Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অল্প হাঁটলেই পায়ে অসহ্য যন্ত্রণা? এই লক্ষণ উপেক্ষা করলে হতে পারে গুরুতর বিপদ

সামান্য হাঁটলেও পায়ে তীব্র যন্ত্রণা? এর পেছনে থাকতে পারে প্ল্যান্টার ফ্যাসাইটিস, অস্টিওআর্থ্রাইটিস বা ভিটামিনের ঘাটতি। অবহেলা করলে বাড়তে পারে জটিলতা।

অল্প হাঁটলেই পায়ে অসহ্য যন্ত্রণা? এই লক্ষণ উপেক্ষা করলে হতে পারে গুরুতর বিপদ

কেন হয় এই ব্যথা?

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 July 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: দৈনন্দিন ব্যস্ত জীবনে হাঁটাহাঁটি শরীরকে চনমনে রাখে, মানসিকভাবেও মিলতে পারে স্বস্তি। কিন্তু অনেকেই আছেন, যাঁরা সামান্য হাঁটলেই তীব্র ব্যথা অনুভব করেন পায়ে। এমন পরিস্থিতি নিঃসন্দেহে অস্বস্তিকর। বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে লুকিয়ে থাকতে পারে একাধিক শারীরিক কারণ।

কেন হয় এই ব্যথা?

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ বসে থাকা বা চলাফেরা না করলেই পেশির নমনীয়তা কমে যায়। হঠাৎ হাঁটার ফলে পায়ের পেশিতে চাপ পড়ে, শুরু হয় ব্যথা। এর পাশাপাশি ভিটামিন D ও ক্যালসিয়ামের ঘাটতিও পেশিতে ব্যথা বাড়াতে পারে। অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস বা গেঁটে বাত থাকলে অল্প হাঁটলেও পায়ের জোড়ায় ব্যথা শুরু হয়।

একটি আরেকটি প্রচলিত সমস্যা হল প্ল্যান্টার ফ্যাসাইটিস। এই সমস্যায় মূলত গোড়ালির অংশে ব্যথা হয়, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে বা অনেকক্ষণ বসে থাকার পর হাঁটার সময়। আরও একটি বড় কারণ হল অতিরিক্ত ওজন। ওজন বেশি হলে হাঁটার সময় পায়ে বেশি চাপ পড়ে, যা ব্যথা বাড়ায়। অনেক সময় ভুল ধরনের জুতো, বিশেষ করে হার্ড সোল বা অত্যন্ত পাতলা সোলের জুতো পরার ফলেও এই ব্যথা দেখা দিতে পারে।

কী করবেন?

যদি নিয়মিত হাঁটার পর ব্যথা অনুভব করেন, তবে দ্রুত চিকিৎসকের সঙ্গে দেখা করুন। ব্যথার ধরন অনুযায়ী তিনি পরীক্ষার পর যথাযথ চিকিৎসা দিতে পারবেন। প্রতিদিন ১০–১৫ মিনিট গরম জলে পা ডুবিয়ে রাখলে আরাম মিলতে পারে। হালকা স্ট্রেচিং এক্সারসাইজ বা টেনিস বল পায়ের নিচে গড়িয়ে নেওয়াও পেশির জন্য উপকারী।

শক্ত কিংবা পাতলা সোল এড়িয়ে চলুন। বরং সাপোর্টযুক্ত, নরম সোলের জুতো বা অর্থোপেডিক স্যান্ডেল পরার চেষ্টা করুন। খাদ্যতালিকায় রাখুন দুধ, ডিম, বাদাম, ফল। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন D ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারেন।

শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত ওজন পায়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। ব্যথা হলে ঠান্ডা সেঁক উপকারী হতে পারে। তবে পা ফুলে যাওয়া, ব্যথা থেকে জ্বর বা ব্যথা ক্রমে বাড়তে থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
 


```