Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

HIV Treatment Breakthrough: জটিল মাল্টি-পিলের বদলে রোজ একটিই ওষুধ! HIV চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়ালে আশার আলো, বলছে ল্যানসেট

Single pill HIV therapy results: নতুন এই 'একটি ট্যাবলেট' চিকিৎসা পদ্ধতি যদি ভবিষ্যতে অনুমোদন পায়, তবে এইচআইভি চিকিৎসা আরও সহজ, কম জটিল এবং রোগীদের জন্য অনেক বেশি সুবিধাজনক হতে পারে। 

HIV Treatment Breakthrough: জটিল মাল্টি-পিলের বদলে রোজ একটিই ওষুধ! HIV চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়ালে আশার আলো, বলছে ল্যানসেট

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 February 2026 17:06

দ্য ওয়াল ব্যুরো: এইচআইভি চিকিৎসায় (HIV treatment) বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হল। নতুন এক ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালের (HIV clinical trial phase 3) ফলাফল বলছে, একাধিক ওষুধের জটিল পদ্ধতির বদলে দিনে মাত্র একটি ট্যাবলেটেই (Single pill HIV treatment) নিয়ন্ত্রণে রাখা যেতে পারে এইচআইভি। আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত পত্রিকা 'দ্য ল্যান্সেট' (The Lancet)-এ প্রকাশিত এই গবেষণায় (medical research HIV) উঠে এসেছে এই গুরুত্বপূর্ণ তথ্য।

গবেষণার ফলাফল প্রকাশ করা হয় ২৫ ফেব্রুয়ারি, আমেরিকার ডেনভার শহরে অনুষ্ঠিত কনফারেন্স অন রেট্রোভাইরাস অ্যান্ড অপরচুনিস্টিক ইনফেকশনস ২০২৬ (Conference on Retroviruses and Opportunistic Infections বা CROI 2026)-এ।

এক ট্যাবলেটেই দুই ওষুধের সংমিশ্রণ

নতুন এই দৈনিক ওরাল ট্যাবলেটে একসঙ্গে রয়েছে বর্তমানে ব্যবহৃত দুইটি এইচআইভি ওষুধ - বিকটেগ্র্যাভির (Bictegravir) ও লেনাক্যাপাভির (Lenacapavir) (BIC/LEN)। গবেষকদের মতে, এই সংমিশ্রণ ভবিষ্যতে এইচআইভি আক্রান্তদের জন্য ব্যবহৃত জটিল চিকিৎসা পদ্ধতির বিকল্প হতে পারে।

বড় আকারের আন্তর্জাতিক ট্রায়াল

ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল 'আর্টিস্ট্রি -১' (ARTISTRY-1) পরিচালনা করেন কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের অধ্যাপক ক্লো অর্কিন। ১৫টি দেশের ৫৫০-রও বেশি এইচআইভি আক্রান্ত ব্যক্তি এই গবেষণায় অংশ নেন।

গবেষণা বলছে -

  • নতুন এই একটি ট্যাবলেটের চিকিৎসা পদ্ধতি ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর।
  • অংশগ্রহণকারীদের প্রায় ৯৬%-এর ক্ষেত্রে ভাইরাল সাপ্রেশন বজায় ছিল (HIV ভাইরাস ৫০ কপি/মিলিলিটারের নিচে)।
  • নতুন ওষুধের এই পরিবর্তনের পর নতুন কোনও ড্রাগ রেজিস্ট্যান্স দেখা যায়নি।
  • অন্যদিকে, যারা আগের মতো জটিল বহু ট্যাবলেটের চিকিৎসা চালিয়ে গিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ভাইরাল সাপ্রেশন প্রায় ৯৪-৯৬% বজায় ছিল। অর্থাৎ কার্যকারিতার দিক থেকে নতুন পদ্ধতি বর্তমান চিকিৎসার সমান ফলই দিয়েছে। তবে পদ্ধতিটি অনেক সহজ।

তবে ভারতে ব্যবহারের আগে আরও ট্রায়াল জরুরি

যদিও এই নতুন 'সংমিশ্রণ ট্যাবলেটের' দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করতে আরও গবেষণা চলছে, তবু ফলাফল খুব অপ্রত্যাশিত নয়, এমনটাই মত বিশেষজ্ঞদের।

এইডস সোসাইটি অফ ইন্ডিয়া (AIDS Society of India)-র প্রেসিডেন্ট-এমেরিটাস ডা. আই এস গিলাডা জানান, বিকটেগ্র্যাভির (Bictegravir) এবং লেনাক্যাপাভির (Lenacapavir) - দু’টি ওষুধই আলাদাভাবে বহু গবেষণায় নিরাপদ বলে প্রমাণিত।

তিনি আরও জানান, গত এক দশকে বিশ্ব জুড়ে ইতিমধ্যেই তিন ধরনের দুই-ওষুধের সংমিশ্রণ ব্যবহার হচ্ছে। এর মধ্যে ডলুটেগ্র্যাভির (Dolutegravir) ও ল্যামিভুডাইন (Lamivudine) সংমিশ্রণটি ভারতে পাওয়া যায়। BIC/LEN অনুমোদন পেলে এটি হবে চতুর্থ দুই-ওষুধের সংমিশ্রণ, নতুন কোনও বিশেষ সুবিধা না দিলেও চিকিৎসার আরও একটি বিকল্প যোগ করবে।

ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল বাধ্যতামূলক

ডা. গিলাডা জানান, কোনও নতুন ওষুধ বা সংমিশ্রণ ভারতে চালুর আগে অবশ্যই ফেজ-৩ ট্রায়াল করতে হয়। একটি ট্রায়ালে ভারতীয় ওষুধ সংস্থাগুলির প্রায় ১০ কোটি টাকা বা তার বেশি খরচ হয়। বাজার অনিশ্চিত থাকলে অনেক সংস্থা ট্রায়াল করতে দ্বিধা করে।

তবে দীর্ঘমেয়াদে ভারতীয় জেনেরিক ওষুধ নির্মাতারা লাভবান হন, কারণ বড় পরিসরে উৎপাদন ভারতেই হয়। এতে কম ও মধ্যম আয়ের দেশগুলিতে সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছানো সহজ হয়। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (Central Drugs Standard Control Organisation)-এর যারা স্থানীয় উৎপাদন এবং রফতানির অনুমতি দেয়।

ভারতে এইচআইভির বর্তমান পরিস্থিতি

ভারতে আনুমানিক ২৬ লক্ষ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে আছেন। তাঁদের মধ্যে প্রায় ১৮ লক্ষ বর্তমানে চিকিৎসাধীন।

বর্তমানে দেশে “টেস্ট অ্যান্ড ট্রিট” সিস্টেম চালু রয়েছে, অর্থাৎ এইচআইভি পজিটিভ ধরা পড়লেই সিডি৪ কাউন্ট (CD4 count) যাই হোক, সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়।

বর্তমান চিকিৎসা পদ্ধতি

প্রথম ধাপে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART) হিসেবে তিনটি ওষুধের সংমিশ্রণ দেওয়া হয়। একটি ট্যাবলেটে থাকে - টেনোফোভির, ল্যামিভুডাইন এবং ডলুটেগ্র্যাভির (Tenofovir, Lamivudine, Dolutegravir বা TLD) ওষুধের সংমিশ্রণ।

“টেস্ট অ্যান্ড ট্রিট” নীতি চালু হয় ২০১৭ সালে এবং TLD রেজিমেন চালু হয় ২০২০ সালে।

আগে যারা টেনোফোভির, ল্যামিভুডাইন এবং এফাভিরেডাইন (Tenofovir + Lamivudine + Efavirenz বা TLE) কম্বিনেশনের ওষুধ নিচ্ছিলেন, তাঁদের পরে TLD চিকিৎসা পদ্ধতিতে নইয়ে আসা হয়।

নতুন এই 'একটি ট্যাবলেট' চিকিৎসা পদ্ধতি যদি ভবিষ্যতে অনুমোদন পায়, তবে এইচআইভি চিকিৎসা আরও সহজ, কম জটিল এবং রোগীদের জন্য অনেক বেশি সুবিধাজনক হতে পারে। যদিও কার্যকারিতা বর্তমান চিকিৎসার সমান, কিন্তু চিকিৎসা পদ্ধতির সরলীকরণই হতে পারে এর সবচেয়ে বড় শক্তি।


```