শেষ আপডেট: 22 November 2020 06:43
প্রিন্স উইলিয়ামের তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুই তাঁদের ঠাম্মা দাদুর বিবাহবার্ষিকীর জন্য এইসময় বিশেষ কার্ডও বানিয়েছেন।
রয়্যাল পরিবারের শেয়ার করা ছবিতে প্রিন্স ফিলিপকে কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করতে দেখা গেছে। কেট মিডিলটন আর প্রিন্স উইলিয়ামের বাচ্চারা নিজের হাতে সেই কেক বানান। ইনস্টাতে সেই ছবি পোষ্ট করার পরপরই ভাইর্যাল হয়ে যায়। পরিবারের সদস্যদের হাতে তৈরি কার্ডের ছবিও পোস্ট করেন তাঁরা। এই অসাধারণ ছবিগুলি উইন্ডসর ক্যাসেলের ওক রুমে তোলা হয়েছে বলেও জানা গেছে।
এই অবসরে রয়্যাল পরিবার রানি আর ডিউক অফ এডিনবার্গের একটি বিরল ছবি ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে। কুইন আর ডিউকের ছবিটি 'থ্রোব্যাক' ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। ১৯৪৪ সালে যখন তাঁরা হ্যাম্পশায়ারের ব্রডল্যান্ডসে হানিমুন করতে যান, তখন সেখানেই এই ছবিটি তাঁরা তোলেন।
লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে'তে ১৯৪৭ সালের ২০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। সেই সময় রানির বয়স ছিল ২১ বছর।