Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাগ্যশ্রী খান রোজ, এই পানীয় সকালে খেলে ঝকঝকে স্কিন পাবেন আপনিও, পেটও থাকবে ঝক্কাস

কীভাবে নিজেকে মেইনটেইন করেন ৫৬-তেও? বলে দিলেন নিজেই। দিয়ে ফেললেন টিপসও। 

ভাগ্যশ্রী খান রোজ, এই পানীয় সকালে খেলে ঝকঝকে স্কিন পাবেন আপনিও, পেটও থাকবে ঝক্কাস

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 1 March 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: ভাগ্যশ্রী, এই নামটা বললেই চোখে ভেসে ওঠে কবুতার যা, ম্যায়নে প্যায়ার কিয়ার দৃশ্য। তারপর কাট টু ২০২৪-২৫। মাঝের সময়টা সিলভার স্ক্রিন থেকে দূরে ছিলেন অভিনেত্রী। কাজ করেননি তেমন। ধরা দেননি পাপারাৎজিদের ক্যামেরাতেও। কিন্তু ২৪-এ যখন ধরা দিলেন তখন দেখে কেউ বলবে না তিনি এতদিন বলিউডের ধারেকাছেও ঘেঁষেননি। আর দেখতে? সেই একরকম। বয়সের ছাপ মাত্র নেই। কীভাবে নিজেকে মেইনটেইন করেন ৫৬-তেও? বলে দিলেন নিজেই। দিয়ে ফেললেন টিপসও। 

বলিউড অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় 'টিউসডে টিপস উইথ বি' নামের একটি সিরিজ প্রকাশ করেন। প্রতি মঙ্গলবারই ছোট ছোট টিপস দেন। সেখানেই এবার মেথি জল খাওয়ার পরামর্শ দিলেন। তিনি জানান প্রতিদিন মেথি ভেজানো জল খান তিনি। সারারাত ভিজিয়ে রাখেন। সকালে উঠে খেয়ে নেন। 

কী উপকারিতা রয়েছে মেথি ভেজানো জল খাওয়ার?

  • মেথি সুপারফুড। এটি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • রক্ত পরিশোধন করে
  • হজমশক্তি বাড়ায়
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • আয়রন বাড়ায় শরীরে। 

অভিনেত্রীর কথায়, মেথির উপকারিতা এত বেশি যে কল্পনা করা যাবে না। এটি নিয়মিত খেলে শুধু স্বাস্থ্যই ভাল থাকবে এমন নয়। স্কিন, চুলও ভাল রাখে। হজম ক্ষমতাও বাড়ায়।

এর আগে ভাগ্যশ্রী সবুজ জ্যুস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। যাতে ত্বক ও চুল ভাল থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। কী রয়েছে এই সবুজ জ্যুসে? 
পালং শাক, ধনেপাতা, সেলেরি, আমলকি। এই সব উপাদান একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর ছেঁকে নিলে তৈরি হয় একটি সবুজ জ্যুস। যা শরীরকে ভেতর থেকে ডিটক্স করে ও ত্বক উজ্জ্বল রাখে।

  • পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক হাইড্রেট রাখে এবং দৃষ্টিশক্তি বাড়ায়।
  • ধনেপাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। হজমশক্তি বাড়ায় ও পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে।
  • সেলারিতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান থাকে। ত্বক ভাল রাখে।
  • আমলকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে এবং অ্যান্টি-এজিং উপাদান রয়েছে ফলে ত্বকও টানটান থাকে।

ভাগ্যশ্রী জানিয়েছেন, সকালে এক গ্লাস এই সবুজ জ্যুস পান করলে ত্বক উজ্জ্বল হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হজমশক্তি উন্নত হবে।

এসবের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখাও জরুরি বলে মনে করেন তিনি। মন ভাল থাকলে শরীরও ভাল থাকে।


```