কলকাতার দিশা আই হসপিটালের কর্নিয়া (Cornea) স্পেশালিস্ট ডা. নিবেদিতা দাস জানান, এই ফুলের আঠা বা রস দেখতে ঘন দুধের মতো। এতে থাকে বিষাক্ত টক্সিক উপাদান, যাকে বলা হয় অ্যালকালয়েড (Alkaloids)। এই রস কর্নিয়ায় লাগলে সেখানে জল জমে যায় এবং চোখে টক্সিক রিঅ্যাকশন হয়, যা অনেক ক্ষেত্রে মারাত্মক হতে পারে।

আকন্দ ফুলের আঠায় চোখের ক্ষতি
শেষ আপডেট: 9 April 2026 18:45
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে, ফাঁকা জমিতে সহজেই দেখা মেলে আকন্দ গাছের। হিন্দিতে ‘আক’, বাংলায় ‘আকন্দ’ নামে পরিচিত এই গাছের দুধের মতো সাদা রস যে চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, তা অনেকেরই অজানা।
কয়েক বছর আগে একটি ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে, এই গাছের ল্যাটেক্স চোখে লাগলে অল্প সময়ের মধ্যেই ঝাপসা দৃষ্টি, জ্বালা, এমনকি কর্নিয়ার ক্ষতিও হতে পারে—যা অনেকেই জানেন না।
কলকাতার দিশা আই হসপিটালের কর্নিয়া (Cornea) স্পেশালিস্ট ডা. নিবেদিতা দাস জানান, এই ফুলের আঠা বা রস দেখতে ঘন দুধের মতো। এতে থাকে বিষাক্ত টক্সিক উপাদান, যাকে বলা হয় অ্যালকালয়েড (Alkaloids)। এই রস কর্নিয়ায় লাগলে সেখানে জল জমে যায় এবং চোখে টক্সিক রিঅ্যাকশন হয়, যা অনেক ক্ষেত্রে মারাত্মক হতে পারে।
বিশেষ করে যাঁরা নিয়মিত খালি চোখে ফুল তুলতে যান বা হাতের লাগা আঠা চোখে দেন, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এমনকি এই রস থেকে অন্ধত্বও হতে পারে। যাঁদের বাড়িতে এই গাছ রয়েছে, তাঁদের ক্ষেত্রেও বারবার অল্প অল্প করে রস চোখে গেলে সমস্যা দেখা দিতে পারে। আবার কখনও আঠা লেগে থাকা হাত চোখে দিলেও একবারেই বড় সমস্যা হতে পারে।
এই অবস্থায় চোখে ঝাপসা দেখা, জ্বালা, জল পড়া এবং সাময়িকভাবে কিছু দেখতে না পাওয়ার সমস্যা হয়। হালকা ব্যথাও থাকতে পারে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে এই সমস্যা আরও জটিল হতে পারে। প্রয়োজন হলে কর্নিয়া ট্রান্সপ্লান্ট পর্যন্ত করতে হতে পারে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কর্নিয়ায় আলসার (ঘা) হওয়ার ঝুঁকিও থাকে।
আসলে কর্নিয়া হল চোখের সামনের স্বচ্ছ স্তর, যা দিয়ে আলো চোখে প্রবেশ করে। এই কর্নিয়ায় জল জমে গেলে তা ঘষা কাঁচের মতো ঘোলাটে হয়ে যায় এবং দৃষ্টি ঝাপসা হয়ে পড়ে।
কর্নিয়ায় কিছু বিশেষ কোষ থাকে, যা অতিরিক্ত জল সরিয়ে দিতে সাহায্য করে। কিন্তু আকন্দ ফুলের টক্সিন এই কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে। এই টক্সিন চোখের উপরের স্তর ভেদ করে ভিতরের এন্ডোথেলিয়াম স্তর পর্যন্ত পৌঁছে গিয়ে সেটিকে ড্যামেজ করে দেয়। ফলে কর্নিয়ায় জল জমে গিয়ে দৃষ্টি ঝাপসা হয়।
তবে প্রথমেই চিকিৎসা শুরু করা গেলে এই জল সরিয়ে কর্নিয়ার ক্ষতি রোধ করা সম্ভব। কিন্তু দেরি হলে সমস্যা জটিল হয়ে উঠতে পারে।
কীভাবে লেগে যায় এই ফুলের আঠা?
বেশিরভাগ ক্ষেত্রেই কাঠ কাটার সময় বা গাছের ডাল ভাঙতে গিয়ে এই রস চোখে লাগে। কেউ কেউ আবার পুজোর ফুল তুলতে গিয়ে বা খেলতে গিয়ে অসাবধানতায় এই বিপদে পড়েন।
কী কী লক্ষণ দেখা যায়?
এগুলো মাথায় রাখুন:
সাধারণ মনে হলেও আকন্দ গাছের এই দুধ চোখের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে—তাই সাবধান থাকাই সবচেয়ে জরুরি।