Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফেসবুকের নতুন ফিচার,আপনার প্রেমহীন জীবনে আসবে অনুরাগের ছোঁয়া

দ্য ওয়াল ব্যুরো:  'মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে' গানটা যতবার শোনেন ডুকরে কেঁদে ওঠে মন? চেঁচিয়ে গাইতে ইচ্ছা করে, "গোলাপেরও অলি আছে, ফাগুনেরও আছে বাহার,সকলের সাথী আছে,শুধু কেউ নেই আমার"? জানি আপনি লাজুক। আপনার দ্বারা নিজে থেকে প্রে

ফেসবুকের নতুন ফিচার,আপনার প্রেমহীন জীবনে আসবে অনুরাগের ছোঁয়া

শেষ আপডেট: 23 September 2018 03:54

দ্য ওয়াল ব্যুরো:  'মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে' গানটা যতবার শোনেন ডুকরে কেঁদে ওঠে মন? চেঁচিয়ে গাইতে ইচ্ছা করে, "গোলাপেরও অলি আছে, ফাগুনেরও আছে বাহার,সকলের সাথী আছে,শুধু কেউ নেই আমার"? জানি আপনি লাজুক। আপনার দ্বারা নিজে থেকে প্রেম হবেনা। কারণ আপনি মুখে কাউকে বলতে পারবেন না, "আই লাভ ইউ পুষ্পা"। কিন্তু আপনি মোটেও ভাববেন না আপনার জীবনটা প্রেমহীন রেগিস্তান থুড়ি মরুভুমি হয়ে গেল। আরে আপনার জন্য এগিয়ে এসেছেন স্বয়ং জুকেরবার্গ। হ্যাঁ ফেসবুক বস মার্ক জুকেরবার্গের কথা বলছি। আপনি কি জানেন তিনি আপনাকেই খুঁজছেন?  ফেসবুকে এতদিন শুধু বন্ধু  খুঁজতেন, এখন থেকে খুঁজে পাবেন মনের মানুষও। এ জন্য ফেসবুক চালু করলো তার নতুন পরিষেবা ‘ডেটিং’। তবে আপনার কাছে, মানে ভারতে এই পরিষেবা আসতে আর একটু দেরি আছে। আপাতত আপনার কলম্বিয়ান দোসরদের জন্য জুকেরবার্গ ফেসবুক ডেটিং-এর দরজা খুলেছেন। এরপর একে একে পৃথিবীর সব দেশে চালু হবে। ফেসবুকের প্রডাক্ট ম্যানেজার নাথান শার্প জানান, অনলাইন ডেটিং পরিষেবা ব্যবহারে কলম্বিয়াবাসী খুবই আগ্রহী। তাঁরা অনলাইনে নানা ধরনের ডেটিং পরিষেবা  ব্যবহার করতে অভ্যস্ত।সেই জন্য আপাতত কলম্বিয়ায় ফেসবুক ‘ডেটিং’  চালু করলো ফেসবুক।পরে এই পরিষেবা  অন্যান্য দেশেও চালু করা হবে। আপাতত 'ফেসবুক ডেটিং' ডেস্ক টপে পাওয়া যাবেনা। নতুন এই  পরিষেবা কেবলমাত্র ফেসবুক অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। তবে এ জন্য আপনাকে  একটি আলাদা 'ডেটিং প্রোফাইল' তৈরি করতে হবে। না, চিন্তা বা লজ্জায় পড়ার মত কিছু নেই।  আপনার মূল ফেসবুক প্রোফাইলের বন্ধুরা আপনার 'ডেটিং প্রোফাইল' দেখতে পাবেন না। যাঁদের ব্লক করেছেন তাঁরাও।  জীবনসঙ্গী খুঁজতে থাকা পুরুষ ও মহিলারাই  একমাত্র আপনার'ডেটিং প্রোফাইল' দেখতে পাবেন। এবং এ জন্য আপনাকে ফেসবুক অ্যাপের  হ্যামবার্গার মেনু  (☰)  ট্যাপ করতে হবে। এই অপশন নিতে পারবেন না ১৮ বছরের কম বয়সি ফেসবুক ইউজাররা। আপনার ডেটিং প্রোফাইলে আপনার একটি সংক্ষিপ্ত বায়োডাটা থাকবে। মোদ্দাকথা আপনি মানুষটা কেমন তা যেন আপনার লেখায় ফুটে ওঠে। এবং তাতে যেন অবশ্যই লেখা থাকে আপনি কেমন ডেটিং পার্টনার চান  ও ডেটিং পার্টনারের বয়সসীমা। আপনার ডেটিং প্রোফাইলে থাকবে আপনার বিভিন্ন মুডের ছবি। আপনি আপনার বাড়ির ১০০ কিলোমিটার চৌহদ্দির মধ্যে আপনার ডেটিং পার্টনার খুঁজতে পারবেন। ফেসবুক ডেটিং-এর জন্য দাখিলকরা  ঠিকানার পরিবর্তন  হলে আপনাকে আবার নতুন করে লোকেশন ভেরিফিকেশন করাতে হবে। ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ বার্ষিক ডেভেলপার কনফারেন্সে জানিয়েছেন, এই পরিষেবা নিতে আগ্রহী ২০ কোটি ফেসবুক ইউজার। তাঁরা একা বা  তাঁদের জীবনসাথী নেই। জীবনসাথী খুঁজে দিয়ে তাঁদের একাকিত্ব ঘোচাতে সাহায্য করবে ফেসবুকের এই নতুন পরিষেবাটি।  তাই এবার গাইতে শুরু করুন,  ' মিলন হবে এতদিনে..আমার মনের মানুষের সনে..আমার মনের মানুষের সনে'।  

```