Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিগারেট-বিড়ি ছুঁয়ে দেখেননি যাঁরা, তাঁদেরই ফুসফুসে বেশি থাবা বসাচ্ছে ক্যানসার! বলছে রিপোর্ট

নতুন এক গবেষণায় এমনই শিউরে ওঠা তথ্য সামনে এসেছে। মনে করা হচ্ছে এর নেপথ্যে অন্যতম কারণ বায়ুদূষণ।

সিগারেট-বিড়ি ছুঁয়ে দেখেননি যাঁরা, তাঁদেরই ফুসফুসে বেশি থাবা বসাচ্ছে ক্যানসার! বলছে রিপোর্ট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 February 2025 08:44

দ্য ওয়াল ব্যুরো: যাঁরা আজ অবধি কখনও সিগারেট-বিড়ি ছুঁয়ে পর্যন্ত দেখেননি, তাঁদের মধ্যেই নাকি ফুসফুসের ক্যানসারের ঘটনা বাড়ছে। নতুন এক গবেষণায় এমনই শিউরে ওঠা তথ্য সামনে এসেছে। মনে করা হচ্ছে এর নেপথ্যে অন্যতম কারণ বায়ুদূষণ।

মঙ্গলবার বিশ্ব ক্যানসার দিবসে 'দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন' জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (IARC) গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি ২০২২ ডেটাসেট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চার রকমের ফুসফুসের ক্যানসারের ঘটনার কথা জানতে পেরেছেন, অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ছোট এবং বৃহৎ কোষের কার্সিনোমা।

গবেষকরা দেখেছেন যে অ্যাডেনোকার্সিনোমা এমন ​একটি ক্যান্সার যা শ্লেষ্মা এবং পাচক গ্রন্থির মতো তরল উৎপন্নকারী গ্রন্থি থেকে শুরু হয়। পুরুষ এবং মহিলা দু'জনের মধ্যেই এই ক্যানসার প্রধান হয়ে উঠেছে।

২০২২ সালে বিশ্বজুড়ে কখনও ধূমপান না করাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ৫৩-৭০ শতাংশ ক্ষেত্রে এই অ্যাডেনোকার্সিনোমাই দায়ী বলে দেখা গেছে। গবেষকরা ওই রিপোর্টে ব্যাখ্যা করেছেন যে, অন্যান্য উপ-প্রকারের ফুসফুসের ক্যান্সারের তুলনায়, অ্যাডেনোকার্সিনোমার ঝুঁকি, সিগারেট খাওয়ার সঙ্গে দুর্বলভাবে সম্পর্কিত বলে মনে করা হয়।

তাঁরা আরও লিখেছেন, "বিশ্বব্যাপী অনেক দেশে ধূমপানের প্রবণতা হ্রাস পাচ্ছে, তাই যারা কখনও ধূমপান করেননি তাঁদের মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার অনুপাত বেড়েছে।"

২০১৯ সালের পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় সবাই এমন এলাকায় বাস করেন যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বেঁধে দেওয়া বাতাসের মানদণ্ড পূরণ হয় না। যা অত্যন্ত ভয়ঙ্কর।


```