Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চিনি খেলেই অপরাধ বোধ হয়, অথচ মিষ্টি ছাড়া চলে না! 'কোকোনাট সুগার' হতে পারে বিকল্প

সাধারণ চিনির বদলে কোকোনাট সুগার ডায়েটে অ্যাড করতে পারেন, বলছেন পুষ্টিবিদরা। ঠিক কেন? কী উপকার পেতে পারেন?

চিনি খেলেই অপরাধ বোধ হয়, অথচ মিষ্টি ছাড়া চলে না! 'কোকোনাট সুগার' হতে পারে বিকল্প

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 12 December 2025 20:29

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে (Winter Season) বাঙালির ঘরে পিঠে-পুলি, কেক-সহ নানা মিষ্টির (Dessert Items) প্রস্তুতি চলতেই থাকে। এই সমস্ত খাবারের অন্যতম প্রধান উপাদান চিনি (Sugar)। কিন্তু অতিরিক্ত চিনি শরীরে একাধিক ক্ষতি (Harmful Effects) করতে পারে। চিকিৎসকরা সাধারণ চিনিকে অনেক সময় হোয়াইট পয়জন (White Poison) বলে থাকেন। সেই কারণেই এখন বহু মানুষ সাধারণ চিনির বদলে কোকোনাট সুগার (Coconut Sugar) ব্যবহার করছেন।

কী এই কোকোনাট সুগার (Coconut Sugar Definition)?

নারকেল গাছের ফুলের মুচি থেকে মিষ্টি রস (Sweet Sap) সংগ্রহ করা হয়, বাংলায় যাকে ‘নীরা’ বলে। এই নীরা ফুটিয়ে জলের অংশ বাস্পে পরিণত হলে লালচে গাঢ় রঙের একটি পদার্থ তৈরি হয়, যা পরে শুকিয়ে হয় কোকোনাট সুগার। সাধারণ দানাদার চিনির তুলনায় এর দানা অনেক ছোট (Fine Granules)। ডায়াবেটিস রোগী থেকে সাধারণ মানুষ, যেকেউ খেতে পারেন নিরাপদে।

কেন ব্যবহার করবেন কোকোনাট সুগার (Benefits of Coconut Sugar)?

বেকিংয়ে উপযোগী (Baking Friendly)

দেখতে অনেকটা ব্রাউন সুগারের মতো (Brown Sugar) হলেও স্বাদ আলাদা। গলতে তুলনামূলক বেশি সময় নেয়।

কফি, চা, কেক- সবেতেই ব্যবহার করা যায়।

পুরোপুরি ভেজ (Vegan Friendly)

রিফাইন্ড সুগার তৈরিতে অনেক সময় পশুর হাড়ের গুঁড়ো (Bone Char) ব্যবহৃত হয়। কোকোনাট সুগার সম্পূর্ণ উদ্ভিজ্জ রস (Plant Sap) থেকে তৈরি, ফলে ভেগানরা (Vegan) নিরাপদে খেতে পারেন।

ইলেক্ট্রোলাইটে সমৃদ্ধ (Rich in Electrolytes)

কোকোনাট সুগারে প্রচুর পটাশিয়াম (Potassium), ম্যাগনেশিয়াম (Magnesium) ও সোডিয়াম (Sodium) থাকে, যা হার্ট, নার্ভ ও মাশল (Heart, Nerve, Muscles) সুস্থ রাখতে সাহায্য করে। সাধারণ চিনির তুলনায় কয়েকশো গুণ বেশি পটাশিয়াম এতে পাওয়া যায়।

ইনিউলিন (Inulin Content)

এতে থাকা ইনিউলিন (Dietary Fiber) হজমে সাহায্য করে, কোলন ক্যানসারের ঝুঁকি কমায় (Cancer Protection) এবং ব্লাড সুগার লেভেল (Blood Sugar Level) নিয়ন্ত্রণে রাখে।

লো সুগার কন্টেন্ট (Low Sucrose)

নারকেল চিনিতে সারকোস বা সুচ্রোজ (Sucrose) কম থাকে এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidants), ফাইবার (Fiber) শরীরে চিনির ক্ষতি কমায়।

ভরপুর নিউট্রিয়েন্টস (Nutrients Rich)

ভিটামিন সি (Vitamin C) রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Boost) বাড়ায়। নাইট্রোজেন (Nitrogen) হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য (Cardiovascular Health) ভাল রাখে। আয়রন (Iron), জিঙ্ক (Zinc), ক্যালসিয়াম (Calcium) শরীর সুস্থ রাখতে সহায়ক।

লো গ্লাইসেমিক ইনডেক্স (Low Glycemic Index)

সাধারণ চিনিতে গ্লাইসেমিক ইনডেক্স (Glycemic Index) প্রায় ৬৫, সেখানে কোকোনাট সুগারে মাত্র ৩৫-যা ফলমূলের সমান।


```