Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঝকঝকে দাঁতের 'প্রিয়বন্ধু' নাকি নারকেল তেল-নুন-লবঙ্গ! সত্যিই কি তাই?

সম্প্রতি দাঁতের স্বাস্থ্য ভাল রাখার একটি টোটকা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে নাকি আপনাকে বারবার সমস্যা নিয়ে দাঁতের ডাক্তারের কাছে ছুটতে হবে না।

ঝকঝকে দাঁতের 'প্রিয়বন্ধু' নাকি নারকেল তেল-নুন-লবঙ্গ! সত্যিই কি তাই?

ফ্যাক্ট চেক। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 28 March 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো: সুন্দর মুখের পাশাপাশি ঝকঝকে দাঁতের কদর সর্বত্র। হাসিতে ছড়াবে মুক্তো। কী করলে সেই হাসি (Smile) আপনার হবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা তথ্য ভেসে বেড়াচ্ছে।

সম্প্রতি দাঁতের স্বাস্থ্য ভাল (dental care) রাখার একটি টোটকা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে, নারকেল তেল-নুন-লবঙ্গের (coconut oil, salt, clove) মিশ্রণ দিয়ে অয়েল পুলিং-এই (Oil pulling) রয়েছে সুন্দর হাসির চাবিকাঠি। মুক্তি পাওয়া যাবে মাড়ি থেকে রক্তপাত, দাঁতের ক্ষয় এবং হলদেটে দাঁতের (teeth) সমস্যা থেকেও। তাতে নাকি আপনাকে বারবার সমস্যা নিয়ে দাঁতের ডাক্তারের (dentist) কাছে ছুটতে হবে না। কিন্তু, প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তাই?

ডাক্তার কী বলছেন, নারকেল তেল-নুন-লবঙ্গের মিশ্রণ দিয়ে অয়েল পুলিং নিয়ে?

দাঁতের যত্নে অয়েল পুলিং খুব পুরনো এক প্রথা। রাজস্থানের বিডিএস, এমডিএস ডক্টর পূজা শর্মার মতে, ‘নারকেল তেল দিয়ে অয়েল পুলিং-এর কিছু উপকারিতা থাকলেও, তা কখনওই দাঁতের প্রপার যত্নের বিকল্প হতে পারে না। দাঁত ব্রাশ করা, ফ্লশ, ফ্লওরাইড টুথপেস্টের যত্নে থাকলে তবেই অয়েল পুলিং তার পাশাপাশি কিছু সহায়তা করতে পারে। দাঁতের ক্ষয় রোধ করতে শুধু অয়েল পুলিং যথেষ্ট নয়।’

যদি দাঁতের ক্ষয়ের প্রসঙ্গ আসে, তাহলে এই মিশ্রণ দিয়ে অয়েল পুলিং করলে বা অন্য ঘরোয়া টোটকায় কোনও উপকার পাওয়া যায় না। ক্ষতিগ্রস্ত দাঁতে মূলত এনামেল নষ্ট হয়ে যায়। প্রাকৃতিক উপায়ে তা সারানো যায় না, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া সেই ক্ষেত্রে আর কোনও উপায় থাকে না।

দাঁতের সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে। নারকেল তেল-নুন-লবঙ্গের মিশ্রণের টোটকা ডাক্তারের কাছে যাওয়া থেকে মুক্তি দিতে পারবে বা দাঁতের হলদেটে ভাব দূর করতে কাজে লাগতে পারে, এমন কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই।

অতএব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এই টোটকার স্বপক্ষে কোনও যুক্তি নেই। দাঁতের কোনও সমস্যা হলে যত তাড়াতাড়ি সম্ভব ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন।

তথ্যসূত্র: থিপ মিডিয়া


```