
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 23 November 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো: ওজন নিয়ন্ত্রণে রাখা, ওজন কমানো অনেকের কাছেই একটা বড় চ্যালেঞ্জ। ওজন নিয়ন্ত্রণের প্রসঙ্গে উঠলে প্রথমেই খাবারে কাটছাঁট করে দেওয়া হয়। এবার খাদ্যরসিক বাঙালির কাছ থেকে যদি তাদের প্রিয় রসগোল্লা, গুড়ের সন্দেশ কেড়ে নেওয়া হয়, তাহলে অনাচার হয়ে যেতে পারে। তবে কি মিষ্টি খাওয়া না ছাড়লে ওজন কমানো যাবে না কোনওদিনই? এই ইনফ্লুয়েন্সর বলছেন, অন্য কথা। মিষ্টি খেয়েই দ্রুত কমিয়ে ফেলতে পারেন কিলো কিলো ওজন।
'ফিটনেসফরলেজিগার্লস' নামের একটি প্রোফাইল থেকে সম্প্রতি ওজন কমানোর ম্যাজিক উপায় বলা হয়েছে। এই অ্যাকাউন্টের মালিক ফিটনেস কোচ ও পুষ্টিবিদ নিজেই মিষ্টি খেয়েও মাত্র ১৫ মাসে কমিয়েছেন কিলো কিলো ওজন। যা দেখে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। অনেকেই জিজ্ঞাসা করেছেন, কীভাবে কমল এই ওজন। কী ছিল তাহলে তাঁর ডায়েটে।
নেটিজেনদের প্রশ্নের উত্তরে ফিটনেট কোচ শেয়ার করেছেন নিজের জার্নি। জানিয়েছেন, ঠিক কী করে কমালেন এতটা ওজন। এক্ষেত্রে পাঁচটি বিষয়ের ওপর নজর দেওয়ার কথা বলেছেন তিনি।
View this post on Instagram
১. বেশি খাবার খেতে হবে
ওজন কমানো, এই দুই শব্দ শুনলে প্রথমেই মাথায় আসে খাবার কম খেতে হবে। এদিকে খিদেও পাবে। এই সব নিয়ে ডায়েট আর করা হয়ে ওঠে না। ডায়েট মানেই যে কম খাওয়া এটা ভুল, বলছেন এই ইনফ্লুয়েন্সর। তাঁর কথায়, ওজন কমালে নির্দিষ্ট পরিমাণ খেতে হবে। ফ্যাট ঝরানোর প্রথম শর্ত এটাই। এক্ষেত্রে খাবারে প্রোটিনের মাত্রা বেশি থাকবে।
২. স্ট্রেন্থ ট্রেনিং
ফ্যাট ঝরানোর জন্য এই ট্রেনিংয়ের বিকল্প নেই। পেশি শক্তিশালী হওয়ার পাশাপাশি ওজন কমে।
৩. কার্ডিও
হালকা ব্যায়াম দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ানো। কার্ডিওর ক্ষেত্রেও তাই। একটা লক্ষ্যমাত্রা স্থির করে ধীরে ধীরে কার্ডিওর সময় বাড়াতে হবে। ২০-৩০ মিনিট বাইকিং, জগিং করতে হবে।
৪. কোনও কঠোর নিয়ম মানতে হবে না
কঠোর নিয়মের জালে ফেঁসে অনেকেই অতিষ্ট হয়ে আর ডায়েট করেন না। ওজন থেকে যায় যেই কে সেই। ওজন কমাতে গেলে কোনও কঠোর নিয়মে নিজেকে বাঁধতে হবে না এমনই বলছেন এই ইনফ্লুয়েন্সর তথা পুষ্টিবিদ। নিজের অভিজ্ঞতা থেকে জানান, মিষ্টি খেয়েছেন প্রতিদিন রাতে। বাইরের খাবারও খেয়েছেন। কিন্তু তাতেও কমেছে ওজন।
৫. ধৈর্য রাখতে হবে
ওজন নিয়ন্ত্রণ বা কমানো দীর্ঘমেয়াদি বিষয়। একদিনেই সব কিছু হবে না। তাই ধৈর্য রাখতে হবে, বলছেন এই পুষ্টিবিদ।