Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উৎসবের আলোয় যেন চোখের জ্যোতি ম্লান না হয়! পুজোর আগে পরামর্শ দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ

পুজোয় সময় চোখের যত্ন নেওয়া ও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন দিশা আই হসপিটালের চিকিৎসক ডাঃ বসুপর্ণা মজুমদার।

উৎসবের আলোয় যেন চোখের জ্যোতি ম্লান না হয়! পুজোর আগে পরামর্শ দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ

শেষ আপডেট: 23 September 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরশুম চলে এসেছে। উৎসবে সামিল হতে প্রস্তুত সকলে। এই সময় চুল, ত্বক, পেটের খেয়াল রাখা হলেও এড়িয়ে যায় শরীরের একটি অঙ্গ। চোখ। যার দৌলতেই উৎসবের আসল স্বাদ উপভোগ করতে পারি আমরা। 

পুজোয় সময় চোখের যত্ন নেওয়া ও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন দিশা আই হসপিটালের চিকিৎসক ডাঃ বসুপর্ণা মজুমদার। 

ইউভি প্রোটেকশন যুক্ত সানগ্লাস বেছে নিতে হবে

অনেকটা সময় বাড়ির বাইরে থাকলে বিশেষ করে দিনের বেলায় বাড়ির বাইরে থাকলে ইউভি প্রোটেকশন রয়েছে এমন সানগ্লাস বেছে নিতে হবে। এতে চোখের ক্ষতি কম হবে ও বিভিন্ন অ্যালার্জির হাত থেকে রক্ষা মিলবে।

অপরিষ্কার হাত চোখে না দেওয়া 

বাড়ির বাইরে থাকলে হাত সবচেয়ে বেশি নোংরা হয়। তাই বাড়ির বাইরে থাকলে চোখে হাত দেওয়া উচিত নয়। বিভিন্ন ব্যাকটেরিয়া ও নোংরা থেকে চোখে সংক্রমণ হতে পারে। 

ডাঃ বসুপর্ণা মজুমদার

চোখে জল দেওয়ার আগে নজর দিন 

রাস্তায় থাকলে চোখে ধুলো লাগে। এটা স্বাভাবিক। ধুলো থাকা অবস্থায় চোখে জল দিলে সেই ধুলো ঢুকে উল্টো হতে পারে। চোখ লাল হয়ে জ্বালা করতে পারে। তাই আগে মুখ ধুয়ে বা একটু ঝেড়ে চোখে জলে ছিটে দেওয়া যেতে পারে। 

তোয়ালে, রুমালের মতো জিনিস কারও সঙ্গে শেয়ার না করা উচিত 

এই কয়েকটা জিনিস কারও সঙ্গে শেয়ার করা উচিত না। এতে সংক্রমণ খুব তাড়াতাড়ি হতে পারে। 

আই মেক আপের সামগ্রী শেয়ার করা উচিত না 

মাসকারা, আইলাইনার, আইশ্যাডোর মতো আই মেক আপের জিনিস থেকেও সংক্রমণ হতে পারে। 

লেন্স ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে 

লেন্স খোলা ও পরার সময় হাত পরিষ্কার রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে লেন্স পরে থাকা উচিত নয়। রাতে ঘুমানোর আগে লেন্স খুলে রাখতে হবে অবশ্যই। 

আইলাইনার সাবধানে পরতে হবে 

দিনের বেলা কম আই মেকআপের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। সঙ্গে আইলাইনারও সাবধানে পরার কথা বলছেন তিনি। এর সঙ্গেই বাড়ির ফেরার পর যতোই শরীরে ক্লান্তি থাক, মেক আপ তুলে ঘুমোতে যেতে হবে। 


```