Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিরিয়ড অনেকদিন ধরে চলছে? এই সমস্যা অনেক রকম ঝুঁকি ডেকে আনতে পারে, বলছেন গাইনেকলজিস্ট

পিরিয়ড স্বাভাবিকের তুলনায় অনেকদিন ধরে চলছে (prolonged periods)। বেশিরভাগ মহিলাই এটাকে কোনও সমস্যাই ভাবেন না, তাই তেমন গুরুত্বও দেন না।

পিরিয়ড অনেকদিন ধরে চলছে? এই সমস্যা অনেক রকম ঝুঁকি ডেকে আনতে পারে, বলছেন গাইনেকলজিস্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 December 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ড স্বাভাবিকের তুলনায় অনেকদিন ধরে চলছে (prolonged periods)। বেশিরভাগ মহিলাই এটাকে কোনও সমস্যাই ভাবেন না, তাই তেমন গুরুত্বও দেন না। কিন্তু চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় ধরে পিরিয়ড চলা, হেভি ব্লিডিং কোনও জটিল সমস্যার কারণ হয়ে উঠতে পারে (menstrual cycle problems), যার মধ্যে অন্যতম হল আয়রনের ঘাটতি (prolonged periods iron deficiency)।

এই বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন দিল্লির সিকে বিড়লা হাসপাতালের অবস্টেট্রিক্স ও গাইনেকোলজি বিভাগের লিড কনসালট্যান্ট মঞ্জুষা গোয়েল। তিনি বুঝিয়ে বলেন (gynaecologist advice), আয়রনের অভাব কীভাবে পিরিয়ড সাইকেলকে প্রভাবিত করে এবং কোন লক্ষণগুলিতে মহিলাদের সতর্ক হওয়া প্রয়োজন।

আয়রনের ঘাটতিতে পিরিয়ড কেন দীর্ঘ হয়?

ডা. গোয়েল ব্যাখ্যা করেন, “শরীরে আয়রনের মাত্রা কমে গেলে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমতে থাকে। এর ফলে স্বাভাবিক হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এবং ইউটেরাস বা জরায়ুর পেশির কার্যক্ষমতাও দুর্বল হয়ে পড়ে - যা পিরিয়ডের রক্তক্ষরণ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, এই সমস্যাকে দ্রুত গুরুত্ব না দিলে তার প্রভাব পড়ে সার্বিক স্বাস্থ্যে, বিশেষ করে শরীরের এনার্জি লেভেলের উপর। দীর্ঘ পিরিয়ড চলতে থাকলে ক্লান্তি, দুর্বলতা বাড়তে পারে।

আয়রনের ঘাটতি ও দীর্ঘ পিরিয়ড - দুটো কীভাবে জড়িত?

ডা. গোয়েলের কথায়, “আয়রনের ঘাটতিতে ভোগা মহিলাদের পিরিয়ড অনেক সময় হেভি বা লম্বা সময় ধরে চলে, কারণ কম আয়রন শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বদলে দিতে পারে।”

এর প্রভাবে হরমোনের উপর বড় প্রভাব পড়ে এবং ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল লাইনিং দীর্ঘ সময় ধরে ঝরে যেতে থাকে। শুধু তাই নয়, দীর্ঘদিন আয়রনের ঘাটতি থাকলে প্লেটলেটের কার্যক্ষমতা ও রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াও দুর্বল হয়ে যায়, যার ফলে পিরিয়ডের এই রক্তক্ষরণ আরও বেড়ে যেতে পারে।

অন্য অনেক ঝুঁকিও আছে

ডা. গোয়েল আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, “যাঁদের পিরিয়ডে হেভি ব্লিডিং-এর সমস্যা বা বেশিদিন ধরে চলার প্রবণতা থাকে, তাঁদের আয়রনের ঘাটতির ঝুঁকিও বেশি থাকে। আবার দীর্ঘ বা অতিরিক্ত রক্তক্ষরণই মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতির অন্যতম সাধারণ কারণ।”

অর্থাৎ, আয়রনের ঘাটতি পিরিয়ড বেশিদিন পর্যন্ত টানতে পারে, আবার দীর্ঘ পিরিয়ড থেকেই তৈরি হতে পারে আয়রনের ঘাটতি - এটি একটি বিপজ্জনক সাইকেল।

দীর্ঘদিন রক্তক্ষরণ হলে কী ক্ষতি হতে পারে?

ডা. গোয়েলের মতে, দীর্ঘ সময় ধরে রক্তক্ষরণ চললে শরীরে ফেরিটিনের মাত্রা কমে যায়। এর ফলে দেখা দিতে পারে -

  • অতিরিক্ত ক্লান্তি
  • মাথা ঘোরা
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
  • চুল পড়া
  • পিরিয়ডের অনিয়ম আরও বেড়ে যাওয়া

এই অবস্থায় একে অপরকে প্রভাবিত করতে করতে সমস্যা আরও জটিল হয়ে ওঠে।

তাহলে করণীয় কী?

এই চক্র ভাঙার জন্য সবচেয়ে জরুরি হল সমস্যাকে দ্রুত শনাক্ত করা এবং সঠিক চিকিৎসা শুরু করা। ডা. গোয়েলের পরামর্শ, “যাঁদের পিরিয়ড স্বাভাবিকের চেয়ে বেশি দিন ধরে চলছে বা অস্বাভাবিক রকম ভারী হচ্ছে, তাঁদের অবশ্যই আয়রনের ঘাটতি আছে কিনা পরীক্ষা করা উচিত। এর জন্য সিরাম ফেরিটিন ও হিমোগ্লোবিন পরীক্ষার প্রয়োজন।”

চিকিৎসার মধ্যে থাকতে পারে -

  • আয়রন সাপ্লিমেন্ট
  • খাদ্যাভ্যাসে পরিবর্তন
  • ফাইব্রয়েড, থাইরয়েড সমস্যা বা হরমোনাল ভারসাম্যহীনতার মতো মূল কারণের চিকিৎসা

ডা. গোয়েল বলেন, “শরীরের আয়রন স্টোর ঠিক করতে সাপ্লিমেন্ট অত্যন্ত প্রয়োজনীয়।”

দীর্ঘ পিরিয়ডও স্বাভাবিক নয়

চিকিৎসকদের মতে, পিরিয়ড না হওয়া, দেরি হওয়া বা সাইকেলের সময় কমে যাওয়া - এই সমস্যাগুলি সহজেই নজরে আসে। কিন্তু দীর্ঘ পিরিয়ড অনেক সময় স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়, যা সব ক্ষেত্রে ঠিক নয়।

তাই পিরিয়ড যদি স্বাভাবিকের তুলনায় অনেকদিন ধরে চলে, তাহলে সেটাকে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।


```