
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 September 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো: সামনেই পুজো। ত্বক, চুল, চোখের পাশাপাশি দাঁতের যত্ন নিন। সাদা ধবেধবে শক্তপোক্ত দাঁত পেতে মেনে চলুন কয়েকটি বিষয়। পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
দাঁতে পোকা, ক্ষয়ে যাওয়া, ব্যথা, দাঁত দুর্বল হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। ঘরে ঘরে হয়ে থাকে আজকাল। তবে সমস্যা সাধারণ হলেও ভোগান্তি কিন্তু বিরাট। তাই বাড়ির খুদে সদস্য হোক বা বড় জন, দাঁত ভাল রাখতে মেনে চলতে হবে এই টিপস। এড়িয়ে যেতে হবে বেশ কিছু খাবার।
লজেন্স
ক্যারামেল, লেবু লেন্স, টফি-সহ সব ধরনের লজেন্স, যা দাঁতে আটকে থাকে, তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই সব লজেন্স দাঁতে আটকে যায় যা ব্রাশ করলেও পুরোপুরি যায় না। পরে ধীরে ধীরে ব্যাকটেরিয়া তৈরি করে ও দাঁতে পোকা হয়।
ওয়েফার্স
বাচ্চা হোক বা বড় অনেকেই মিষ্টির ইচ্ছে পূরণ করতে ওয়েফার্স জাতীয় ড্রাই স্ন্যাক্সের দিকে হাত বাড়ান। যা আপাত দৃষ্টিতে হালকা মিষ্টির খাবার মনে হলেও আদতে তাতে দাঁতের ক্ষতি হয়। এসব খাবারে খুব বেশি পরিমাণ মার জাতীয় উপাদান থাকে, যা দাঁতে থাকা ব্যাকটেরিয়াকে খাবার জোগায়।
ফ্রুট জ্যুস বা প্যাকেটজাত ড্রিঙ্কস
এই লিস্টে এই অপশন দেখে অনেকেই চমকে যেতে পারেন। কারণ সাধারণত এই সব খাবারকে স্বাস্থ্যকর খাবার হিসেবে চেনেন সকলে। কিন্তু ফ্রুট জ্যুস বা প্যাকেটজাত স্পোর্টস ড্রিঙ্কস এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
এই সমস্ত পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে, সঙ্গে থাকে অ্যাসিডও। নষ্ট হয় এনামেল।
কীভাবে নেবেন দাঁতের যত্ন?
চিকিৎসকদের পরামর্শ, ফ্লুরাইড রয়েছে এমন টুথপেস্ট দিয়ে দিতে দু'বার ব্রাশ করতে হবে। দাঁতের মাঝে ঢুকে থাকা খাবারের টুকরে বের করে ডেন্টাল ফ্লসের ব্যবহার হবে। অ্যাসিড রয়েছে এমন পানীয় ও মিষ্টি পানীয় এড়িয়ে যাওয়া ভাল। এছাড়াও যদি কখনও কোনও মিষ্টি পানীয় বা কোল্ড ড্রিঙ্কের মতো কিছু খাওয়া হয়ে যায়, তাহলে তখনই মুখের ভিতর জল দিয়ে দাঁত ধুয়ে ফেলতে হবে।
দাঁতের সমস্যাকে আর পাঁচটা সমস্যার মতোই গুরুত্ব দিতে হবে। ফলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।