Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় ঝুঁকি বন্ধ্যত্বের! সমস্যা ও সমাধান কী, পরামর্শ দিলেন চিকিৎসক

'বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ'-এর তরফে সিনিয়র কনসালট্যান্ট ডক্টর স্বাতী মিশ্র আলোচনা করলেন, থাইরয়েড ক্যানসারের চিকিৎসার বিভিন্ন ধরন এবং তার প্রভাবে নারীশরীরে বাসা বাঁধা সম্ভাব্য বন্ধ্যত্বের বিষয়টি নিয়ে। 

থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় ঝুঁকি বন্ধ্যত্বের! সমস্যা ও সমাধান কী, পরামর্শ দিলেন চিকিৎসক

থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় ঝুঁকি বন্ধ্যত্বের

শেষ আপডেট: 25 May 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: সময় যত এগোচ্ছে, সভ্যতা যত আধুনিক ও দ্রুতগামী হচ্ছে, ততই বাড়ছে রোগ-অসুখের প্রকোপ। বাড়ছে অসুখের গতিও। কয়েক দশক আগে পর্যন্তও যেসব অসুখ পঞ্চাশের কোঠা পার করলে তবে শরীরে উঁকি দিত, এখন পঁচিশ থেকেই তাদের উৎপাত ভোগ করেন তরুণ-তরুণীরা। সৌজন্যে, চতুর্দিকে দূষণ বেড়ে চলা, সেডেন্টারি লাইফস্টাইল, অতিরিক্ত স্ট্রেস ইত্যাদি। 

এমনই পরিস্থিতিতে, নিঃশব্দে থাবা চওড়া করে চলেছে থাইরয়েড ক্যানসারের মতো মারণ অসুখ। তথ্য বলছে, নতুন প্রজন্মের একটা তাৎপর্যপূর্ণ অংশ এই অসুখে ভুগছে। মহিলাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এই ক্যানসার। মহিলাদের ক্ষেত্রে এই ক্যানসারের চিকিৎসা নিয়েও রয়েছে অতিরিক্ত জটিলতা, কারণ এই চিকিৎসায় উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত হতে পারে তাঁদের প্রজনন ক্ষমতা। তবে থাইরয়েড ক্যানসারের চিকিৎসা মানেই যে বন্ধ্যত্ব, তা নয়। চিকিৎসার ধরন এবং ব্যাপ্তির উপর নির্ভর করে। সার্জারি, তেজস্ক্রিয় আয়োডিন থেরাপি বা এক্সটার্নাল রেডিয়েশন থেরাপি-- এমন নানা ধরনের চিকিৎসা নানাভাবে প্রভাবিত করে মহিলাদের ফার্টিলিটিকে।

আজ, ২৫ মে, বিশ্ব থাইরয়েড ক্যানসার সচেতনতা দিবসে 'বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ'-এর তরফে সিনিয়র কনসালট্যান্ট ডক্টর স্বাতী মিশ্র আলোচনা করলেন, থাইরয়েড ক্যানসারের চিকিৎসার বিভিন্ন ধরন এবং তার প্রভাবে নারীশরীরে বাসা বাঁধা সম্ভাব্য বন্ধ্যত্বের বিষয়টি নিয়ে। 

সার্জারি

থাইরয়েড গ্রন্থিতে ক্যানসার হলে যদি থাইরয়েডেক্টমি বা থাইরয়েড গ্রন্থি বাদ দেওয়ার অপারেশন করতে হয়, তাহলে সরাসরি প্রজনন ক্ষমতা প্রভাবিত হয় না। তবে অস্ত্রোপচার পরবর্তী সময়ে যদি আজীবন থাইরয়েড হরমোন প্রতিস্থাপন থেরাপি চলে, তবে তা প্রজনন স্বাস্থ্যের উপর পরোক্ষ প্রভাব ফেলতে পারে। তাই মহিলাদের ক্ষেত্রে এই চিকিৎসার প্রয়োজন হলে, তাঁদের স্বাভাবিক পিরিয়ড সাইকেল এবং সামগ্রিক প্রজনন স্বাস্থ্যের জন্য হরমোনের মাত্রার সঠিক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তেজস্ক্রিয় আয়োডিন থেরাপি 

সাধারণত, ক্যানসার আক্রান্ত থাইরয়েড গ্রন্থির অস্ত্রোপচারের পরে অবশিষ্ট থাইরয়েড টিস্যু পুরোপুরি নষ্ট করতে তেজস্ক্রিয় আয়োডিন থেরাপি দেওয়া হয় রোগীকে। অনেক সময়ে এই ক্যানসার যখন মেটাস্ট্যাটিক পর্যায়ে চলে যায় বা অন্যত্র ছড়িয়ে পড়ে, তখনও সেই ক্যানসার কোষগুলি নির্মূল করতে এই থেরাপি প্রয়োজন হয়। এই তেজস্ক্রিয়তা কিন্তু সরাসরি প্রভাব ফেলে ওভারি বা ডিম্বাশয়ের উপর। বলা যেতে পারে, শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের তুলনায়, এই ধরনের তেজস্ক্রিয় বিকিরণের প্রতি ডিম্বাশয় সবচেয়ে বেশি সংবেদনশীল। এমনকি ডিম্বাশয় অকেজোও হয়ে যেতে পারে এই থেরাপি চলাকালীন। ফলে বন্ধ হয়ে যেতে পারে ডিম্বাণু উৎপাদন। সম্ভাব্য অস্থায়ী বন্ধ্যত্বের কারণ হতে পারে এই থেরাপি। 

তবে একথা মনে রাখতে হবে, তেজস্ক্রিয় আয়োডিন থেরাপি মানেই যে আর কখনও ডিম্বাশয় তার কাজ করতে পারবে না, তা নয়। মহিলাদের সাধারণত এই থেরাপি চললে, তার পরে ৬-১২ মাসের জন্য গর্ভাবস্থা এড়ানোর পরামর্শ দেওয়া হয়। গর্ভনিরোধক পিল খেতে বলা হয়। এই সময়কালে রোগীদের শরীর থেকে তেজস্ক্রিয় আয়োডিন পুরোপুরি বেরিয়ে যায় এবং ডিম্বাশয়ের কার্যকারিতাও ফিরে আসে। যদিও, স্বাভাবিক পিরিয়ড সাইকেল এবং প্রজনন ক্ষমতা ফিরে এলেও, ডিম্বাশয়ের স্থায়ী ক্ষতির একটি ছোট ঝুঁকিও থেকেই যায়। তার ফলে সামগ্রিক ডিম্বাণুর  সংখ্যা কমে যেতে পারে। মাতৃত্ব এলেও, তাতে দেরি হতে পারে, মিসক্যারেজের মতো সমস্যা হতে পারে।

এক্সটার্নাল রেডিয়েশন থেরাপি

এই থেরাপি থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় কম ব্যবহৃত হয়। তবে যে সমস্ত মহিলা রোগীদের ক্ষেত্রে এই থেরাপি দরকার হয়, তাঁদের ক্ষেত্রে ডিম্বাশয়ের সরাসরি ক্ষতি হতে পারে। সেটা রেডিয়েশন এক্সপোজারের ডোজ এবং সময়কালের উপর নির্ভর করে। আর সেই ক্ষতির পরিমাণের উপরেই নির্ভর করে, অস্থায়ী বা স্থায়ী বন্ধ্যত্বের সম্ভাবনা। 

বস্তুত, মেয়েদের প্রজনন স্বাস্থ্যের জন্য থাইরয়েড হরমোনের মাত্রার সঠিক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইপোথাইরয়েডিজম (থাইরয়েডের কম ক্ষরণ) এবং হাইপারথাইরয়েডিজম (থাইরয়েডের বেশি ক্ষরণ)-- এই দু'টি সমস্যাই মাসিক পিরিয়ড চক্র এবং ডিম্বাণু উৎপাদনকে প্রভাবিত করতে পারে। তাই থাইরয়েড ক্যানসারের চিকিৎসার পরে বন্ধ্যত্ব এড়ানোর জন্য, নিয়মিত থাইরয়েড হরমোন প্রতিস্থাপন থেরাপি অপরিহার্য।

চিকিৎসকরা জানাচ্ছেন, যদি থাইরয়েড ক্যানসারের চিকিৎসার মধ্যে দিয়ে কোনও অল্পবয়সি মহিলাকে যেতেই হয় এবং পরবর্তী কালে তাঁর সন্তানধারণ নিয়ে উদ্বেগ থেকে থাকে, তাহলে ফার্টিলিটি-বিষয়ক নানা আগাম চিকিৎসা, যেমন ডিম্বাণু সংরক্ষণ বা ডিম্বাশয়ের টিস্যুর 'ক্রায়োপ্রিজারভেশন'-- এই বিষয়গুলির সাহায্য নেওয়া যেতে পারে ক্যানসারের চিকিৎসার আগেই। এন্ডোক্রিনোলজিস্ট, অঙ্কোলজিস্ট এবং গাইনোকলজিস্ট- এই তিন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সমন্বয় ও হস্তক্ষেপে, উপযুক্ত পরিকল্পনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে, থাইরয়েড ক্যানসারের চিকিৎসার পরেও বহু মহিলা গর্ভধারণ করতে পারবেন।


```