Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চকোলেট যতই প্রিয় হোক, সবসময় কিন্তু নিরাপদ নয়! অ্যালার্জি থেকে হতে পারে শ্বাসকষ্টও

চকোলেট যতই প্রিয় হোক, সবসময় কিন্তু নিরাপদ নয়! অ্যালার্জি থেকে হতে পারে শ্বাসকষ্টও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 September 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো: চকোলেট খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা হাতে গোনা। তবে অনেকের চকোলেট তেতো লাগে তাই খান না। কিন্তু জানেন কি, অনেকেই আবার খান না অ্যালার্জির কারণে! সম্প্রতি বেশ কিছু রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।

কোকোয়া বিনে থাকা কিছু বিশেষ প্রোটিনের জন্য অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতায় তা অতিরিক্ত প্রতিক্রিয়া করে। যার ফলে অ্যালার্জি হয়। সামান্য অস্বস্তি থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে এই অ্যালার্জির ফলে। 

কী করে বুঝবেন চকোলেটে অ্যালার্জি আছে?

  • অ্যালার্জি থাকলে চকোলেট খেলে স্কিনে জ্বালাভাব হতে পারে, চুলকাতে পারে।
  • বমি, গা গোলানো বা পেটে ব্যথা হতে পারে। 
  • অ্যাস্থমা হলে যেমন হয়, তাও হতে পারে। হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক উপসর্গ। 

যদি খুব বেশি অ্যালার্জেটিক হয় কেউ, সেক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হতে পারে। রক্তচাপ কমে যেতে পারে। এমন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

বয়সের সঙ্গে সঙ্গে কমতে পারে এই অ্যালার্জি

চিকিৎসকদের মতে, যদি খুব কম বয়সে এই অ্যালার্জি ধরা পড়ে তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। চকোলেটে অ্যালার্জি খুব বিরল হলেও সঠিকভাবে চিকিৎসা করলে নিয়ন্ত্রণ সম্ভব। 

অ্যালার্জি হলে কীভাবে সুস্থ রাখবেন নিজেকে? 

  • কোনও কিছু খাওয়ার আগে সামগ্রী দেখে নিতে হবে। প্যাকেজজাত খাবারের পিছনে সামগ্রী সবসময় লেখা থাকে। যদি কোকোয়া থাকে তাহলে তা না খাওয়াই ভাল।
  •  ইমার্জেন্সি কিছু হলে তার জন্য পরিকল্পনা করে রাখতে হবে। হাতের সামনে ওষুধ বা ইন্জেকশন, যাই হোক, সেটা তৈরি রাখতে হবে। 
  •  নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হবে এবং অ্যালার্জি নিয়ন্ত্রণ করতে হবে। 

```