Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলা ডাক্তার অপারেশন করলে মৃত্যুর ঝুঁকি কম! রোগী আর হাসপাতালমুখোই হবে না, দাবি গবেষণায়

‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ নামক মেডিক্যাল জার্নালে এমন গবেষণা ও সমীক্ষার রিপোর্ট ছাপা হয়েছে।

মহিলা ডাক্তার অপারেশন করলে মৃত্যুর ঝুঁকি কম! রোগী আর হাসপাতালমুখোই হবে না, দাবি গবেষণায়

মহিলা ডাক্তারদের চিকিৎসায় মৃত্যুর ঝুঁকি নাকি কম।

শেষ আপডেট: 24 April 2024 13:06

দ্য ওয়াল ব্যুরো: ডাক্তার যদি মহিলা হন এবং মহিলা ডাক্তারের অধীনেই চিকিৎসা, অপারেশন হয় তাহলে রোগীর মৃত্যুর ঝুঁকি নাকি কম। এমনকী একবার মহিলা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করালে সে রোগী নাকি ফের হাসপাতালমুখোই হবেন না, এমনই উঠে এসেছে গবেষণায়। ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ নামক মেডিক্যাল জার্নালে এমন গবেষণা ও সমীক্ষার রিপোর্ট ছাপা হয়েছে।

শুনতে আজব লাগলেও নাকি সত্যি। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল অবধি একটি গবেষণা ও সমীক্ষার রিপোর্টেই উঠে এসেছে এমন আজব তথ্য। গবেষকরা রীতিমতো পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে অপারেশন থিয়েটারে মহিলা রোগীরা অনেকটাই কম নিরাপদ পুরুষ শল্যবিদের অস্ত্রোপচারে। এ ক্ষেত্রে মহিলা রোগীদের মৃত্যুর আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। মৃত্যু যদি না-ও হয়, হাসপাতালে মহিলা রোগীদের সে ক্ষেত্রে অনেক বেশি দিন থাকতে হয়। তাঁদের শারীরিক জটিলতাগুলিও বাড়ে। অন্যদিকে রোগী যদি মহিলা চিকিৎসকের অধীনে থাকেন তাহলে তিনি অনেক বেশি নিরাপদ।

২০১৬ সাল থেকে ২০১৯ সাল অবধি ৭ লক্ষ ৭৬ হাজার পুরুষ ও মহিলা রোগীর উপরে গবেষণা করে এমন রিপোর্ট দেওয়া হয়েছে। এদের মধ্যে সাড়ে ৪ লক্ষ পুরুষ রোগী ও ৩ লক্ষের কিছু বেশি মহিলা রোগী নানারকম শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে অনেকরই জটিল অপারেশনও হয়েছিল। দেখা গেছে, যে রোগীরা মহিলা ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন তারা তাড়াতাড়ি সেরে উঠেছেন। আর যারা পুরুষ ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন তাদের অনেক রকম জটিলতা দেখা দিয়েছে। হাসপাতালেও বেশিদিন থাকতে হয়েছে।

গবেষণার ফলাফল বিস্ময়কর ভাবে দেখিয়েছে, অপারেশন থিয়েটারে মহিলা ডাক্তাররা রোগী বা রোগিনীর কাছে পুরুষ ডাক্তারদের চেয়ে অনেক বেশি ভরসার যোগ্য। মহিলা ডাক্তারদের অধীনে অপারেশন থিয়েটারে মহিলা রোগী যতটা নিরাপদ ঠিক ততটাই নিরাপদ পুরুষ রোগীও।

এমনও দেখা গেছে, অপারেশন থিয়েটারে রোগী যদি মহিলা ডাক্তারের বদলে কোনও পুরুষ ডাক্তারের চিকিৎসাধীন থাকেন তা হলে তার শারীরিক জটিলতা বাড়ার আশঙ্কা বেড়ে যায় ১৬ শতাংশ, হাসপাতালে থাকার মেয়াদ-বৃদ্ধি হয় ২০ শতাংশ আর অপারেশন থিয়েটারে বা অস্ত্রোপচার শেষে কেবিনে ফেরার পর মহিলা রোগীদের মৃত্যুর আশঙ্কা বাড়ে ৩২ শতাংশ।

কেমন এমন হচ্ছে তার কারণ এখনও জানা যায়নি। গবেষকরা বলছেন, এর আগে আমেরিকার কয়েকটি হাসপাতালেও এমন দেখা গিয়েছিল যে পুরুষ সার্জনদের অধীনে থাকা হার্টের রোগীদের মৃত্যু বেশি হয়েছে। তুলনায় মহিলা সার্জনদের অধীনে থাকা রোগীরা তাড়াতাড়ি সেরে উঠেছেন। গবেষকদের ব্যাখ্যা, হতেই পারে মহিলা সার্জনরা রোগীদের প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে ওঠেন। মাতৃত্বের ভাব নিয়ে তাঁরা চিকিৎসা করেন এবং রোগীকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন। তবে এটা প্রাথমিক অনুমান মাত্র। গবেষকরা বলছেন, সার্ভে এখনও চলছে। যদি দেখা যায় সমীক্ষার রিপোর্টে বারে বারেই এমন তথ্য পাওয়া যাচ্ছে, তাহলে বিষয়টি নিয়ে উচ্চস্তরের গবেষণা শুরু হবে। সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে মনস্তাত্ত্বিক বিষয়টাও উঠে আসবে। 


```