Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিনে ২ হাজার টাকা খরচে ১৫টি দেশ ঘুরলেন মহিলা, টিপস দিলেন ভ্রমণপিপাসুদের জন্য

ফ্রিল্যান্স ট্রাভেল রাইটার লিডিয়া সুইনস্কো বলছেন, সব ভ্রমণের জন্য বিশাল খরচের প্রয়োজন নেই, তিনি তা প্রমাণও করেছেন।

দিনে ২ হাজার টাকা খরচে ১৫টি দেশ ঘুরলেন মহিলা, টিপস দিলেন ভ্রমণপিপাসুদের জন্য

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 1 May 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক সমস্যার জন্য ঘুরতে যেতে চাইলেও অনেকেই সেভাবে কোথাও যেতে পারেন না। সোশ্যাল মিডিয়া দেখে আফশোস করেই কেটে যায়। কিন্তু ঘুরতে গেলেই কি সবসময় বিরাট টাকা খরচা হয়? ফ্রিল্যান্স ট্রাভেল রাইটার লিডিয়া সুইনস্কো বলছেন, সব ভ্রমণের জন্য বিশাল খরচের প্রয়োজন নেই, তিনি তা প্রমাণও করেছেন।

২০০৯ সালে একঘেয়ে ডেস্কের চাকরি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন শুধুমাত্র ৭.৮ লক্ষ টাকা হাতে নিয়ে। লক্ষ্য ছিল, এক বছরের মধ্যে ব্যাকপ্যাক কাঁধে ঘুরে দেখবেন সারা পৃথিবী। আজ পর্যন্ত, লিডিয়া ১৫টি দেশ ঘুরেছেন। যার মধ্যে রয়েছে বলিভিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ব্রাজিল। আশ্চর্যজনকভাবে, প্রতিদিন তিনি খরচ করেছেন মাত্র ২ হাজার টাকা। কীভাবে সম্ভব হল এত কম টাকায় এমন সব দেশ ঘুরে দেখা? জানিয়েছেন তিনি, শেয়ার করেছেন অভিজ্ঞতাও।

চাইলে আপনিও এভাবে ঘুরে বেড়াতে পারেন দেশ-বিদেশ, রইল রাইটার লিডিয়ার টিপস।

১. ডরমেটরিতে থাকা

লিডিয়ার মতে, সস্তায় থাকার সেরা অপশন হল ডরমেটরি। অধিকাংশ ক্ষেত্রেই এমন জায়গায় বিনামূল্যে প্রাতঃরাশও দেওয়া হয়। এছাড়াও, এসব জায়গায় উপস্থিত বাকি ট্রাভেলারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া বা তাঁদের থেকে নতুন কিছু জানার সুযোগ থাকে। তাঁর কথায়, 'ডরমেটরি কেবল অর্থ সাশ্রয়ই করে না, বরং এটি নতুন বন্ধুত্ব আর অভিজ্ঞতারও একটি চমৎকার জায়গা।' 

২. সফরের সময়সূচি এমন রাখুন যাতে পরিবর্তন করা যায়

সুনির্দিষ্ট পরিকল্পনার বদলে এমন সফরসূচি তৈরি করুন যাতে একটু এদিক ওদিক হলে সমস্যা না হয়। এতে কম খরচের দেশে থাকা খুবই সহজ হবে। লিডিয়া বলেন, 'ভারতের মন্দির বা উৎসবে অংশ নেওয়ার জন্য খরচ তেমন কিছুই হয় না।'

৩. নিজের খাবার নিজেই রান্না করুন

স্থানীয় বাজার থেকে খাবারের সরঞ্জাম কিনে নিজেই রান্না করুন বা লোকাল ফুড ট্রাই করুন। এতে স্থানীয় এলাকা সম্পর্কে ধারণা হবে, অ্যাডভেঞ্চারও হবে। যেমন- বলিভিয়ার বড়সড় অ্যাভোকাডো, পেরুর টক ক্যামু ক্যামু বেরি কিংবা ব্যাংককের স্ট্রিট ফুডের অফুরন্ত সম্ভার। এতে খরচও কম হয় এবং স্বাদেও আসে বৈচিত্র্য।

৪. রোড ট্রাভেল বেছে নিন

লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন লিডিয়া। তিনি বলেন, 'হেঁটে শহর ঘোরা সবচেয়ে ভাল উপায়। এতে কোনা কোনা ঘুরে দেখা হয়ে যায়।' 

৫. স্থানীয়দের সঙ্গে বন্ধুত্ব করুন

অল্প খরচে শহরের ইতিহাস ও সংস্কৃতি জানার জন্য টিপ-ভিত্তিক সিটি ট্যুর নেওয়ার পরামর্শ দেন লিডিয়া। তাঁর মতে, 'স্থানীয় মানুষজন একরকম ভ্রমণ জ্ঞানের উৎস। তাঁরা অনেক সময় বিনা খরচে হোমস্টে, খাবার ভাগ করে খাওয়া কিংবা বিশেষ অভিজ্ঞতার পথ দেখিয়ে দেন।”

ঘুরতে যেতে ভালবাসলে টাকা কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করেন এই লেখিকা। 


```