Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই শীতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকুন, রান্নাঘরে এইসব মশলাগুলো আছে তো?

শীতের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে না পড়তেই বাড়ছে সর্দি-কাশি, ঠান্ডা লাগার ঝুঁকি। জাঁকিয়ে শীত পড়লে সর্দি-কাশির প্রকোপ দ্বিগুণ হয়।

এই শীতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকুন, রান্নাঘরে এইসব মশলাগুলো আছে তো?

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 December 2024 16:49

দ্য ওয়াল ব্যুরো: শীতের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে না পড়তেই বাড়ছে সর্দি-কাশি, ঠান্ডা লাগার ঝুঁকি। জাঁকিয়ে শীত পড়লে সর্দি-কাশির প্রকোপ দ্বিগুণ হয়। তবে বঙ্গে শীত আসার আগেই ঘরে ঘরে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে আবার আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস জ্বর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বিশেষ করে শিশু, বয়স্ক ও যাদের শরীরে অন্য রোগ যেমন- ডায়াবিটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, তাঁদেরও এই জ্বর হওয়ার সম্ভাবনা বেশি। 

এসব কিছু থেকে বাঁচতে আয়ুর্বেদিকের সাহায্য নেওয়া যেতে পারে। আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করতে যুগ যুগ ধরে বেশ কিছু ভেষজ ব্যবহার করা হয়ে আসছে, যা অনাক্রম্যতা বাড়াতে খুবই কার্যকর। তাহলে দেখে নেওয়া যাক ইমিউনিটি স্ট্রং করতে কোন কোন ভেষজের সাহায্য নেওয়া দরকার। 

আদা: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে আদা অত্যন্ত কার্যকর। আদায় প্রচুর পরিমানে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে। এটি মেটাবলিজম উদ্দীপিত করার পাশাপাশি, অনাক্রম্যতা বৃদ্ধি করতেও সহায়তা করে।

নিম পাতা: এতে অনেক বেশি পরিমানে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সাহায্য তকে। তবে একটানা ১৫ দিনের বেশি নিমপাতা খাওয়া ঠিক নয়। অন্তঃসত্ত্বা, শিশু ও বয়স্কদের এভাবে নিম না খাওয়াই ভাল। 

তুলসি: এটি এমন কয়েকটি ভেষজগুলির মধ্যে একটি যা শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে পরিচিত নয়। বরং এর মাধ্যমে শ্বাসতন্ত্র সংক্রান্ত অনেক সমস্যাও দূর করা যায়। এটি চাপা কাশি, উদ্বেগ, ক্লান্তি, চাপ থেকেও মুক্তি দেয়। তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য।

আমলকি: নিয়মিত খালি পেটে আমলকি খেলে রোগ প্রতিরোধ শক্তি ও মেটাবলিজম বাড়বে। আমলকি বা ইন্ডিয়ান গুজবেরি ভিটামিন সি, বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে।

ত্রিফলা: আমলকি, হরিতকি এবং বহেরা-র চূর্ণ একসাথে মিশিয়ে তৈরি হয় এই ত্রিফলা। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেটিভ এবং ল্যাক্সেটিভ বৈশিষ্ট্য। ত্রিফলা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে। ফলে শীত আসার সঙ্গে সঙ্গে এটিকে রোজের রুটিনে রাখা খুব দরকার। 


```