Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

কাঁধের অসহ্য যন্ত্রণা সহ্য করার দিন শেষ, শোল্ডার রিপ্লেসমেন্টে মিলবে জীবনভর আরাম

কাঁধের দীর্ঘস্থায়ী ব্যথা কি আর সারছে না? ফ্রোজেন শোল্ডার, আর্থ্রাইটিস বা রোটেটর কাফ সমস্যায় শোল্ডার রিপ্লেসমেন্ট কতটা কার্যকর, জানালেন বিশেষজ্ঞ।

কাঁধের অসহ্য যন্ত্রণা সহ্য করার দিন শেষ, শোল্ডার রিপ্লেসমেন্টে মিলবে জীবনভর আরাম

কখন করাবেন শোল্ডার রিপ্লেসমেন্ট?

জিনিয়া সরকার

শেষ আপডেট: 27 February 2026 20:10

ডা. কার্তিক রেড্ডি পাম্মি
অর্থোপেডিক সার্জন
চেন্নাই অ্যাপোলো হাসপাতাল


রাতে ঘুমানোর সময় পাশ ফিরতে গেলেই তীক্ষ্ণ যন্ত্রণা, চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গেলে হাত উঠছে না, এমনকি জামাকাপড় পরতেও অন্যের সাহায্য নিতে হচ্ছে—এমন অবস্থা অনেকেরই হয়। অনেকেই এই কষ্টকে ‘বয়সজনিত সাধারণ ব্যথা’ ভেবে এড়িয়ে যান বা দিনের পর দিন পেইনকিলার খেয়ে চেপে রাখেন। কিন্তু এই অবহেলাই ডেকে আনতে পারে বড় বিপদ।

হাঁটু বা কোমরের মতো কাঁধের প্রতিস্থাপনও কি সম্ভব?

হাঁটু (Knee) বা কোমর (Hip) প্রতিস্থাপনের কথা এখন ঘরে ঘরে শোনা গেলেও, শোল্ডার রিপ্লেসমেন্ট বা কাঁধ প্রতিস্থাপন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা তুলনামূলক কম। প্রতিদিন এমন অনেক রোগী আসছেন যারা দীর্ঘস্থায়ী কাঁধের ব্যথায় ভুগছেন। তাদের অনেকের ক্ষেত্রেই শোল্ডার রিপ্লেসমেন্ট বা কাঁধের জয়েন্ট বদলে ফেলা অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে।

কাঁধে ব্যথার নেপথ্যে প্রধান কারণগুলো কী কী?

সব কাঁধের ব্যথা এক নয়। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে:

  • ফ্রোজেন শোল্ডার: জয়েন্টের চারপাশের টিস্যু শক্ত হয়ে যাওয়া।
  • আর্থ্রাইটিস: জয়েন্টের কার্টিলেজ বা তরুণাস্থি ক্ষয়ে গিয়ে হাড়ে হাড়ে ঘর্ষণ হওয়া।
  • রোটেটর কাফ টিয়ার: কাঁধের পেশি বা টেন্ডন ছিঁড়ে যাওয়া।
  • আঘাতজনিত কারণ: কোনো দুর্ঘটনা বা পড়ে গিয়ে জয়েন্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া।

কখন প্রয়োজন সার্জারি আর কখন রিপ্লেসমেন্ট?

কাঁধ আমাদের শরীরের সবচেয়ে সচল জয়েন্ট। সামান্য আঘাতেই এর পেশি বা 'রোটেটর কাফ'-এ টান পড়তে পারে। সমস্যার ধরনের উপর নির্ভর করে কী চিকিৎসা করা হবে।
১. প্রাথমিক পর্যায়ে চোট থাকলে আর্থ্রোস্কোপি কি-হোল (Key-hole) প্রযুক্তির মাধ্যমে ছোট ছিদ্র করে পেশির চিকিৎসা করা সম্ভব।
২. যদি আঘাত অত্যন্ত গুরুতর হয় এবং স্ক্রু লাগিয়েও হাড়ের সচলতা ফেরানো না যায়, তখনই শোল্ডার রিপ্লেসমেন্ট-এর সিদ্ধান্ত নেওয়া হয়।
৩. ফ্রোজেন শোল্ডার বা সামান্য ব্যথার ক্ষেত্রে বিশ্রাম, ওষুধ কিংবা ফিজিওথেরাপি ও ইনজেকশনে কাজ হতে পারে। কিন্তু এসবে কাজ না হলে বুঝতে হবে ভেতরে কোনো জটিল সমস্যা রয়েছে।

রিপ্লেসমেন্টের আধুনিক ধরন: টোটাল বনাম রিভার্স

চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন দু’ভাবে কাঁধ প্রতিস্থাপন করা হয়:

  • টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট: যেখানে কাঁধের বল এবং সকেট—পুরোটাই বদলে কৃত্রিম জয়েন্ট বসানো হয়। মূলত বয়স্কদের আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়ের সমস্যায় এটি করা হয়।
  • রিভার্স শোল্ডার রিপ্লেসমেন্ট: এটি একটি আধুনিক পদ্ধতি। এখানে বল ও সকেটের স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে দেওয়া হয়, যাতে কাঁধের ডেল্টয়েড পেশি সরাসরি হাত নাড়াতে সাহায্য করতে পারে। যাদের রোটেটর কাফ পেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য এটি আশীর্বাদস্বরূপ এবং এর স্থায়িত্বও অনেক বেশি।

প্রযুক্তির ছোঁয়ায় নিখুঁত অস্ত্রোপচার

অপারেশন বললেই অনেকে ভয় পান। চেন্নাই অ্যাপোলো হাসপাতালে এখন থ্রি-ডি (3D) প্রিন্টিং এবং উন্নত সফটওয়্যারের মাধ্যমে সিটি স্ক্যান করে আগেভাগেই অস্ত্রোপচারের নীল নকশা তৈরি করা হয়। থ্রি-ডি ভিউ দেখে আমরা নিখুঁতভাবে বুঝতে পারি কোথায় বল বা সকেট বসাতে হবে। এর ফলে অস্ত্রোপচার হয় অত্যন্ত নির্ভুল এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

তাই কাঁধের ব্যথাকে অবহেলা করবেন না। ব্যথার ওষুধ খেয়ে সাময়িকভাবে কষ্ট কমানোর চেষ্টা দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে। আধুনিক চিকিৎসায় অপারেশনের কয়েক দিনের মধ্যেই ব্যথা কমে যায় এবং কাঁধ আগের মতো সচল হয়ে ওঠে। তাই সঠিক সময়ে চিকিৎসা শুরু করুন এবং যন্ত্রণামুক্ত জীবন ফিরে পান।
 


```