Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দাঁতের মর্ম বুঝুন সাধ্যের মধ্যেই, তিন ধাপে সবরকম ডেন্টাল কেয়ারের নতুন ঠিকানা ওডোন্টোরা

শহরের আরও বহু ডেন্টাল ক্লিনিকের মাঝে এই ক্লিনিকটির বিশেষত্ব হল, খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সবরকম চিকিৎসা ও পরিষেবা মিলবে একছাদের তলায়। 

দাঁতের মর্ম বুঝুন সাধ্যের মধ্যেই, তিন ধাপে সবরকম ডেন্টাল কেয়ারের নতুন ঠিকানা ওডোন্টোরা

দন্তচিকিৎসক হিমাদ্রী চক্রবর্তী।

শেষ আপডেট: 5 November 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো: দন্তরুচিকৌমুদি নিয়ে যতই কাব্য হোক না কেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না প্রায় কেউই। একথা যে কতটা সত্যি, তা সমস্যায় পড়লে মানুষ হাড়ে হাড়ে, থুড়ি, দাঁতে দাঁতে বোঝেন। আর তখন দাঁতে দাঁত চেপে সহ্য করা ছাড়া উপায়ও থাকে না অনেক সময়। কারণ, সবসময় বাজেটের মধ্যে সেরা চিকিৎসাটা পাওয়া যায় না প্রয়োজনমতো। 

বিশেষ করে দাঁতের ক্ষেত্রে এই কথা খুবই সত্যি। কারণ মানুষের চাহিদা এবং তার জোগান অনুযায়ী শহরের অসংখ্য ঝাঁ চকচকে ডেন্টাল ক্লিনিক বাড়তে থাকলেও, দুটো আতঙ্ক প্রায় সব সময়েই তাড়া করে সাধারণ মানুষকে। 

এক, বড়সড় ক্লিনিকে গেলে কত টাকা খসবে তার ঠিক নেই। আর দুই, চিকিৎসাটা ভাল হবে তো?

এই প্রশ্নের উত্তর মেলাতেই ডক্টর হিমাদ্রী চক্রবর্তী এক দারুণ উদ্যোগ নিয়েছেন। 'ওডোন্টোরা'। বেলেঘাটা সিআইটি মোড়ের কাছে হাজার তিনেক স্কোয়ার ফিট এলাকা জুড়ে এই নামেই নতুন ডেন্টাল ক্লিনিক প্রতিষ্ঠা করছেন তিনি। ডিসেম্বর থেকে সাধারণের জন্য খুলে যাবে এই ঠিকানা। শহরের আরও বহু ডেন্টাল ক্লিনিকের মাঝে এই ক্লিনিকটির বিশেষত্ব হল, খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সবরকম চিকিৎসা ও পরিষেবা মিলবে একছাদের তলায়। 

সংক্ষেপে বলতে গেলে, এখানে তিন রকম ধাপে পরিষেবা মিলবে। এই তিন ধাপের আনুষ্ঠানিক নাম হল, মাল্টিভার্স, গ্যালাক্সি এবং মিটিওর। 

ঝাঁ চকচকে পরিবেশে, আধুনিকতম মেশিন সহযোগে, একটু বেশি টাকা খরচ করে সবচেয়ে ভাল ডেন্টাল কেয়ার মিলবে মাল্টিভার্সে। মাঝামাঝি খরচ করার সাধ্য যাঁদের রয়েছে, তাঁরা গ্যালাক্সির সুবিধা নিতে পারেন। আর স্বল্প বাজেটে দাঁতের চিকিৎসা বা যত্ন দরকার হলে, রয়েছে মিটিওর।

তবে, এই তিনটি স্তরে যে চিকিৎসা বা যত্ন বা পরিষেবায় কোনও ফারাক হবে, তা ভাবলে ভুল হবে। ডক্টর হিমাদ্রী চক্রবর্তী বুঝিয়ে বললেন, সেরা চিকিৎসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওডোন্টোরায়। তাই চিকিৎসকদের দক্ষতার সঙ্গে বা নির্ভুল চিকিৎসার সঙ্গে কোনও আপস করা হয় না। পারিপার্শ্বিক ইনফ্রাস্ট্রাকচারের ফারাক থাকে কেবল। তার ওপরেই নির্ভর করে খরচ। 

উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর হিমাদ্রী চক্রবর্তী বুঝিয়ে বললেন, ট্রেনে যেমন স্লিপার ক্লাস, এসি থ্রি টায়ার, প্রাইভেট কুপ-- বিভিন্ন রকমের যাত্রী-পরিষেবা থাকে, আলাদা দামের টিকিটও থাকে সে জন্য। কিন্তু ট্রেন একই জায়গায় একই সময়ে সকলকে নিয়ে পৌঁছয়। অথবা, সিনেমাহলে আসন অনুযায়ী দামের টিকিটের দামের ফারাক হয় একই সিনেমা দেখার জন্য। ঠিক তেমনই এই তিন ধাপের সার্ভিসের ক্ষেত্রেও চিকিৎসা পরিষেবা একই থাকে। কেবল সার্ভিস অনুযায়ী বাজেট আলাদা করা হয়েছে।

বস্তুত, পশ্চিমী দুনিয়ায় চিকিৎসার ক্ষেত্রে এই মডেলই চলছে বহু বছর ধরে। এদেশের বিভিন্ন ক্ষেত্রে এমনটা শুরু হলেও, ডেন্টাল কেয়ারের ক্ষেত্রে এখনও তেমনটা খুব একটা প্রচলিত নয়। হয় পকেটে টান পড়ে জরুরি পরিষেবা নিতে গিয়ে, নয়তো পরিষেবার ক্ষেত্রে ফাঁক থেকে যায়, পকেট বাঁচাতে গেলে। 

সে সমস্যা সমাধানের ঠিকানাই হল ওডোন্টোরা। দাঁতের সাধারণ চিকিৎসার পাশাপাশি ইমপ্ল্যান্ট, লেজার, সার্জারি-- সবরকম আধুনিক চিকিৎসা ও পরিষেবাই দেওয়া হয় এখানে। এছাড়াও গর্ভাবস্থা বা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে, বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে দাঁতের চিকিৎসায় যে বিশেষ কেয়ার প্রয়োজন, সেদিকেও আলাদা করে নজর দেওয়া হয়। 

তাই শহরে স্মাইল-ফ্রেন্ডলি ডেন্টাল কেয়ারের একমাত্র পকেট-ফ্রেন্ডলি ডেস্টিনেশন এখন একটাই, ওডোন্টোরা।


```