Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে, ডে আউটের সেরা ঠিকানা বর্ধমানের এই পার্ক

২৬ বিঘাজুড়ে বিস্তৃত এই রিসর্ট। ডে আউটের জন্য বেস্ট। পিকনিকও করতে পারেন। জন্মদিনের পার্টির জন্যও আপনার অন্যতম সেরা পছন্দ হতে পারে।

কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে, ডে আউটের সেরা ঠিকানা বর্ধমানের এই পার্ক

নিজস্ব ছবি

শেষ আপডেট: 17 January 2025 19:55

চন্দন ঘোষ

রোজকার ঝুট ঝামেলা ছেড়ে কোথাও অন্যভাবে দিন কাটাতে চান বা পিকনিকের জন্য কলকাতার কাছেই কোনও জায়গা খুঁজছেন? পৌঁছে যেতে পারেন বর্ধমানের 'অরণ্য রিসর্ট'-এ। কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কাটাতে পারবেন কিছুটা সময়। 

২৬ বিঘাজুড়ে বিস্তৃত এই রিসর্ট। ডে আউটের জন্য বেস্ট। পিকনিকও করতে পারেন। জন্মদিনের পার্টির জন্যও আপনার অন্যতম সেরা পছন্দ হতে পারে। এখানে বাচ্চাদের খেলার পার্ক, বসার জায়গা এবং পরিপাটি রেস্তরাঁ রয়েছে। সঙ্গে বোটিং, বাউল গানের ব্যবস্থাও থাকে। রিসর্টে পৌঁছলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। 

পার্ক কর্তৃপক্ষের কথায়, শুধু জন্মদিনের পার্টি, পিকনিক নয়, রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে পার্কে অর্থাৎ যদি পরিবার নিয়ে কেউ যায় তাহলে কোনও সমস্যা হবে না।

কীভাবে যাবেন এই পার্কে? 

বর্ধমান স্টেশন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে রয়েছে এই রিসর্ট। স্টেশন থেকে টোটোয় চড়ে সরাসরি পৌঁছে যেতে পারবেন। বাসে বাঁকুড়া মোড় বা দইচাঁদা স্টপেজে নেমে সেখান থেকেও কয়েক মিনিটের পথ।  


```