Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আতঙ্ক ভুলে কাশ্মীরে ফিরছেন পর্যটকরা, পুজো আসতে বাকি দু'মাস, এখনই টিকিটের হাহাকার!

দার্জিলিংগামী ট্রেনগুলির অবস্থাও প্রায় একই। দার্জিলিং মেল, তিস্তা তোর্সা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, এসব ট্রেনের সব শ্রেণির টিকিট 'নো রুম' পর্যায়ে।

আতঙ্ক ভুলে কাশ্মীরে ফিরছেন পর্যটকরা, পুজো আসতে বাকি দু'মাস, এখনই টিকিটের হাহাকার!

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 July 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গি হামলার পর কেটে গিয়েছে তিন মাস (Pahalgam Terror Attack)। স্মৃতি এখনও তাজা। কিন্তু সেই আতঙ্ক আর বাঙালির মন টলাতে পারছে না। এবারের পুজোর ভ্রমণ তালিকায় অনেকটাই উপরে রয়েছে কাশ্মীর, দার্জিলিং ও পুরী। আর তাই শুরুতেই রেল টিকিটের চরম আকাল। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পঞ্চমীর দিনের ট্রেন টিকিট বুকিং (Train Ticket Booking)। আর প্রথম কয়েক মিনিটেই সব টিকিট বিক্রি শেষ! রাতভর লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি বহু মানুষ।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। তাঁদের মধ্যেই একজন বলেন, 'রাত থেকেই লাইনে ছিলাম দার্জিলিংয়ের ট্রেনের টিকিটের জন্য। কিন্তু কোনও ট্রেনেই টিকিট পেলাম না। যেই কাউন্টার খুলল, তখনই সব টিকিট শেষ।'

পূর্ব রেল সূত্রে জানা গেছে, জম্মু তাওয়াই এক্সপ্রেস-এ এসি প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির সব টিকিট শেষ, ওয়েটিং শুরু হয়েছে এসি থ্রিতে (লিস্ট ২১৫) ও স্লিপারে (লিস্ট ২০৭)। হিমগিরি এক্সপ্রেস-এও একই অবস্থা। এসি ফার্স্ট ক্লাসে কোনও টিকিট নেই, এসি টু-তে ২৩৭ জন ওয়েটিংয়ে, থ্রিতেও সব টিকিট শেষ, স্লিপারে ওয়েটিং পৌঁছেছে ১৬৫-এ।

পুরীর (Puri) দিকেও ভ্রমণপিপাসুদের ভিড়। পুরী এক্সপ্রেস ও জগন্নাথ এক্সপ্রেস-এর সমস্ত শ্রেণিতে টিকিট নেই। বন্দে ভারত (পুরী)-এর এক্সিকিউটিভ ক্লাসে ২২ জন, চেয়ারকারে ৪২ জন ওয়েটিংয়ে রয়েছেন।

দার্জিলিংগামী ট্রেনগুলির অবস্থাও প্রায় একই। দার্জিলিং মেল, তিস্তা তোর্সা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, এসব ট্রেনের সব শ্রেণির টিকিট 'নো রুম' পর্যায়ে। এমনকি এনজেপি বন্দে ভারত ও শতাব্দী এক্সপ্রেস-এর চেয়ারকার বা এক্সিকিউটিভ ক্লাসেও কোনও টিকিট নেই।

পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয়শঙ্কর ঝা বলেন, 'পহেলগামে জঙ্গি হামলার পরেও মানুষ কাশ্মীরে যেতে চাইছেন, কারণ সরকার নিরাপত্তা নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। তাই মানুষ আত্মবিশ্বাসের সঙ্গেই পাহাড়মুখী।'

পাহাড় হোক বা সমুদ্র, পুজোর মরসুমে বাঙালির মন টানে ভ্রমণ। আর সেই টান এবারও ব্যতিক্রম নয়, কাশ্মীর, দার্জিলিং বা পুরী, সব জায়গাতেই পা রাখতে চাইছেন সবাই। তবে তার আগে একটাই চ্যালেঞ্জ, টিকিট পাওয়াই এখন সবচেয়ে কঠিন কাজ!


```