Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"Strong Women Start with Strong Health" – কলকাতায় নারী স্বাস্থ্যে বড় উদ্যোগ BOGS-এর

‘BOGS’ কলকাতায় নারী স্বাস্থ্য নিয়ে “Saving Women’s Lives: From Awareness to Action” উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, টিকাকরণ ও সচেতনতা শিবির চালু করেছে। সারা বছরব্যাপী এই প্রকল্পে শহর ও গ্রামে পৌঁছে যাবে স্বাস্থ্যসেবা।

"Strong Women Start with Strong Health" – কলকাতায় নারী স্বাস্থ্যে বড় উদ্যোগ BOGS-এর

নারীর সুস্বাস্থ্যে এক নতুন পদক্ষেপ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 August 2025 11:37

দিশা দাস

কলকাতা: নারী সুস্বাস্থ্য মানে শুধু একজন ব্যক্তির ভাল থাকা নয় — একটা গোটা সমাজের মজবুত ভিত। আর সেই মজবুত ভিত গড়তে এবার বড় এক উদ্যোগে নামল 'দ্য বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি' (The Bengal Obstetric & Gynaecological Society, BOGS)

প্রায় ৯ দশকের পুরনো এই সংগঠন এবার নারীদের জন্য শুরু করল এক বিশাল স্বাস্থ্য সচেতনতা অভিযান — “Saving Women’s Lives: From Awareness to Action” শিরোনামে। শুধু কথা নয়, এবার কাজই আসল। আর সেই কাজ শুরু হয়েছে কলকাতা ও আশপাশের এলাকার হাজার হাজার মহিলাদের জন্য। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, টিকাকরণ এবং সচেতনতা শিবির নিয়ে।

লক্ষ্য একটাই – ঘরে ঘরে স্বাস্থ্যসেবা

BOGS-এর সঙ্গে রয়েছে ১২০০-র বেশি গাইনোকলজিস্ট। এছাড়াও, এই মেগা প্রকল্পে অংশ নিচ্ছে ৬টি রোটারি ক্লাব (Rotary Club) ও একাধিক এনজিও (NGO)। লক্ষ্য একটাই — স্বাস্থ্যসেবা পৌঁছে যাক সেই সমস্ত মহিলাদের কাছে, যাঁরা দীর্ঘদিন এই পরিষেবা থেকে বঞ্চিত।

BOGS-এর সভাপতি ডাঃ এম. এম. সামসুজ্জোহা ও সম্পাদক ডাঃ তুলিকা ঝা জানালেন, এই বছর জুড়ে চলবে একের পর এক হেলথ ক্যাম্প, স্কুলে স্কুলে গিয়ে টিকাকরণ, ওয়ার্কশপ আর সচেতনতামূলক কর্মসূচি।

“Awareness is not enough – এবার কাজের সময়”

“শুধু জানলেই হবে না, এবার সময় এসেছে কাজ করার,” বললেন ডাঃ সামসুজ্জোহা। “অনেক রোগ সময়ে ধরা পড়লে ঠিক হয়ে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, বহু মহিলা এখনও পরীক্ষা করান না — হয় অজ্ঞতার কারণে, নয়তো খরচের ভয়ে।” BOGS ঠিক করেছে এই সমস্যার সমাধান করতে — বিনামূল্যে পরীক্ষা ও টিকাকরণের বন্দোবস্ত করার।

কী কী ফ্রি পরিষেবা রয়েছে এই উদ্যোগে?

  • রক্তপরীক্ষা (অ্যানিমিয়া ও থ্যালাসেমিয়া চিহ্নিত করতে)

  • স্তন ক্যান্সার (Breast Cancer) নির্ধারণে ফ্রি ম্যামোগ্রাফি (Mammography)

  • মেনোপজ (Menopause) পরবর্তী অস্টিওপরোসিস (Osteoporosis) পরীক্ষার জন্য Bone Mineral Densitometry (BMD)

  • HPV DNA টেস্ট — জরায়ু ক্যান্সার (Cervical Cancer) আগেভাগে ধরার জন্য

  • ২,৫০০ জন মেয়েকে বিনামূল্যে সার্ভিকাল ক্যান্সার টিকা (HPV Vaccine)

সব পরিষেবা সারা বছর ধরে চলবে, বিভিন্ন ক্যাম্পে ও মোবাইল হেলথ ইউনিটের মাধ্যমে।

এক অন্য স্বাধীনতা দিবস

১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে, BOGS প্রথম ক্যাম্পেইনে ২৮৬ জন গরিব স্কুলছাত্রীকে বিনামূল্যে HPV টিকা দেয়, মন্সুর হাবিবুল্লাহ মেমোরিয়াল স্কুলে। সঙ্গে ছিল Rotary Club of Calcutta South West এবং Calcutta Charnock City। “স্বাধীনতা মানে শুধু জাতির নয়, রোগমুক্ত জীবনের স্বাধীনতাও,” বললেন ডাঃ সামসুজ্জোহা। “এই শুরু, অনেক ক্যাম্প আসছে সামনে।”

স্বাস্থ্যসেবা পৌঁছবে প্রত্যন্ত এলাকাতেও

BOGS-এর সেক্রেটারি ডাঃ তুলিকা ঝা জানালেন — “বহু মহিলা জানেনই না কবে পরীক্ষা করাতে হবে, কী করলে বিপদ কমে। আবার অনেকে লজ্জা বা খরচের কারণে ডাক্তার দেখান না। তাই আমরা ঠিক করেছি, এবার আর তাঁদের ডাক্তারখানায় আসার অপেক্ষা নয় — আমরা নিজেরাই যাচ্ছি ওঁনাদের কাছে।”

৯০ বছরের BOGS, আজও দেখে উন্নত ভবিষ্যতের স্বপ্ন

BOGS শুধু কলকাতা নয়, দেশীয় স্তরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার অন্যতম মুখ। FOGSI-র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও সংগঠনটি দীর্ঘদিন ধরেই জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। “BOGS মানেই নারীদের স্বাস্থ্য নিয়ে এক অঙ্গীকার,” বললেন ডাঃ ঝা। “আমরা যা করেছি, তাতে গর্ব করছি ঠিকই, কিন্তু থেমে যাইনি। এই যাত্রা চলবে — যতদিন না প্রতিটি মেয়ে নিজের শরীর ও ভবিষ্যত নিয়ে সচেতন হয়।”

মিলেই গড়বো সুস্থ আগামীকাল

বছরভর চলবে অসংখ্য স্বাস্থ্য ক্যাম্প, সচেতনতা কর্মসূচি, এবং টিকাদান। এই উদ্যোগ যেন শুধুই প্রচার নয় — এটা একটা পরিবর্তনের সূচনা। শেষে ডাঃ সামসুজ্জোহা বললেন – “আমরা এমন একটা ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মেয়ে, যেই হোক না কেন, ভালো স্বাস্থ্যসেবা পাবে। মনে রাখবেন, Strong Women Start with Strong Health।”


```