Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাথরুমের এই ৩টি জিনিস এখনই ফেলে দিন! সাবধান করলেন চিকিৎসক

গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা পেটের রোগ বিশেষজ্ঞ ডা. সৌরভ শেঠি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনটি ‘বিপজ্জনক’ জিনিসের কথা বলেছেন, যা আমাদের বাথরুমেই থাকে।

বাথরুমের এই ৩টি জিনিস এখনই ফেলে দিন! সাবধান করলেন চিকিৎসক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 May 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: আপনার টুথব্রাশ কি ৩ মাসের বেশি পুরনো? তাহলে আজই বদলে ফেলুন। কারণ এই অভ্যাসে ক্ষতি হচ্ছে শরীরের। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা পেটের রোগ বিশেষজ্ঞ ডা. সৌরভ শেঠি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে টুথব্রাশ সহ এমন তিনটি ‘বিপজ্জনক’ জিনিসের কথা বলেছেন, যা আমাদের বাথরুমেই থাকে। সেগুলি অবিলম্বে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিয়মিত দাঁতের যত্ন ও ত্বকের সুস্থতার জন্য এই জিনিসগুলি ব্যবহারে সতর্ক হওয়া জরুরি বলে জানিয়েছেন তিনি।

কোন কোন জিনিসের কথা মনে করিয়ে দিয়েছেন ডা. সৌরভ শেঠি?

১) পুরনো টুথব্রাশ

ডা. শেঠি জানিয়েছেন, ‘সাম্প্রতিক গবেষণা বলছে, প্রায় ৭৫% মানুষ ৩ মাসের বেশি সময় ধরে একই টুথব্রাশ ব্যবহার করেন। অথচ ৩ মাস পর টুথব্রাশ তার পরিষ্কার করার ক্ষমতা প্রায় ৩০% পর্যন্ত হারিয়ে ফেলে। শুধু তাই নয়, ব্রাশের গায়ে ব্যাকটেরিয়াও জমতে শুরু করে।’

করণীয়: প্রতি ৩ মাস অন্তর টুথব্রাশ বদলে ফেলার অভ্যাস গড়ে তুলুন।

২) ভোঁতা রেজার ব্লেড

‘একটা ভোঁতা রেজার ব্লেড ত্বকের ক্ষতি করে আদতে। এতে ত্বকে জ্বালাভাব দেখা দিতে হবে, ইরিটেশন থাকলে তা বাড়তে পারে ১০ গুণ বেশি’ বলছেন ডা. শেঠি।

করণীয়: ৫ থেকে ৭ বার ব্যবহারের পর রেজার ব্লেড বদলে ফেলুন, না হলে ত্বকে ক্ষত, ইনফেকশন বা র‍্যাশ হতে পারে।

৩) অ্যান্টিমাইক্রোবিয়াল মাউথওয়াশ

এই ধরনের মাউথওয়াশে থাকা কেমিক্যাল শরীরের ভাল ব্যাকটেরিয়াগুলোকেও নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এর ফলে ওরাল হেলথ বা মুখের স্বাস্থ্য যেমন বিঘ্নিত হয়, তেমনি প্রভাব পড়ে পেটের মাইক্রোবায়োম বা পেটের মধ্যে থাকা ভাল ব্যাকটেরিয়ার ওপরেও।

করণীয়: চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন বা অতিরিক্ত পরিমাণে এই ধরনের মাউথওয়াশ ব্যবহার না করাই ভাল।

কেন মুখ ও ত্বকের যত্নে বিশেষভাবে সচেতন থাকা জরুরি?

মুখের যত্ন শুধু দাঁতের জন্যই নয়, হৃদযন্ত্রের সুরক্ষার সঙ্গেও জড়িত। গবেষণা বলছে, নিয়মিত এবং সঠিকভাবে দাঁত ব্রাশ করলে হার্ট ফেইলিওর ও হার্ট সংক্রান্ত নানা ঝুঁকি কমে যায়। অন্যদিকে, সঠিক যত্নের অভাবে মুখের ভিতর ব্যাকটেরিয়া জমে, পরে তা রক্তে মিশে শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি করতে পারে।

শরীরের সামগ্রিক সুস্থতার জন্যই তাই এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চলা জরুরি।


```