এটি এমন এক ধরনের পায়ুপথের ব্যথা ( Rectal Pain), যা আচমকা শুরু হয়, খুব অল্প সময় থাকে—তারপর আবার হঠাৎ করেই মিলিয়ে যায়। কিন্তু বিষয়টি একবারেই শেষ হয়ে যায় না। কয়েক সপ্তাহ বা মাস ধরে বারবার এই ব্যথার পর্ব ফিরে আসতে পারে।

'লাইটনিং বাম' নয়তো?
শেষ আপডেট: 2 April 2026 13:02
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করে পায়ুপথে এমন তীব্র ব্যথা হল, যেন বিদ্যুৎ-এর ঝলক (lightning Bum)! কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে আবার সব স্বাভাবিক। অনেকেই ভাবেন, হয়তো ভুল অনুভূতি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যার নাম প্রোক্টালজিয়া ফুগ্যাক্স (Proctalgia Fugax)
এটি এমন এক ধরনের পায়ুপথের ব্যথা ( Rectal Pain), যা আচমকা শুরু হয়, খুব অল্প সময় থাকে—তারপর আবার হঠাৎ করেই মিলিয়ে যায়। কিন্তু বিষয়টি একবারেই শেষ হয়ে যায় না। কয়েক সপ্তাহ বা মাস ধরে বারবার এই ব্যথার পর্ব ফিরে আসতে পারে।
চিকিৎসকদের মতে, এই ব্যাপারটা সহজভাবে নিলে ভুল করবেন। এটি পায়ুপথ বা রেকটামের পেশিতে হঠাৎ খিঁচুনি থেকে হয়। ব্যথা তীব্র হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা ক্ষণস্থায়ী।
কী এই প্রোক্টালজিয়া ফুগ্যাক্স?
‘প্রোক্টালজিয়া’ মানে পায়ুপথ বা রেকটামে ব্যথা, আর ‘ফুগ্যাক্স’ শব্দের অর্থ ক্ষণস্থায়ী। অর্থাৎ, এটি এমন ব্যথা যা ক্ষণিকের জন্য আসে, কিন্তু অত্যন্ত তীব্র হতে পারে। এই ব্যথা সাধারণত কয়েক সেকেন্ড থেকে ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। চিকিৎসকদের কথায়, এটি এক ধরনের হঠাৎ, তীব্র, খোঁচা দেওয়া ব্যথা, যা কোনও পূর্বাভাস ছাড়াই শুরু হয় এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে মিলিয়ে যায়।
গবেষণা বলছে, জীবনের কোনও না কোনও সময়ে প্রায় ২০ শতাংশ মানুষ এই সমস্যার সম্মুখীন হতে পারেন, বেশিরভাগই লজ্জা বা অবহেলায় চুপ করে থাকেন।
কেন হয় এই সমস্যা?
এর নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে কিছু সম্ভাব্য কারণ রয়েছে—
এছাড়াও কিছু রোগ বা পরিস্থিতির সঙ্গে এর যোগ থাকতে পারে— ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS), উদ্বেগ বা মানসিক চাপ
কখন এই ব্যথা ট্রিগার করে?
বিশেষজ্ঞদের মতে, পেশি দুর্বল হওয়া বা সংশ্লিষ্ট স্নায়ু চাপে পড়লেও এই খিঁচুনি হতে পারে।
কীভাবে সামলাবেন?
এই সমস্যার স্থায়ী চিকিৎসা নেই, তবে ব্যথা কমানোর উপায় রয়েছে।
বাড়িতে যা করতে পারেন—
দীর্ঘমেয়াদে এগুলো মেনে চলুন
কখন চিকিৎসকের কাছে যাবেন?
যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা ধীরে ধীরে প্রকাশ পায়, তবু কিছু লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ জরুরি—
এসব ক্ষেত্রে অন্য কোনও গুরুতর সমস্যার ইঙ্গিত থাকতে পারে।
চিকিৎসার ক্ষেত্রে অনেকরকম ব্যবস্থা রয়েছে। যেমন- মলদ্বারে লাগানোর ওষুধ, Botox ইনজেকশন (মাংসপেশি শিথিল করতে), পেলভিক ফ্লোর থেরাপি ও স্ট্রেস ম্যানেজমেন্ট কাউন্সেলিং।
আর কী কী কারণ থাকতে পারে?
হঠাৎ পায়ুপথে ব্যথা মানেই সবসময় ‘লাইটনিং বাম’ নয়। অন্য কিছু রোগও এর কারণ হতে পারে—
১. ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS)
পেটের গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সঙ্গে তীব্র ব্যথা হতে পারে। নির্দিষ্ট খাবারে সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ জরুরি।
২. কক্সিগোডাইনিয়া
মেরুদণ্ডের নীচের অংশে (টেলবোন) আঘাত পেলে তীব্র ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রে এক্স-রে বা এমআরআই প্রয়োজন হয়।
৩. এন্ডোমেট্রিওসিস
মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় তীব্র ব্যথা, অনিয়মিত রক্তপাত বা বাওয়েল মুভমেন্টে ব্যথা থাকলে এই সমস্যা থাকতে পারে।
৪. লেভেটর আনি সিনড্রোম
এক্ষেত্রে ব্যথা তুলনামূলক দীর্ঘস্থায়ী এবং বসে থাকা বা যৌনমিলনের সময় বাড়তে পারে।
৫. অ্যানাল ক্যানসার (বিরল)
খুব কম ক্ষেত্রে পায়ুপথে ব্যথা, রক্তপাত, চুলকানি বা গুটি থাকলে ক্যানসারের লক্ষণ হতে পারে।
চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই ‘লাইটনিং বাম’ সাইলেন্টলি প্রকাশ পায়। তবে শরীরের সংকেতকে অবহেলা করা ঠিক নয়।অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সচেতন থাকাই সুস্থ থাকার প্রথম শর্ত।
দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য নানা মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা, যা আলাদা করে দ্য ওয়ালের তরফে যাচাই করা হয়নি।
Note: This report is intended for informational purposes only and is not a substitute for medical advice. It is based on statements published across social media and various other media platforms, which have not been independently verified by The Wall.