Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রিফাইনড অয়েল বা কোল্ডপ্রেসড, বাজারে কে জনপ্রিয়? কোনটাই বা ভাল

এই দুই তেল নিয়েই কনফিউশড থাকে অনেকে। দুই তেল কেমন তা জানার আগে দুই তেল আসলে কীভাবে তৈরি হয় তা জেনে নেওয়া প্রয়োজন।

রিফাইনড অয়েল বা কোল্ডপ্রেসড, বাজারে কে জনপ্রিয়? কোনটাই বা ভাল

শেষ আপডেট: 14 October 2024 19:30

দ্য ওয়াল ব্যুরো: মাছ ভাজা হোক বা আলু পোস্ত, কেক হোক বা ফিশ ফ্রাই, তেল ছাড়া গতি নেই কারও। এয়ার ফ্রায়ার মার্কেটে এলেও তেলের জুড়ি মেলা ভার। নানা ধরনের তেল পাওয়া যায় বাজারে। যার মধ্যে অন্যতম জনপ্রিয় হল রিফাইন তেল বা সাদা তেল এবং কোল্ড প্রেসড অয়েল। 

এই দুই তেল নিয়েই কনফিউশড থাকে অনেকে। কোনটা স্বাস্থ্যের পক্ষে ভাল, সে নিয়েও থাকে দ্বিমত। এই দুই তেল কেমন তা জানার আগে দুই তেল আসলে কীভাবে তৈরি হয় তা জেনে নেওয়া প্রয়োজন। 

রিফাইনড অয়েল

আমাদের রান্নাঘরে ঢোকার আগে পর্যন্ত একাধিক পদ্ধতি দিয়ে যেতে হয় রিফাইনড অয়েলকে। রিফাইনড, নামেই পরিচয়। বেশিদিন টিকিয়ে রাখার জন্য এই তেলকে প্রসেস করা হয় একাধিক বার। 

পুষ্টিবিদদের মতে, এই একাধিক প্রসেসের জন্য তেলের গুণাগুন নষ্ট হয় এবং এতে বিষাক্ত পদার্থ তৈরি হতে থাকে। শুধু তাই নয়, এই তেলে মেশানো হয় বিভিন্ন ফ্লেভারও। 

কোল্ডপ্রেসড অয়েল 

রিফাইনড তেলে যেমন প্রাকৃতিক উপাদান বলে কিছু থাকেই না। কোল্ডপ্রেসডড অয়েলে তা নয়। কোল্ডপ্রেসডড অয়েল তৈরি হয় ধীর গতিতে। শষ্যদানা ধীর গতিতে পিষে এই তেল তৈরি হয়। 

আজকাল কোল্ডপ্রেসডড অয়েলের জনপ্রিয়তা অনেকাংশে বেশি। এতে প্রাকৃতিক উপাদান থাকে, পুষ্টিও থাকে তাই এই তেলের দাম রিফাইনড অয়েলের চেয়ে বেশি। 

পুষ্টিবিদরা বলছেন, রিফাইনড অয়েল যেহেতু খুব বেশি তাপমাত্রায় প্রসেস করা হয়, এতে কোনওরকম পুষ্টিগুণ আর থাকে না। কিন্তু কোল্ডপ্রেসডড অয়েলের ক্ষেত্রে তা হয় না। 

তেল খাওয়াই ভাল না, কিন্তু যদি খেতে হয়, কোল্ড প্রেসড অয়েল খাওয়ার পরামর্শই দিচ্ছেন পুষ্টিবিদরা।


```