Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঠফাটা রোদে বাইরে বেরোতেই হচ্ছে, এই ৭ টিপস মেনে চললে অসুস্থ হবেন না

এই সময় তাপপ্রবাহ থেকে বাঁচতে কিছু নিয়ম মানার পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা। রোদে রাস্তায় বেরোলে কী কী মানবেন?

কাঠফাটা রোদে বাইরে বেরোতেই হচ্ছে, এই ৭ টিপস মেনে চললে অসুস্থ হবেন না

শেষ আপডেট: 29 April 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: তাপমাত্রা সহনসীমা ছাড়িয়ে গেছে। খাস কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাপপ্রবাহে নাজেহাল হতে হবে বাংলাকে। এই সময়ে রোদে বেশি না বেরোতেই পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হলেই তা শরীরের পক্ষে সহনীয় মাত্রা অতিক্রম করে যায়। তখন মূলত যে সমস্যাটা দেখা দেয় তা হল সানস্ট্রোক। অতিরিক্ত গরমে প্রায়ই ডিহাইড্রেশন বা শরীর জলশূন্য হয়ে পড়তে পারে। সাধারণত শিশুদের ক্ষেত্রে এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। শরীরে যে তরল প্রবেশ করছে তার তুলনায় বেশি তরল বেরিয়ে গেলে দেহে জলের অভাব হয়।তীব্র দাবদাহে ও আর্দ্রতাযুক্ত আবহাওয়ায় অনেক সময় যা ঘাম হয় তা শরীরকে ঠান্ডা করতে পারে না। তখনই সানস্ট্রোক হতে পারে।

 

এই দাবদাহে স্কুল বন্ধ থাকলেও অফিসকাছারি খোলা। রোজের কাজে বাইরে বেরোতেও হচ্ছে। কাঠফাটা রোদে রাস্তায় বেরিয়ে অসুস্থও হচ্ছেন অনেকে। এই সময় তাপপ্রবাহ থেকে বাঁচতে কিছু নিয়ম মানার পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা।

১) রাস্তায় বেরোলে সঙ্গে জলের বোতল রাখুন। হাঁটুন বা বাসে-ট্রামে চড়ে যান, মাঝে মাঝে জল খেতে থাকুন। জল ছাড়াও রাস্তায় ডাব দেখতে পেলে ডাবের জল কিনে খান। 

২) দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে যতখানি সম্ভব অফিসের মধ্যে বা ছায়ায় কাজ করুন। শরীরিক অসুবিধা হচ্ছে, এমন সব কাজ এই সময় এড়িয়ে যাওয়াই ভাল। 

৩) গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন। হালকা রঙের পোশাক, সুতির ঢিলেঢালা পোশাক পরুন। রোদ থেকে মুখ বাঁচাতে টুপি, সানগ্লাস ও ছাতা ব্যবহার করুন। সুতির স্কার্ফ দিয়ে মাথা ও মুখ ঢেকে ফেলুন।

৪) জলশূন্যতা থেকে বাঁচতে, তেষ্টা না পেলেও জল খাওয়া জরুরি। দিনে কমপক্ষে তিন লিটার জল পান করা জরুরি।

৫) বাইরে থাকলে মাথা, ঘাড়ে, মুখে ভেজা কাপড় ব্যবহার করুন।

৬) হাই প্রোটিন, তেলেভাজা, ফাস্ট ফুড, যে কোনও রকম রঙিন জল এড়িয়ে চলুন।

৭) ঘাম হচ্ছে না, সঙ্গে শরীরের তাপমাত্রা বাড়ছে বা অন্য কোনও রকম অস্বস্তি বোধ করলে নিজে থেকে ওষুধ খাবেন না। হিট-স্ট্রোকের সঙ্কেত অর্থাৎ জলশূন্যতা এবং তারপর হাত-পা টান ধরে অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন।


```