
ছবি সৌজন্যে: গুগল
শেষ আপডেট: 15 November 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো: ডায়েট করলেই ওজন কমে। এই কথা মাথায় রেখে কত মানুষই না ডায়েট করেন। ভাল লাগার খাবার দাবার দূরে রাখা, পছন্দের টেস্টের সঙ্গে মন কষাকষি বা সবচেয়ে প্রিয় খাবারের সঙ্গে আড়ি। এই সব করে ওজন কমে বটে কিন্তু মন মানে না। এর জন্য অ্যাংজাইটিও হয় বহু জনের। কঠোর ডায়েট ছাড়াই ২০ কেজি ওজন কমিয়েছেন এই ফিটনেস ট্রেনার। নিজের জার্নিই শেয়ার করলেন সকলের সঙ্গে।
সুপ্রতিম চৌধুরি। পেশায় ফিটনেস ট্রেনার ও পুষ্টিবিদ। নিজে ওজন কমানোর যাত্রা শুরু করেছিলেন একসময়। কিছু টিপস মেনে ছিপছিপে চেহারায় ফিরেছেন কিছুদিনের মধ্যেই। টাটা করতে হয়নি পছন্দের খাবারকে। কীভাবে এই অসাধ্য সাধন করলেন? সেই টিপসই শেয়ার করলেন সকলের সঙ্গে।
সুপ্রতিম চৌধুরির সাজেস্ট করা এই পাঁচটি নিয়ম মেনে চললে ওজন কমাতে পারবেন আপনিও।
রাতে ৭-৮টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে
সুপ্রতিম চৌধুরি বলেন, '২০ কেজি ওজন কমানোর প্রথম পদক্ষেপ হল রাতের খাবার ৭-৮টার মধ্যে খেয়ে নেওয়া। দিনে ৩-৪ লিটার জল খাওয়া। এছাড়াও প্রতিদিন যা খান তার চেয়ে ৫০ শতাংশ খাবার কম খেতে হবে। তাতে ক্যালোরি কমবে। আর প্রতিদিন ৩০-৪০ মিনিট মাত্র ব্যায়াম করতে হবে। তাহলেই হবে। এরসঙ্গে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হল এই যাত্রায় স্ট্রেসে না থাকা। স্ট্রেস নিলে ওজন কমাতে সমস্যা হয়।'
বাড়ির খাবারই খেতে
পছন্দের খাবারের সঙ্গে দূরত্ব না বাড়ালেও বাইরের খাবারের সঙ্গে দূরত্ব বাড়াতে হবে। বাড়ির খাবার খেতে হবে রোজ। খাবার সময় নির্দিষ্টভাবে ঠিক রাখতে হবে। প্রোটিন, কার্বোহাইট্রেড, ফ্যাট এই তিনটের সমতা বজায় রাখতে হবে। সবজি খেতে হবে। স্যালাড খাওয়া যেতে পারে। একবার খাবার নিয়েই শেষ করুন। বার বার খাবার নেবেন না। সুপ্রতিমের কথায়, খাবার সময়ে কোনও কিছু দেখতে দেখতে খাওয়া বা গান শুনতে শুনতে খাওয়া, এমন হলে হজমে সমস্যা হতে পারে।
কিছু খাবার এড়িয়ে যাওয়া প্রয়োজন
চিপস, কুকিস, যেকোনও রকমের ফাস্ট ফুড এড়িয়ে যেতে হবে। বলেন নয়ডার চিকিৎসক কিরণ সোনি।