Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রোজ সকালে গরম জল খেলেই ওজন কমে? মিথ্যে নয় তো! চলুন জানা যাক

ওজন কমিয়ে রোগা হতে চান অনেকেই। কিন্তু শারীরিক পরিশ্রম করতে চান না বেশিরভাগ মানুষ। তাই সবসময় মানুষ ওজন কমানোর সহজ টোটকা খোঁজে।

রোজ সকালে গরম জল খেলেই ওজন কমে? মিথ্যে নয় তো! চলুন জানা যাক

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 January 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: গরম জল খাওয়ার অভ্যাস কি সত্যিই ওজন কমাতে সাহায্য করে? বিশেষজ্ঞদের মতে, এটি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে অত্যন্ত কার্যকর। প্রতিদিন ৬-৮ গ্লাস গরম জল পান করলে যে সহজেই ওজন কমে যাবে, এমন নয়। তবে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে এই পরিমান জল খাওয়া দরকার। 

ওজন কমিয়ে রোগা হতে চান অনেকেই। কিন্তু শারীরিক পরিশ্রম করতে চান না বেশিরভাগ মানুষ। তাই সবসময় মানুষ ওজন কমানোর সহজ টোটকা খোঁজে। তাই গুগলে ওয়েট লস সার্চ করলেই হাজারো টিপসও মেলে। ওজন কমাতে অনেকেই গরম জলের উপর ভরসা রাখেন। সকালে উঠে খালি পেটে গরম জল খান অনেকেই। যাঁরা ওজন কমান তাঁরা একদিনও বাদ দেন না এই টোটকা। 

 

সত্যিই কি ওজন কমাতে সাহায্য করে?

পুষ্টিবিদ অমিতা গাদ্রের মতে, গরম জলে কোনও এমন উপাদান নেই, যা চর্বি গলাতে সাহায্য করে। তবে, সকালে গরম জল পান করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। যা আদপে ওজন কমাতেও সাহায্য করে। 

গরম জল শরীরের বিপাকীয় প্রক্রিয়াকে উদ্দীপিত করতে সাহায্য করে। বিশেষত, সকালে খালি পেটে গরম জল পান করলে শরীরের বিপাকের ক্ষমতা বেড়ে যায়, যা চর্বি ভাঙতে সাহায্য করে। গরম জল স্নেহ পদার্থের কণাগুলো ভেঙে ফেলে, ফলে পরিপাক তন্ত্র সহজেই ফ্যাট পরিপাক করতে পারে। খাওয়ার আগে গরম জল পান করলে পেট কিছুটা ভরা অনুভূত হয়। এর ফলে কম খাবার খাওয়া হয় এবং ক্যালোরি গ্রহণের পরিমাণও হ্রাস পায়। এটি ওজন নিয়ন্ত্রণের একটি সহজ এবং কার্যকর পদ্ধতি।  

গরম জলের আরও উপকারিতা রয়েছে 

১. কোষ্ঠকাঠিন্য দূর করে: গরম জল মল নরম করে, ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকলে, তা থেকে মুক্তি পাওয়া যায়। 

২. সর্দি-কাশি ও গলা ব্যথা কমায়: ঠান্ডা লাগার সমস্যায় গরম জল যুগ যুগ ধরে ব্যবহৃত একটি উপকারী টোটকা।  

৩. ত্বক সুন্দর করে: ত্বকের আর্দ্রতা বজায় রেখে ব্রণ কমায় এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে।  


```