Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাইট শিফ্টে নাজেহাল, রাতভর কাজ, কাপের পর কাপ চা খেলেই বিপদ

নাইট শিফ্টে নাজেহাল, রাতভর কাজ, কাপের পর কাপ চা খেলেই বিপদ

শেষ আপডেট: 17 October 2023 23:49

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি মানেই চা-প্রেমী। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চায়ে একটু চুমুক, আহ! নিমেষেই শরীর চনমনে হয়ে ওঠে। সেই সঙ্গে মেজাজও হয় ফুরফুরে। অফিসে, পাড়ার মোড়ে আড্ডা দিতে গিয়ে দিনে প্রায় পাঁচ থেকে ছয় বার (Tea) হয়েই যায়। কলেজ হস্টেলে রাত জেগে পড়া হোক বা অফিসে নাইট শিফ্ট, কাপের পর কাপ চা বা কফি খেলেই কিন্তু বিপদ। চাপের কাপে চুমুক দেওয়ার য়ে স্বস্তি তাই হয়ে উঠতে পারে আপনার অসুখের কারণ। কী কী সমস্যা হতে পারে অতিরিক্ত চা খেলে।

অ্য়াসিডিটি

অতিরিক্ত চা খেলে বুকজ্বালা হতে পারে। এটি অন্ত্রে অ্যাসিডের উৎপাদন বাড়ায়। এ কারণে বুকে জ্বালাপোড়া হয়। অতিরিক্ত চা (Tea) খাওয়ার কারণেও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে।

কোষ্ঠকাঠিন্য

চায়ে থিওফিলাইন নামে এক ধরনের রাসায়নিক থাকে। এই রাসায়নিক বেশি মাত্রায় শরীরে ঢুকলে কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করে। অনেকেই মনে করেন, সকালে গরম গরম চা খেলে পেট পরিষ্কার হয়। যেখানে অতিরিক্ত চা খেলে কোষ্ঠকাঠিন্যও হতে পারে। আর খালি পেটে ঘন ঘন চা খেলে, পেটের রোগ বাড়বে বই কমবে না।

মাথা ঘোরা
চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, যার ফলে মাথা ঘোরাতে পারে। যদি বেশি পরিমাণে অর্থাৎ ৪০০-৫০০ মিলিগ্রামেরও বেশি ক্যাফেইন শরীরে ঢোকে তাহলে এমন অসুবিধা হতে পারে।

ইনসমনিয়া

মুড পরিবর্তনের জন্য আদর্শ ড্রাগ ক্যাফেইন। এর যেমন কিছু ভাল দিক রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ দিকও। ঘন ঘন চা খেলে ঘুমের সমস্যা হয়, উত্তেজনা বাড়ে, অস্থিরতা বাড়িয়ে দেয়, হৃদস্পন্দন বাড়িয়ে দেয়।

দুশ্চিন্তা

মুড ভাল করার জন্য, স্ট্রেস কাটাতেই আমরা চা খাই। কিন্তু অতিরিক্ত চা মুড সুয়িং-এর কারণ হয়ে উঠতে পারে। কারণ বেশিমাত্রায় ক্যাফেইন শরীরে গেলে চিন্তা কমার বদলে দুশ্চিন্তা আরও বাড়তে পারে।


```