Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রচণ্ড গরমে বাড়ছে হেপাটাইটিসের আতঙ্ক, লিভারের যত্ন নেওয়ার পরামর্শ ডাক্তারবাবুদের

আমাদের দেশেই গরমে হেপাটাইটিস রোগীর সংখ্যা ০.৫ থেকে ১.৫ শতাংশ বেড়ে যায়।

প্রচণ্ড গরমে বাড়ছে হেপাটাইটিসের আতঙ্ক, লিভারের যত্ন নেওয়ার পরামর্শ ডাক্তারবাবুদের

গরমে বাড়ে হেপাটাইটিস!

শেষ আপডেট: 27 April 2024 23:40

দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। গরম যত বাড়বে ততই লিভারের নানা অসুখ জাঁকিয়ে বসবে। হাসপাতালেও তত বাড়বে হেপাটাইটিস আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি বছর এই গরমের সময়ে ‘হেপাটাইটিস সি’ (Hepatitis)-তে আক্রান্ত হন প্রায় ১০-১২ লক্ষ মানুষ। এনসিবিআই-এর রিপোর্ট বলছে, আমাদের দেশেই গরমে হেপাটাইটিস রোগীর সংখ্যা ০.৫ থেকে ১.৫ শতাংশ বেড়ে যায়। চিন্তার ব্যাপার হল, লিভারের অসুখ ধরা পড়ে দেরিতে। তাই রোগীদের অনেকেই জানেন না যে তাঁরা শরীরে মারণ ভাইরাস বয়ে নিয়ে চলেছেন।

মূলত পাঁচ ধরনের হেপাটাইটিস (Hepatitis) রয়েছে। এগুলি হল হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। বিশেষজ্ঞরা বলছেন, ইনজেকশনের সিরিঞ্জ থেকে শুরু করে সূচ, ইঞ্জেকশন, টুথব্রাশ এবং দাড়ি কাটার সরঞ্জাম থেকে হেপাটাইটিসের ভাইরাস শরীরে ঢোকার সম্ভাবনা থাকে। তবে হেপাটাইটিসের সবচেয়ে বড় মাধ্যম হল জল ও রাস্তার খাবার। এই গরমে, রাস্তার কাটা ফল, সরবত খাওয়ার প্রবণতা বাড়ে। জল না ফুটিয়েও খান অনেকে। সেখান থেকেও লিভারের অসুখের (Liver Disease) সম্ভাবনা বাড়ে।

হেপাটাইটিস সি হল ভাইরাল ইনফেকশন। সংক্রামিত রক্ত থেকেই হেপাটাইটিস-সি ভাইরাস ছড়ানোর ভয় থাকে। ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকেও সংক্রমণ ছড়ায়। বহু থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগী এর শিকার হন। দীর্ঘদিন হেপাটাইটিস-সি চিকিৎসা না করিয়ে রেখে দিলে তার জের হতে পারে মারাত্মক। সিরোসিস বা লিভার ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। হেপাটাইসি সি ভাইরাস ছড়াতে পারে সংস্পর্শ থেকে। বডি ফ্লুইড বা দেহরসের ট্রান্সমিশন থেকেও ভাইরাস ছড়ায়। তাই অনেক বেশি সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা।

হেপাটাইটিস থেকে বাঁচুন, এই গরমে সতর্ক থাকুন

লিভারকে ভাল রাখতে শুধু খাবার নয়, জলের দিকেও নজর দিন। হেপাটাইটিস ঠেকাতে জল খুব কার্যকর ভূমিকা নেয়।

দরকারে এমন কোনও ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন, যাঁরা হেপাটাইটিস সি (Hepatitis C) স্ক্রিনিং করেন। ইঞ্জেকশন নিলে সিরিঞ্জ যাতে নতুন ও জীবাণুমুক্ত থাকে সে দিকে খেয়াল রাখুন।

রাস্তার জল নৈব নৈব চ। বাড়িতে ফোটানো জল অথবা দোকান থেকে কেনা বোতলবন্দি জল ব্যবহার করুন।

ভুলেও রাস্তার কাটা ফল বা ফ্রুট স্যালাড খাবেন না। বাড়িতেই জুশ বানিয়ে নিন, রাস্তায় তৈরি ফলের রস এই সময় এড়িয়ে চলাই ভাল। স্ট্রিট ফুড খাওয়া বন্ধ করুন।

অন্যের ব্যবহৃত চিরুনি, লিপস্টিক, আইলাইনার, কানের দুল না ব্যবহার করাই উচিত। নিরাপদ যৌনজীবনেরও পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা।


```