Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, রয়েছে রান্না পুজোও, অ্যাসিডিটি এড়াতে রইল ঘরোয়া টিপস

অ্যাসিডিটি দূরে রেখে শান্তিতে খাবারের স্বাদ নিতে চান? রইল ঘরোয়া টিপস।

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, রয়েছে রান্না পুজোও, অ্যাসিডিটি এড়াতে রইল ঘরোয়া টিপস

শেষ আপডেট: 17 September 2024 18:31

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। এদিকে বেশ কিছু বাঙালি বাড়িতে এদিন হয় রান্না পুজোও। সব মিলিয়ে খাওয়া দাওয়ার দিন কাল। এমন অবস্থায় অ্যাসিডিটি দূরে রেখে শান্তিতে খাবারের স্বাদ নিতে চান? রইল ঘরোয়া টিপস। 

পর্যাপ্ত পরিমাণ জল খান 

খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে ওষুধের স্মরণাপন্ন না হয়ে প্রথমেই জল খান বেশি করে। একসঙ্গে না খেয়ে ধীরে ধীরে খান। এতে হজম ভাল হবে, অ্যাসিডও হবে না। আর অ্যাসিড হয়ে গেলেও ধীরে ধীরে কমে যাবে। 

জিরের জল 

অ্যাসিড হলে এদিক ওদিক না গিয়ে সোজা পৌঁছে যান রান্নাঘরে। সাদা জিরে চিবিয়ে একটু গরম জল খেয়ে নিলে অ্যাসিডিটি কমতে পারে। এর সঙ্গে একটু বিট নুন মিশিয়ে খেলেও সমস্যা কমতে পারে। 

লেবুর জল 

লেবু হল হজমের জম। খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে শেষ পাতে এক টুকরো লেবু জলে চিপে খেয়ে নিলে অনায়াসে খাবার হজম হয়ে যাবে। 

আদা 

লেবু, জিরের মতোই আদাও খাবার হজম করাতে কাজ করে। আদা চিবিয়ে একটু জল খেয়ে নিলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এছাড়াও রাতে কয়েক কুচি আদা জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলেও পেট ভাল থাকে। হজম ভাল হয়। 


```