Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাজারে লাল টুকটুকে লিচু দেখলেই কিনে নেন? রং স্প্রে করা নয় তো! চিনবেন কীভাবে?

রসালো লিচুর স্বাদ নিতে মুখিয়ে থাকেন না, এমন মানুষ বিরল। তবে এই প্রিয় ফল খাওয়ার আগে একটু সতর্ক থাকা প্রয়োজন। 

বাজারে লাল টুকটুকে লিচু দেখলেই কিনে নেন? রং স্প্রে করা নয় তো! চিনবেন কীভাবে?

রসালো লিচু

শেষ আপডেট: 18 June 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: গরমে রসালো লিচুর স্বাদ নিতে মুখিয়ে থাকেন না, এমন মানুষ বিরল। তবে এই প্রিয় ফল খাওয়ার আগে একটু সতর্ক থাকা প্রয়োজন। কারণ, বাজারে বিক্রি হওয়া লালচে-গোলাপি চকচকে লিচু সবসময় প্রকৃতির নিজস্ব রঙে রাঙানো নয়।

১ / ৫
অনেক ক্ষেত্রেই এই লিচুগুলিতে কৃত্রিম লাল রঙের স্প্রে করা হচ্ছে—যা আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হতে পারে। ফল বিক্রেতাদের একাংশ পুরনো ও তাজা না-দেখানো লিচুকে আকর্ষণীয় করে তুলতেই এই পথ নিচ্ছেন।

২ / ৫
লাল রঙের স্প্রে ব্যবহার করে লিচুর বাইরের চামড়া চকচকে করা হয়, যাতে তা গ্রাহকদের নজরে পড়ে। তবে খাদ্য পরিদর্শকদের মতে, এই রং শুধু বাইরের রূপেই বদল আনে না, লিচুর শরীরেও ঢুকে পড়ে—বিশেষ করে ডাঁটা বা কাণ্ডের অংশে, যেখানে আর্দ্রতা বেশি থাকে।

৩ / ৫
FSSAI ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করেছে। সংস্থার মতে, এমন রঙিন লিচু দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

FSSAI ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করেছে। সংস্থার মতে, এমন রঙিন লিচু দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

৪ / ৫
খাদ্য বিশেষজ্ঞ সুধীর সিং জানান, স্প্রে করা রং লিচুকে অস্বাভাবিক উজ্জ্বলতা দেয়, যা সাধারণত প্রকৃত লিচুর রঙ নয়। আর এ কারণেই বাজারে রঙিন লিচু আর প্রাকৃতিক লিচুর মধ্যে পার্থক্য করাটাই কঠিন হয়ে পড়ছে।

খাদ্য বিশেষজ্ঞ সুধীর সিং জানান, স্প্রে করা রং লিচুকে অস্বাভাবিক উজ্জ্বলতা দেয়, যা সাধারণত প্রকৃত লিচুর রঙ নয়। আর এ কারণেই বাজারে রঙিন লিচু আর প্রাকৃতিক লিচুর মধ্যে পার্থক্য করাটাই কঠিন হয়ে পড়ছে।

৫ / ৫
তাহলে কীভাবে চিনবেন আসল ও নকল রঙের লিচু? যদি লিচুটি অত্যধিক চকচকে হয়, সাবধান হোন। হাতে ধরলেই যদি রং উঠে আসে, ধরে নিন সেটি স্প্রে করা। বেশি দিন ধরে মজুত থাকা লিচু সাধারণত বেশি রঙিন দেখায়। ফলে না কেনাই ভাল।

```