Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডার্ক সার্কল না গেলে আই মেকআপ ভাল হবেই না, চোখের তলার কালি তুলে ফেলুন চটপট

পুজোয় ভাবছেন সুন্দর আই মেকআপ করে বেরোবেন। এদিকে চোখের নীচে পুরু কালো দাগ। ডার্ক সার্কল না গেলে কিন্তু আই মেকআপ পারফেক্ট হবে না।

ডার্ক সার্কল না গেলে আই মেকআপ ভাল হবেই না, চোখের তলার কালি তুলে ফেলুন চটপট

শেষ আপডেট: 20 October 2023 17:06

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় ভাবছেন সুন্দর আই মেকআপ করে বেরোবেন। এদিকে চোখের নীচে পুরু কালো দাগ। ডার্ক সার্কল না গেলে কিন্তু আই মেকআপ পারফেক্ট হবে না।

মেকআপ করে তো ডার্ক সার্কেল লুকিয়ে ফেলাই যায়, কিন্তু প্রতিদিন এই চড়া মেকআপের চক্করে ডার্ক সার্কেল আরও বেড়ে যায়। অনেকে ডার্ক সার্কেল তাড়ানোর জন্য বাজারের অনেক রকম সিন্থেটিক সিরাম ও ক্রিম ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ সময়ই সেইসব ব্যবহারে তেমন কোন লাভ হয়না। তাই ডার্ক সার্কেল দুর করতে আমাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। তাছাড়া কিছু সহজ সমাধানও আছে।

 কী কী করলে চোখের কলার কালি চিরতরে মুছবে

১) রাত জেগে কাজ করা কিংবা অনেক রাত পর্যন্ত মোবাইল ব্যবহারের অভ্যাস ঘুমের বারোটা বাজায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত সাত-আট ঘণ্টার ঘুম কিন্তু ভীষণ জরুরি। রাতে ঠিকমতো না ঘুমালে যেমন আমাদের শরীরের কার্যক্ষমতা কমে, তার সঙ্গে চোখের তলায় কালিও পড়ে। তাই সবার প্রথম ঘুমের ব্যাপারে একটু সচেতন হোন।

২) শরীরে জলের ঘাটতি হলে শরীর নিজেই সে কথা জানান দেয়। চোখের তলায় কালচে ভাব, ফোলাভাব শরীরে জলের ঘাটতির অন্যতম লক্ষণ। তাই ডার্ক সার্কেল থেকে বাঁচতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান প্রয়োজন।

৩) চোখের কালো ছোপ দূর করার জন্য স্বাস্থ্যকর ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন, মিনারেলস ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার ডায়েটে রাখুন। অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন। এতে ত্বকের স্বাস্থ্যও ভাল থাকবে। ডার্ক সার্কেলের প্রবণতাও কমবে।

৪) টি ব্যাগ কমবেশি প্রায় সকলের বাড়িতেই থাকে। সেই টি ব্যাগ জলে ভিজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তার পর ফ্রিজ থেকে বের করে ১০ থেকে ১৫ মিনিটের জন্য চোখের উপর রাখুন। নিয়মিত এটি ব্যবহার করলে ভাল ফল পাবেন।

৫)  রাতে শুতে যাওয়ার আগে অ্যালো ভেরা জেল লাগিয়ে ৫ থেকে ৭ মিনিট চোখের নীচে মাসাজ করে নিন। চটচটে অনুভব না হলে ধুয়ে ফেলার প্রয়োজন নেই।

৬) তুলোর প্যাডে গোলাপ জল নিয়ে তা চোখের পাতার উপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এতেও তাড়াতাড়ি কাজ হবে।

৭) ১ চা চামচ টোম্যাটোর রসের সঙ্গে ১ চা চামচ পাতিলেবুর রস ভাল করে মিশিয়ে নিয়ে তুলো দিয়ে দুই চোখের নীচে লাগিয়ে নিন। এর পর ১০ মিনিট রেখে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।


```