Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বুকের ডানদিকে সরে গেছে হার্ট, বিরল পদ্ধতিতে পেসমেকার বসালেন কলকাতার ডাক্তারবাবু

বিপরীত দিকে হার্ট নিয়ে জন্মাননি তিনি। তাঁর শরীরে এই কাণ্ড ঘটেছে, ছোটবেলার সেই যক্ষ্মারোগে। ফুসফুসে ফাইব্রোসিস হওয়ার কারণে স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে বুকের ডানদিকে চলে গেছে তাঁর হার্ট।

বুকের ডানদিকে সরে গেছে হার্ট, বিরল পদ্ধতিতে পেসমেকার বসালেন কলকাতার ডাক্তারবাবু

ডক্টর দিলীপ কুমার।

শেষ আপডেট: 20 July 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় টিবি হয়েছিল বসিরহাটের বাসিন্দা রেজাউল করিমের। সেরে ওঠার পরে খেলাধুলো, দৌড়োদৌড়ি সবই করতেন। মাঝেমাঝে হাঁফ ধরলে বা কাশি হলেও তাতে গুরুত্ব দেননি। এভাবেই কৈশোর, যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্বে পৌঁছনোর পরে, বিষম কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। বসাতে হয় পেসমেকার। আর তখনই জানা যায়, ৬৬ বছর বয়সি রেজাউল ডেক্সট্রোকার্ডিয়ার রোগী! অর্থাৎ, বুকের বাঁ দিকে নয়, ডানদিকে রয়েছে তাঁর হৃদপিণ্ডটি!

তবে রেজাউলের এই কেস ক্লাসিক্যাল ডেক্সট্রোকার্ডিয়া নয়। অর্থাৎ বিপরীত দিকে হার্ট নিয়ে জন্মাননি তিনি। তাঁর শরীরে এই কাণ্ড ঘটেছে, ছোটবেলার সেই যক্ষ্মারোগে। ফুসফুসে ফাইব্রোসিস হওয়ার কারণে স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে বুকের ডানদিকে চলে গেছে তাঁর হার্ট। সেসব না জেনেই দিব্যি কেটে গেছে এতগুলো বছর। 

অসুস্থতা বাড়ার পরে, ভেলোর নিয়ে যাওয়া হয় রেজাউলকে। কিন্তু সেখানেও সুরাহা না হওযায়, শেষমেশ কলকাতার মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে, বসাতে হয় পেসমেকার। আর তখনই দেখা যায়, এই কাণ্ড! বুকের ডানদিকে হার্ট নিয়ে ঘুরছেন রেজাউল! হাসপাতালের ডিরেক্টর অফ ক্যাথ ল্যাব, ডক্টর দিলীপ কুমারের তত্ত্বাবধানে, 'কন্ডাকশান সিস্টেম পেসিং' বা সিএসপি পদ্ধতিতে পেসমেকার বসানো হয় বুকে। অস্ত্রোপচারটি হয়েছে স্বাস্থ্যসাথী স্কিমের আওতায়।

ভারতের নাগরিক রেজাউল করিম। তার হার্টে অপারেশন করে যেভাবে পেসমেকার বসানো হয়েছে, তা বিশ্বে আগে হয় নি বলে দাবি চিকিৎসকদের
রেজাউল করিম।

ডক্টর দিলীপ কুমার বলছিলেন, “পেসমেকার যন্ত্রগুলি সাধারণত বাঁদিকে হৃদপিণ্ড আছে, এরকম রোগীদের জন্যই তৈরি করা হয়। তাই আমরা সিদ্ধান্ত নিই যে 'কন্ডাকশান সিস্টেম পেসিং' বা সিএসপি পদ্ধতি ব্যবহার করব এই রোগীর ক্ষেত্রে। ডানদিকে হার্ট আছে, এরকম কোনও ব্যক্তির পেসমেকার বসানোর জন্য আজ অবধি সিএসপি ব্যবহার করা হয়নি বিশ্বে।"

ডাক্তারবাবুর ব্যাখ্যা, এই কন্ডাকশান সিস্টেম পেসিং বা সিএসপি ব্যবহার করে, হৃদপিণ্ডের স্বাভাবিক যে কাজের ছন্দ, সেটাই ধরে রাখার চেষ্টা করা হয় পেসমেকার যন্ত্রের মাধ্যমে। সাধারণ পদ্ধতিতে পেসমেকার বসালে যেখানে ২০ শতাংশ রোগীর ক্ষেত্রে হার্টের কার্যক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সিএসপি-তে তা হয় না।

অস্ত্রোপচারের মাস দুয়েক পরে একেবারে সুস্থ হয়ে উঠেছেন রেজাউল। এতদিন ধরে ভেলোর থেকে কলকাতা, সব জায়গাতেই বাবার চিকিৎসার সময়ে পাশে থেকেছেন রেজাউলের মেয়ে মোনালিসা ইয়াসমিন। তিনি বলেন, 'ডাক্তাররা বাবাকে প্রথমে বলেননি যে ওঁর হার্ট ডানদিকে রয়েছে আর এত বিরল একটা অপারেশন করতে হবে। প্রায় তিন ঘণ্টা লেগেছিল অপারেশন করতে। বাবা পরে সব কিছু জানতে পেরেছেন।'

১৬৪৩ সালে চিকিৎসক মার্কো সেভেরিনো প্রথম ডেক্সট্রোকার্ডিয়া চিহ্নিত করেছিলেন। তবে তার শ'তিনেক বছর পরে ব্যোমকেশ বক্সীর কাহিনিকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘শজারুর কাঁটা’ উপন্যাসের মাধ্যমেই তা আমবাঙালির কাছে পৌঁছয়। হৃদপিণ্ডে শজারুর কাঁটা বিঁধিয়ে তিনজনকে খুন করার পরে, চতুর্থ ব্যক্তিকে মারতে গিয়ে খুনি ব্যর্থ হয়, কারণ তাঁর হৃদপিণ্ড ছিল বুকের ডানদিকে। সেটা জানা ছিল না খুনির। এরপরে গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়ে খুনি। 


```