Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্রিজে ডিম রাখেন? সাবধান হোন, একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে!

বেশিরভাগ মানুষই ডিম ফ্রিজে রাখে। আমরা অনেকেই মনে করি এতে ডিম ভাল থাকে। কিন্তু নতুন কয়েকটি সমীক্ষা বলছে, এতে ডিমের উপরে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। 

ফ্রিজে ডিম রাখেন? সাবধান হোন, একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 November 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: বার বার বাজারে যাওয়া এড়াতে অনেকেই একসঙ্গে অনেকদিনের খাবার বাড়িতে এনে রেখে দেয়। সেক্ষেত্রে ফ্রিজেই খাবার রাখা হয় কারণ এতে খাবার নষ্ট হওয়ার ঝামেলা থাকে না। একসঙ্গে অনেক ডিম এনে অনেকেই আমরা ফ্রিজে রেখে দি। খাই দেদার। সেই ডিম আদতে আমাদের শরীরে ক্ষতি করছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

নতুন এক সমীক্ষা বলছে, ফ্রিজে ডিম রাখা উচিত নয় একেবারেই। রাখলেও বেশিদিন ধরে খাওয়া উচিত না। ফ্রিজে রাখা ডিম খেলে শরীরে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। 

প্রোটিন ও ক্যালসিয়াম থাকে ডিমে। বাচ্চা থেকে বড়, ডিম ভক্তের অভাব নেই। কিছু নেই বাড়িতে ডিমের ঝোল-ভাত হল বাঙালি বাড়ির সহজ অপশন। তবে, বেশিরভাগ মানুষই ডিম ফ্রিজে রাখে। আমরা অনেকেই মনে করি এতে ডিম ভাল থাকে। কিন্তু নতুন কয়েকটি সমীক্ষা বলছে, এতে ডিমের উপরে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। 

এখন অনেকেই বলতে পারে তাতে কী। ডিম তো ভিতরের অংশ খাওয়া হয়। সমীক্ষা বলছে, ফ্রিজে ডিম রাখার ফলে যে ব্যাকটেরিয়া ডিমের খোসার উপর তৈরি হয় তা ভিতরেও প্রবেশ করতে পারে। যা খালি চোখে বোঝা সম্ভব নয়। এই ব্যাকটেরিয়া-সহ ডিম খেলে পেটের সমস্যা, হজমের সমস্যা-সহ একাধিক সমস্যা হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ডিম সাধারণ তাপমাত্রায় রেখে খাওয়াই ভাল। 

অনেকেই মনে করেন সাধারণ তাপমাত্রায় ডিম বেশিদিন রাখলে খারাপ হয়ে যেতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমন হয় না। সাধারণ তাপমাত্রায়ও ডিম ভাল থাকতে পারে।


```