Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

ত্বকের ক্যানসার ডালপালা মেলছে বিশ্বজুড়ে, কতটা ভয়ঙ্কর, কীভাবে ছড়ায়

ত্বকে থাকা মেলানোসাইট কোষ যদি ক্ষতিগ্রস্থ হতে শুরু করে এবং ত্বকে মেলানিনের তারতম্য ঘটে, তাহলে ত্বকের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

ত্বকের ক্যানসার ডালপালা মেলছে বিশ্বজুড়ে, কতটা ভয়ঙ্কর, কীভাবে ছড়ায়

শেষ আপডেট: 4 February 2024 00:18

দ্য ওয়াল ব্যুরো: ত্বকে থাকা মেলানোসাইট কোষ যদি ক্ষতিগ্রস্থ হতে শুরু করে এবং ত্বকে মেলানিনের তারতম্য ঘটে, তাহলে ত্বকের ক্যানসারের (Melanoma) ঝুঁকি বেড়ে যায়। ত্বকের ক্যানসার মারাত্মক। ধরা পড়তে সামান্য দেরি মানেই বড় বিপদের মুখোমুখি হওয়া। পৃথিবীজুড়েই ত্বকের ক্যানসার ডালপালা মেলছে। ক্যানসার প্রতিরোধের উপায় বের করতে বিশ্বজুড়েই নানা গবেষণা চলছে। নতুন নতুন ওষুধ, ভ্যাকসিন বানাচ্ছেন বিজ্ঞানীরা। তার মধ্যেই ১৪ বছরের এক কিশোর তাক লাগিয়ে দিয়েছে। সে তৈরি করেছে একটি সাবান। কিশোরের দাবি যে এই সাবান ত্বকের ক্যানসার কোষগুলোকে নষ্ট করতে ফেলতে পারবে।

এখন কথা হল ত্বকের ক্যানসার কী এবং কতটা ভয়ঙ্কর সে নিয়ে ধারণা খুব কমই আছে। অনেকের ত্বকই খুব স্পর্শকাতর। সূর্যের গনগনে রোদ বেশি ত্বকে লাগলে সেখানে জ্বালাপোড়া ব্যথা, র‍্যাশ হতে পারে। সূর্যের অতিবেগুনী রশ্মি ত্বক একেবারেই সহ্য করতে না পেরে তার মেলানিন রঞ্জকের ভারসাম্য বিগড়ে যেতে পারে। তখন ত্বকে এমন দাগছোপ দেখা দিতে পারে যা পরবর্তীতে ম্যালিগন্যান্ট হয়ে ভয়ানক ত্বকের ক্যানসার হানা দিতে পারে।

চর্মরোগের নানান ধরন আছে। মূলত তিন ধরনের ত্বকের ক্যানসারের কথাই বলেন চিকিৎসকরা। বেসাল সেল কারসিনোমা, স্কোয়ামোস সেল কারসিনোমা এবং মেলানোমা। বেসাল সেল কারসিনোমা (Basal cell carcinoma) সাধারণত প্রাণঘাতী হয় না। বিশেষজ্ঞরা বলেন, সূর্যের অতিবেগুনী রশ্মির কারণে এই ধরনের চর্মরোগ হতে পারে। স্কোয়ামোস সেল কারসিনোমা (Squamous cell carcinoma)হাত, পা, মুখ, হাতের কনুই, পায়ের পাতা, ঠোঁট, গলা ও পিঠে হতে পারে। লালচে-খয়েরি দাগ দেখা যায় ত্বকে। খসখসে হয়ে যায় চামড়া। অনেক সময় র‍্যাশ, চুলকানি দেখা দেয়। আঁশের মতো শুষ্ক হয়ে যায়। সোরিয়াসিসের মতো ক্ষত তৈরি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, আগে ধারণা ছিল আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বাসিন্দাদের টাইপ ওয়ান ত্বক। খুব ফর্সা। ওই চামড়ায় মেলানিন কম থাকে। ফলে সরাসরি অতি বেগুনি রশ্মি শরীরে প্রবেশ করে। ম্যালিগন্যান্ট মেলানোমার ঝুঁকি বেশি। অন্যদিকে, ভারতীয়দের ত্বক হল টাইপ ফোর ফাইভ। এতে মেলানিনের সুরক্ষা থাকে। তাই মেলানোমা জাতীয় ত্বকের ক্যানসারের ঝুঁকি কম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনও ত্বকেই এই ক্যানসারের ঝুঁকি থাকে। সাধারণত পায়ের নীচের অংশে মেলানোমা বেশি দেখা যায়। গোড়ালি, পায়ের পাতা, পায়ের আঙুল, যৌনাঙ্গেও এই ধরনের ক্যানসার দেখা যেতে পারে। তাই বাজারচলতি প্রসাধনী, রাসায়নিক দেওয়া হেয়ারডাই যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

ত্বকের ক্যানসার নিরাময়ের অনেক পদ্ধতি আছে। যার মধ্যে একটি মোজ় সার্জারি। অস্ত্রোপচারের এই পদ্ধতিতে ক্যানসার আক্রান্ত কোষগুলিকে তুলে ফেলা হয়। একে মোজ় মাইক্রোগ্রাফিক সার্জারিও বলা হয়। এই সার্জারির কারণে খুব জটিল কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায় না। ত্বকের যে কোনও ধরনের ক্যানসারের থেরাপিতেই মোজ় সার্জারি ব্যবহার করে ডাক্তাররা।


```