Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"বান্ধবীর মতে, 'ঠিকমতো' ওড়না নিই নি বলেই আমার শ্লীলতাহানি করা হয়েছিল", মুখ খুললেন গায়িকা সোনা মহাপাত্র

দ্য ওয়াল ব্যুরো: গায়িকা সোনা মহাপাত্র যেমন সুরের মূর্ছনায় ঝড় তোলেন, তেমনই এই যুগের এক প্রতিবাদী কণ্ঠও তিনি। #মিটু আন্দোলন থেকেই বিভিন্ন সময় শুধু নিজের জন্য নয়, প্রতিটা মেয়ের জন্য গলা ছেড়ে প্রতিবাদ করেছেন। সেই গায়িকাই নতুন করে টুইটা

"বান্ধবীর মতে, 'ঠিকমতো' ওড়না নিই নি বলেই আমার শ্লীলতাহানি করা হয়েছিল", মুখ খুললেন গায়িকা সোনা মহাপাত্র

শেষ আপডেট: 24 November 2020 12:26

দ্য ওয়াল ব্যুরো: গায়িকা সোনা মহাপাত্র যেমন সুরের মূর্ছনায় ঝড় তোলেন, তেমনই এই যুগের এক প্রতিবাদী কণ্ঠও তিনি। #মিটু আন্দোলন থেকেই বিভিন্ন সময় শুধু নিজের জন্য নয়, প্রতিটা মেয়ের জন্য গলা ছেড়ে প্রতিবাদ করেছেন। সেই গায়িকাই নতুন করে টুইটারে পোস্ট করে জানিয়েছেন, শ্লীলতাহানির জন্য সবসময় মেয়েদের ও তাঁদের পোশাককে দোষ দেওয়াটা বন্ধ করা হোক। সম্প্রতি সোনা ট্যুইটারে লিখেছেন, "আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ছি। একদিন মাইক্রোপ্রসেসর ল্যাবে যাচ্ছি। সেদিন পরেছিলাম ঢিলে খাদি কাপড়ের সবুজ রঙের একটা কুর্তি। হঠাৎ এক সিনিয়র সিটি বাজিয়ে আমায় আওয়াজ দিয়ে বলল, আমার অন্তর্বাসের সাইজ নাকি সঠিক না। আমার এক সুহৃদ এগিয়ে এসে বলল, বুকের সামনে আমার 'ঠিকমতো' ওড়না নেওয়া উচিত ছিল। দোষ আমার।" সোনার মতো প্রতিদিনই এ দেশের বহু মেয়েই এইরকম অসম্মানের সাক্ষী থাকেন। বেশিরভাগ মেয়েরাই এসব সহ্য করে নেন। ট্রেনে, বাসে, রাস্তাঘাটে চলাফেরার সময় প্রত্যেকদিন এমন ঘটনার সম্মুখীন হন অনেকে। মজার ব্যাপার,এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেয়েরাই মেয়েদের দোষ দেন। 'ঠিকঠাক' পোশাক না পরার কারণেই শ্লীলতাহানি করা হয়, আমাদের চারপাশে এখনও অনেকেই মনে মনে এই ধারণা পোষণ করেন। অপমানিত হয়েও সর্বসমক্ষে মুখ খুলতে সাহস পান না অনেক মেয়েই। সেই সাহস জোগাচ্ছেন গায়িকা সোনা মহাপাত্র। টুইটারে পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি লিখেছেন, "আমি চাই আমার মতো আরও অনেকেই এই প্রতিবাদে সামিল হোক। আমি জানি অনেকের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। ঘটছে। মুখ খুলুক প্রত্যেকে।"। তিনি অভিনেত্রী সোনম কাপুর আহুজাকেও ট্যাগ করেছেন পোস্টে। এখন দেখার অপেক্ষা আর কে কে এই বিষয়ে মুখ খোলেন।

```