Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আটার রুটি খেলেই মুখ টক হয়ে যায়? বিকল্প রয়েছে একাধিক

রুটি খেলে অনেকেরই হজমে সমস্যা হয় বিশেষ করে রাতে। আটার রুটির বদলে রুটি বানিয়ে নিতে পারেন এই উপাদানগুলি দিয়ে। বানিয়ে খেতে পারেন রুটির মতোই এই খাবারগুলিও।

আটার রুটি খেলেই মুখ টক হয়ে যায়? বিকল্প রয়েছে একাধিক

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 6 February 2025 21:22

দ্য ওয়াল ব্যুরো: বেশিরভাগ বাড়িতেই এক বেলা ভাত আরেক বেলা রুটি খাওয়ার নিয়ম রয়েছে। সকালের জল খাবারে অনেক বাড়িতেই রুটি খাওয়া হয়। গরম পড়ছে, রুটি খেতে এই সময় অনেকেই অপছন্দ করেন। আসলে রুটি খেলে অনেকেরই হজমে সমস্যা হয় বিশেষ করে রাতে। আটার রুটির বদলে রুটি বানিয়ে নিতে পারেন এই উপাদানগুলি দিয়ে। বানিয়ে খেতে পারেন রুটির মতোই এই খাবারগুলিও।

দানাশস্য দিয়ে তৈরি আটার রুটি

মিলেট, ওটস বা বার্লি দিয়ে রুটি তৈরি করে খেতে পারে। হজমে সমস্যা হবে না। এগুলিতে ফাইবার, প্রোটিন এবং ভিটামিন রয়েছে, যা শরীরের জন্যও ভাল। গমের আটার পরিবর্তে এই আটা খেলে ওজন বাড়ার ভয় থাকবে না।

বেসনের রুটি বা চিল্লা

ছোলার আটা বা বেসনে ফাইবার, মিনারেলস, প্রোটিন, আয়রন এবং জিঙ্ক থাকে প্রচুর পরিমাণে। এটি শরীরের সার্বিক স্বাস্থ্য বজায় রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

জোয়ারের রুটি

জোয়ারের রুটি গমের চেয়ে অনেক ভাল। আটার রুটির বিকল্প। এতে ফাইবার, প্রোটিন, আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে। যা রক্তে ব্যাড কোলেস্টেরল কমায় ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। হজমের সমস্যা থাকলেও এটি খাওয়া যেতে পারে।

বাজরার রুটি

বাজরা বা পার্ল মিলেট গমের বিকল্প হতে পারে। ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে এতে। গাট হেলখ ভাল রাখে, হজমও দ্রুত হয়।


```