Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জল খাবেন কতটা, বেশি খেলে নাকি বাড়বে বিপদ! ‘জল মেশানো’ নাকি সত্যি?

সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করা হয়েছে, বেশি জল খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে, যদিও ক্যাপশন বলছে জল খাবেন না।

জল খাবেন কতটা, বেশি খেলে নাকি বাড়বে বিপদ! ‘জল মেশানো’ নাকি সত্যি?

প্রতীকী ছবি- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 20 March 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো: নানা মুনির নানা মত। কোনটা শুনবেন আর কোনটা শুনবেন না, সেই নিয়ে নাজেহাল অবস্থা। তারওপর শুধু জল খাওয়া নিয়েই আরও যে কত মতামত চারদিকে ঘুরে বেড়ায়! জল খাওয়া নাকি আদতে ক্ষতি করে শরীরের? সোশ্যাল মিডিয়ায় এরকম একটা পোস্ট নিয়েই বিতর্কের শুরু। কী বলা হয়েছে সেই পোস্টে? সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করা হয়েছে, বেশি জল খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে, যদিও ক্যাপশন বলছে জল খাবেন না। এসব দেখে স্বাভাবিকভাবে বিভ্রান্ত হওয়ারই কথা। সত্যিই কি এরকম কিছু হয়?


ইনস্টাগ্রামের একটি ভিডিওতে বলা হয়েছে, সবাই ভাবেন যে বেশি জল খাওয়া মানেই তা শরীরের জন্য উপকারী, অনেকে এটাও বলেন মাত্রাতিরিক্ত জল খেলে নাকি ওজন কমে, ত্বক ভাল থাকে, শরীরের ডিটক্সিফিকেশন হয়।

View this post on Instagram

A post shared by Isaac Joseph (@isaac__143)

জল খাওয়া কি আদতে কোনওভাবে ক্ষতি করে শরীরের? 


না। তবে, মাত্রাতিরিক্ত জল খাওয়া শরীরের জন্য একদমই ভাল নয়, উলটে কিছুক্ষেত্রে মারাত্মক বিপদও হতে পারে। খুব কম সময়ের মধ্যে বেশি জল খেলে কিডনির ওপর চাপ পড়ে। তখন শরীরে সোডিয়ামের মাত্রা স্বাভাবিকের থেকেও নিচে নেমে যায়। 


সোডিয়াম খুব গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট যা শরীরে ফ্লুইডের ব্যালেন্স রাখা, নার্ভ সিগনালে সাহায্য করার মতো কাজ করে থাকে। বেশি জল খেলে সোডিয়ামের পরিমাণ কমে যায় এবং সামগ্রিকভাবে শরীরের নানা অঙ্গের পাশাপাশি ব্রেন ফাংশানের ওপর প্রভাব পড়ে। এরকমও দেখা গেছে যে খুব বেশি জল খুব কম সময়ের মধ্যে খাওয়ার ফলে মৃত্যুও ঘটেছে। 


তাহলে প্রশ্ন উঠবে, কতটা জল খাওয়াকে ‘বেশি জল’ বলে ধরা যেতে পারে?


এর কোনও একটা উত্তর ওইভাবে হয় না। কিন্তু যতটা জল কিডনি প্রসেস করতে পারবে তার থেকে বেশি জল খাওয়া বিপজ্জনক। ঘণ্টায় ০.৮ থেকে ১ লিটার জল প্রসেস করার ক্ষমতা থাকে কিডনির। তাছাড়া আরও বেশ কিছু ফ্যাক্টরের ওপর নির্ভর করতে পারে জল খাওয়ার পরিমাণ। যদি ঘাম বেশি হয়, এক্সারসাইজ চলে বা গরম বেশি থাকে তাহলে জল তুলনামূলকভাবে বেশি খাওয়া যেতে পারে। তা সত্ত্বেও কম সময়ের মধ্যে বেশি জল খাওয়া কখনওই ভাল নয়। তবু মোটামুটি বলা যেতে পারে, যদি কোনও শারীরিক অসুস্থতা না থাকে, তাহলে দিনে ২-৩ লিটার জল খাওয়া স্বাস্থ্যকর বলে ধরা যেতে পারে।

 
বেশি জল খাওয়া মানেই কি বেশি হাইড্রেশন?


হাইড্রেশন মানেই শুধু জল খাওয়া নয়। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো ইলেক্ট্রোলাইটসের ব্যালেন্স রাখাটাও দরকার। বেশি জল খেলে সেগুলো জলের সঙ্গেই ফ্লাশ আউট হয়ে যেতে পারে। তাতে আখেরে ক্ষতিই। 


কী বলছেন বিশেষজ্ঞ?


নভি মুম্বইয়ের জেনারেল ফিজিশিয়ান, পোস্টগ্র্যাজুয়েট ইন ডিজিটাল হেলথ, ডিপ্লোমা ইন ফ্যামিলি মেডিসিন ডক্টর আলমাস ফাতমা জানিয়েছেন, প্রয়োজনের চেয়ে বেশি জল খেলে ব্রেন সোয়েলিং (ফুলে যাওয়া) হতে পারে, যার ফলে নিউরোলজিকাল সমস্যা দেখা যেতে পারে, অনেকসময় মানুষ কোমাতে পর্যন্ত চলে যেতে পারেন। 
শরীরের নিজস্ব মেকানিজমের থাকে, যা তেষ্টা নিয়ন্ত্রণ করে। তাই তেষ্টা না পেলেও জল খাওয়া- এই অভ্যাস মোটেও ভাল না। 


হাইড্রেশন তখনই উপকারী যখন শরীরের সমস্ত মিনারেলস ব্যালেন্সড থাকবে। তাই চোখ বুজে কোনও ট্রেন্ড ফলো না করে, নিজের শরীর বুঝে জল খাওয়া উচিত।

তথ্যসূত্র: থিপ মিডিয়া


```