Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাচ্চার ছোট্ট কয়েকটি অভ্যাস বদলে দিতে পারে সবকিছু! দৌড়বে কেরিয়ার ও ব্যক্তিগত জীবন

ছোট থেকে কেউ সঠিক দিশা পেলে জীবনে নানা পরিস্থিতিতে নিজেকে সামলাতে সক্ষম হবে। কী সেই অভ্যাস? 

বাচ্চার ছোট্ট কয়েকটি অভ্যাস বদলে দিতে পারে সবকিছু! দৌড়বে কেরিয়ার ও ব্যক্তিগত জীবন

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 14 January 2025 00:50

দ্য ওয়াল ব্যুরো: উচ্চশিক্ষা হোক বা চাকরি, একটু বড় হলেই বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় যেকোনও বাচ্চাকে। কিছু নির্দিষ্ট অভ্যাস সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস একটু একটু করে ছোট থেকেই তৈরি করা প্রয়োজন। ছোট থেকে কেউ সঠিক দিশা পেলে জীবনে নানা পরিস্থিতিতে নিজেকে সামলাতে সক্ষম হবে। কী সেই অভ্যাস? 

শেয়ার করা

বাচ্চাদের মধ্যে শেয়ারিংয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মকেন্দ্রিকতা কোনও সময় ভাল নয়। শেয়ারিং ইজ কেয়ারিং-এর টিপস আজকাল স্কুলেও দেওয়া হয়। এতে বাচ্চা আত্মকেন্দ্রিক হবে না। সকলের সঙ্গে ভাগ করে মিলেমিশে থাকতে শিখবে। 

ভুল শিকার ও ধন্যবাদ জ্ঞাপন 

অনেক বাচ্চাই সরি, থ্যাঙ্ক ইউ ও প্লিজ এই তিনটি শব্দ বলতে লজ্জা পায়। কিন্তু এগুলি শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে সম্পর্ক এবং কেরিয়ারে এগুলো প্রয়োজন। ছোটবেলা থেকেই এই শব্দ ব্যবহারের অভ্যাস তৈরি করলে বাচ্চা আন্তরিকতা ও শ্রদ্ধার মূল্য বুঝতে শিখবে।

ভাল শ্রোতা হওয়া

শুধু কথা বললেই হবে না, একজন ভাল শ্রোতাও হতে হবে। অনেক বাচ্চা কথা বললেও অন্যের কথা শোনে না, যা সম্পর্কে অবিশ্বাস তৈরি করতে পারে। তাই ছোট থেকেই বাচ্চাদের মধ্যে শোনার ক্ষমতা ও ধৈর্য তৈরি করা জরুরি।

চোখে চোখ রেখে কথা বলা

চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস অনেকেরই থাকে না। মনোবিদরা বলছেন, চোখে চোখ রেখে কথা বললেন মিথ্যা বলার প্রবণতা কমে ও অনুভূতি প্রকাশ করতে সুবিধা হয়।

গ্রুপে কাজ করা 

আজকাল বেশিরভাগ বাচ্চা একা একা বড় হয়। বাবা-মাকেও সবসময় কাছে পায় না। ফলে একা থাকা ও একা সবকিছু করার একটা অভ্যাস তৈরি হয়। তবে, একা থাকার ফলে গ্রুপে কাজ করা বা অনেকের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টা ফিকে হয়ে যায়। তাই ছোট থেকেই বাচ্চাকে সকলের সঙ্গে খেলতে দেওয়া, গ্রুপে পড়ানো, মাঠে খেলা ইত্যাদি অভ্যাস করানো প্রয়োজন। এক্ষেত্রে একে অপরের পাশে দাঁড়ানোর বিষয়টি রপ্ত করবে।


```