
ফাইল চিত্র
শেষ আপডেট: 19 December 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো: ড্রাই ফ্রুটস যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তা অনেকেই জানেন। কিন্তু যেটা জানেন না সেটা হল সঠিক সময়ে সঠিক ড্রাই ফ্রুটস না খেলে সমস্যা দেখা দিতে পারে। অনেকেই মনে করেন, সকালে খালি পেটে সব ধরনের ড্রাই ফ্রুটস খাওয়া স্বাস্থ্যকর, কিন্তু এটি সঠিক নয়। আমন্ড, আখরোট, কিশমিশের মতো ড্রাই ফ্রুটসে রয়েছে পুষ্টিগুণ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে কিছু ড্রাই ফ্রুটস খালি পেটে খেলে সমস্যা হতে পারে।
খালি পেটে এই ড্রাই ফ্রুটস না খাওয়াই ভাল:
কিশমিশ:
ভেজানো কিশমিশের অনেক উপকারিতা থাকলেও, গ্যাস-অম্বলের সমস্যা থাকলে এটি খালি পেটে খাওয়া উচিত নয়। এটি ব্লোটিং-এর কারণ হতে পারে।
কাজু:
কাজুতে ফ্যাটের পরিমাণ বেশি। খালি পেটে কাজু খেলে গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে।
খেজুর:
খেজুরে রয়েছে ফাইবার ও শর্করা। খালি পেটে এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে এবং গ্যাস-অম্বলও হতে পারে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে দুধ, খেজুরের মিশ্রণ। আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি৬। এই সমস্ত উপাদান রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে সাহায্য করে।
সকালে খালি পেটে যে সব ড্রাই ফ্রুটস খাওয়া যায়, দেখে নেওয়া যাক সেই তালিকা:
ভেজানো আমন্ড:
এটি শরীরে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন সরবরাহ করে। ফলে সকালে খালিপেটে ৩-৪টে বাদাম খাওয়া যেতেই পারে। আমন্ডের মধ্যে রয়েছে পলিফেলন এবং ভিটামিন ই। এই দু’টি উপাদান শরীরে অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
আখরোট:
আখরোটে ফাইবারও থাকে ভাল মাত্রায়। ডায়েটে ফাইবার রাখলে হজম ক্ষমতা বাড়ে। পাকস্থলীতে হজমে সাহায্যকারী ব্যাক্টেরিয়াগুলি তৈরি হয়। এই ব্যাক্টেরিয়াগুলি পেট ভাল রাখে, পেটের সংক্রমণ দূর করতেও সাহায্য করে।