Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমলকি নাকি এক ঝটকায় কমিয়ে দিতে পারে ব্লাড সুগার! জেনে নিন আসল সত্য

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলা হচ্ছে যে, খালি পেটে আমলকি খেলে ব্লাড সুগারের মতো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।

আমলকি নাকি এক ঝটকায় কমিয়ে দিতে পারে ব্লাড সুগার! জেনে নিন আসল সত্য

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 17 January 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলা হচ্ছে যে, খালি পেটে আমলকি খেলে ব্লাড সুগারের মতো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। তবে ফ্যাক্ট চেক করার পর জানা গিয়েছে, এই দাবি বেশিরভাগ ক্ষেত্রে ভুল। অর্থাৎ যারা দিনের পর দিন আমলকি খাচ্ছেন, ব্লাড সুগার থেকে রেহাই পাবেন বলে, তাদের সত্যিটা জেনে নেওয়া প্রয়োজন। 

আমলকি কি রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমিয়ে দেয়?

খালি পেটে আমলকি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমে যায়, এমনটা প্রমাণ হয়নি। আমলকি, যা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টস এবং উপকারী উপাদানে ভরপুর। এটি রক্তে গ্লুকোজের মাত্রা সামান্য কমতে পারে। তবে তা মোটেই হঠাৎ করে নয়। দীর্ঘদিন খাওয়ার পরে কমবে। 

ডা. স্বাতী দাভে, পিএইচডি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন বলেন, 'আমলকির মধ্যে ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনলস থাকে, যা ইনসুলিনের প্রতিক্রিয়া ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু এটি খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা তাড়াতাড়ি কমানোর সম্ভাবনা নেই।'

এটি কি ডায়াবেটিসের রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে?

যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য আমলকি ভাল। তবে, যদি তারা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেশন করেন, তবে আমলকি সেগুলির কার্যকারিতা আরও বাড়িয়ে দিতে পারে। তবে এটি হঠাৎ গ্লুকোজের মাত্রা না কমিয়ে ধীরে ধীরে কমিয়ে দেবে।

আমলকি খাওয়ার সঠিক উপায়:

আমলকি খাওয়ার সঠিক উপায় হল, এটি মডারেশন বা সামান্য পরিমাণে খাওয়া। এটি কাঁচা, রস বা সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যেতে পারে। খাবারের সঙ্গে আমলকি খেলে বেশি উপকারীতা পাওয়া যাবে। 


```