Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঠান্ডা জল খেলেই হু হু করে বাড়ে ওজন? পুষ্টিবিদরা বলছেন...

পুষ্টিবিদ অমিতা স্পষ্ট করে জানিয়েছেন, জল নিজেই ওজন কমানোর একটি চমৎকার উপায়, কারণ এতে কোনও ক্যালোরি থাকে না।

ঠান্ডা জল খেলেই হু হু করে বাড়ে ওজন? পুষ্টিবিদরা বলছেন...

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 2 May 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: শরীর হাইড্রেটেড রাখতে জলের বিকল্প কিছু হয় না এই গরমে। কিন্তু জলের উপকারিতা নিয়ে যতই আলোচনা হোক না কেন, এ সম্পর্কিত কিছু প্রচলিত ভুল ধারণা এখনও অনেকের মধ্যে রয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত একটি ভুল ধারণা হল—ঠান্ডা জল খেলে নাকি ওজন বাড়ে। সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন পুষ্টিবিদ অমিতা গদরে। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এই ধারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। দিয়েছেন ব্যখ্যাও।

পুষ্টিবিদ অমিতা স্পষ্ট করে জানিয়েছেন, জল নিজেই ওজন কমানোর একটি চমৎকার উপায়, কারণ এতে কোনও ক্যালোরি থাকে না। ঠান্ডা জল খেলে শরীরে চর্বি জমে যায়—এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। বলেন, 'ঠান্ডা জল খেয়ে যেমন আপনার শরীরের চর্বি জমাট বাঁধে না, তেমনই গরম জল খেয়ে চর্বি গলে যায়—এটা ঠিক নয়।'

তাঁর মতে, সকলের মূল লক্ষ্য হওয়া উচিত শরীরকে হাইড্রেটেড রাখা। যদি পর্যাপ্ত পরিমাণে জল পান না করা হয়, তাহলে শরীরে ক্লান্তিভাব আসে এবং মেটাবলিজম (metabolism) ধীর হয়ে যেতে পারে। তাই জল খাওয়ার সময় তার তাপমাত্রা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই—আপনি ঠান্ডা জল পান করলেও তা আপনার ওজন কমানোর লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াবে না।

এনিয়ে খুব প্রচলিত কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন পুষ্টিবিদ।

১. ঠান্ডা জল কি হজমের পক্ষে ভাল? 

এই প্রশ্নের উত্তরে অমিতা জানিয়েছেন, না। ঠান্ডা জল বা অন্যান্য ঠান্ডা খাবার শরীরের হজমক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই পুষ্টিবিদরা সাধারণত কুসুম গরম জল পান করার পরামর্শ দেন যাতে হজম ঠিকভাবে হয়।

২. দিনে কতটা জল পান করা উচিত?

আরেক পুষ্টিবিদ রূপালি দত্ত জানিয়েছেন, প্রতিদিন শরীরের ওজন অনুযায়ী জল পান করা উচিত। প্রতি কেজি ওজন অনুযায়ী ৩৫ মিলিলিটার জল পান আদর্শ। অর্থাৎ একজন ৬০ কেজি ওজনের মানুষের দিনে প্রায় ২.১ লিটার জল খাওয়া উচিত।

৩. ঠান্ডা জল কি শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে?

হ্যাঁ, অনেক সময় অতিরিক্ত ঠান্ডা জল খেলে হজমের সমস্যা, গলা ব্যথা বা মাথাব্যথার মতো সমস্যা হতে পারে। তবে এই সব পার্শ্বপ্রতিক্রিয়া সবার ক্ষেত্রে একভাবে হয় না।

সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনি জল খাচ্ছেন কি না—সেই দিকেই নজর দিন, জল ঠান্ডা না গরম তা নিয়ে চিন্তা করার কোনও প্রয়োজন নেই সেভাবে।


```