সঙ্গে শরীরে প্রবেশ করে।

প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া বন্ধ করুন: প্লাস্টিকের বোতল থেকে জল খেলে আমাদের অজান্তেই মাইক্রোপ্লাস্টিক জলের সঙ্গে শরীরে প্রবেশ করে।

২ / ৭
প্লাস্টিক কন্টেইনারে খাবার গরম করবেন না:
মাইক্রোওয়েভে প্লাস্টিক কন্টেইনারে গরম করলে তাপের প্রভাবে ক্ষতিকর রাসায়নিক খাবারে ছড়িয়ে পড়ে। তার সঙ্গে প্লাস্টিকের কণা তো আছেই।

প্লাস্টিক কন্টেইনারে খাবার গরম করবেন না: মাইক্রোওয়েভে প্লাস্টিক কন্টেইনারে গরম করলে তাপের প্রভাবে ক্ষতিকর রাসায়নিক খাবারে ছড়িয়ে পড়ে। তার সঙ্গে প্লাস্টিকের কণা তো আছেই।

৩ / ৭
কফির কাপে প্লাস্টিকের আস্তরণ থাকে- খেয়াল করুন:
কাগজের কাপ বলে বিক্রি হলেও এই কাপগুলিতে প্লাস্টিকের আস্তরণ থাকে। ফলে তাতে গরম চা বা কোনও পানীয় রাখলে প্লাস্টিক দ্রবীভূত হয়ে শরীরে ঢোকে।

কফির কাপে প্লাস্টিকের আস্তরণ থাকে- খেয়াল করুন: কাগজের কাপ বলে বিক্রি হলেও এই কাপগুলিতে প্লাস্টিকের আস্তরণ থাকে। ফলে তাতে গরম চা বা কোনও পানীয় রাখলে প্লাস্টিক দ্রবীভূত হয়ে শরীরে ঢোকে।

৪ / ৭
কোটেড বা নন-স্টিক কুকওয়্যার বদলে ফেলুন:
রান্নাঘরে স্টেইনলেস স্টিলের বাসন ব্যবহার করুন। প্লাস্টিকের চামচ, খুন্তিও ব্যবহার করা বন্ধ করুন।

কোটেড বা নন-স্টিক কুকওয়্যার বদলে ফেলুন: রান্নাঘরে স্টেইনলেস স্টিলের বাসন ব্যবহার করুন। প্লাস্টিকের চামচ, খুন্তিও ব্যবহার করা বন্ধ করুন।

৫ / ৭
প্লাস্টিক কাটিং বা চপিং বোর্ড বাদ দিন:
প্রতিদিনের প্লাস্টিকের বোর্ডের ওপর রেখে সবজি কাটার সময়, সবজির সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে শরীরে ছড়াতে পারে।

প্লাস্টিক কাটিং বা চপিং বোর্ড বাদ দিন: প্রতিদিনের প্লাস্টিকের বোর্ডের ওপর রেখে সবজি কাটার সময়, সবজির সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে শরীরে ছড়াতে পারে।

৬ / ৭
প্লাস্টিকের কন্টেইনারের বদলে কাচের পাত্র ব্যবহার করুন:
খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিক নয়, কাচই সবচেয়ে নিরাপদ।

প্লাস্টিকের কন্টেইনারের বদলে কাচের পাত্র ব্যবহার করুন: খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিক নয়, কাচই সবচেয়ে নিরাপদ।

৭ / ৭
ক্যানজাত খাবার কম খান:
বেশিরভাগ ক্যানের ভিতরে থাকে প্লাস্টিকের লাইনিং, বিশেষ করে স্যুপ বা লিক্যুইড খাবারের ক্ষেত্রে তা আরও বেশি ক্ষতিকারক।

ক্যানজাত খাবার কম খান: বেশিরভাগ ক্যানের ভিতরে থাকে প্লাস্টিকের লাইনিং, বিশেষ করে স্যুপ বা লিক্যুইড খাবারের ক্ষেত্রে তা আরও বেশি ক্ষতিকারক।


```