Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডালগোনা, ক্যাপুচিনো তো অনেক খেলেন, রোগ তাড়াতে আর মেদ কমাতে আসল কাজ করে এই কফি!

আপনি কি সারাদিনের ক্লান্তি কাটাতে কফির উপরই ভরসা করেন? কফিপ্রেমীদের জন্য দারুণ খবর!

ডালগোনা, ক্যাপুচিনো তো অনেক খেলেন, রোগ তাড়াতে আর মেদ কমাতে আসল কাজ করে এই কফি!

ফাইল চিত্র

শেষ আপডেট: 21 December 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: আপনি কি সারাদিনের ক্লান্তি কাটাতে কফির উপরই ভরসা করেন? কফিপ্রেমীদের জন্য দারুণ খবর! কারণ শুধু সকালটা চাঙ্গা করার জন্যই নয়, এক কাপ ব্ল্যাক কফি আপনার ওজন কমাতেও সাহায্য করতে পারে। তবে খেতে হবে সঠিক সময়ে। তবেই ফল পাওয়া যাবে। 

ব্ল্যাক কফি অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানে ভরপুর, যা শরীরের মেটাবলিজম বাড়ায়, ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এক কাপ কালো কফিতে ক্যালোরির মাত্রা মাত্র দুই। তবে ওজন কমানোর জন্য আপনাকে চিনি, দুধ, গুড়, চকোলেট সিরাপ বা ভ্যানিলার মতো উপাদান থেকে দূরে থাকতে হবে। এতে খুব একটা উপকার কিছু পাওয়া যায় না। 

কফির মধ্যে থাকা ক্যাফিন শরীরে শক্তি জোগায় এবং ক্যালোরি বার্নে সাহায্য করে। এর ফলে শরীরে মেটাবলিজম আরও সক্রিয় হয়ে ওঠে। ক্যাফিন কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। তাই যাদের কোলেস্টেরল বেশি, তাঁরা সকালে এক কাপ ব্ল্যাক কফি খাওয়া শুরু করতে পারেন।

ব্ল্যাক কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, যা ওজন কমানোর প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে। এটি শরীরে গ্লুকোজ তৈরি ধীর করে এবং অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই আজ থেকেই আপনার রোজকার রুটিনে ব্ল্যাক কফি রাখতেই পারেন।


```