Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রে উঠে এল আমাদের দেশের এই ঝিলশহর! ঘুরতে যেতেই হবে, কাশ্মীর নয় কিন্তু

বিশ্বের সেরা ভ্রমণস্থানের তালিকায় উঠে এল ভারতের ঝিলশহর উদয়পুর! ২০২৬ সালের তালিকায় ২৪ নম্বরে স্থান পেয়েছে রাজস্থানের এই ঐতিহ্যবাহী শহর।

বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রে উঠে এল আমাদের দেশের এই ঝিলশহর! ঘুরতে যেতেই হবে, কাশ্মীর নয় কিন্তু

ছবি সংগৃহীত

গার্গী দাস

শেষ আপডেট: 13 November 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা পর্যটনস্থানের তালিকায় জায়গা করে নিল ভারতের এক শহর। আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন কনডে নাস্ট ট্রাভেলার (Condé Nast Traveler) সম্প্রতি প্রকাশ করেছে ২০২৬ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা জায়গাগুলির তালিকা। আর সেই তালিকায় ২৪তম স্থানে জায়গা করে নিয়েছে রাজস্থানের ‘সিটি অফ লেকস’ উদয়পুর।

তালিকার শীর্ষে রয়েছে তানজানিয়ার আরুশা শহর, যা আফ্রিকার আইকনিক প্রাকৃতিক সৌন্দর্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আফ্রিকা, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত একাধিক জনপ্রিয় গন্তব্য জায়গা পেয়েছে এই তালিকায়।

আরাবল্লী পাহাড়ে ঘেরা উদয়পুরকে বলা হয় ভারতের অন্যতম রোম্যান্টিক ও সুন্দর শহর। শান্ত লেক, ঐতিহ্যবাহী প্রাসাদ, রাজস্থানি স্থাপত্য আর পুরনো দিনের নকশায় ভরা উদয়পুর যেন এক জীবন্ত পোস্টকার্ড। শহরজুড়ে ছড়িয়ে আছে প্রাচীন রাজপুত সংস্কৃতির ছোঁয়া।

সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণ লেক পিচোলার বুকে ভাসমান লেক প্যালেস। রাজকীয় সৌন্দর্যে ভরপুর সিটি প্যালেস রাজস্থানের অন্যতম বৃহৎ প্রাসাদ কমপ্লেক্স। পর্যটকরা এখানে নৌকাভ্রমণ, অম্ব্রাই ঘাটে সূর্যাস্ত দেখা, আর ঐতিহ্যবাহী রাজস্থানি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পান।

কনডে নাস্ট ট্রাভেলার–এর প্রতিবেদনে বলা হয়েছে,“আরাবল্লী পর্বতমালার উপত্যকায় অবস্থিত রাজস্থানের ১৬ শতকের এই ‘লেক সিটি’ সব সময়ই রাজপুত প্রাসাদ ও অভিজাত হাভেলিগুলির জন্য সারা বিশ্বের বিলাসবহুল ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্র। এখন একের পর এক নতুন বিলাসবহুল হোটেল চালু হওয়ায় শহরটি যেন নতুন প্রাণ পেয়েছে।”

পর্যটকদের সুবিধার জন্য উদয়পুরের যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত উন্নত। শহরের নিজস্ব বিমানবন্দর মহারানা প্রতাপ এয়ারপোর্ট থেকে প্রতিদিন দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও জয়পুরের ফ্লাইট ওঠানামা করে। ট্রেনেও সহজেই পৌঁছানো যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

উদয়পুর ভ্রমণের সঙ্গে কাছাকাছি দর্শনীয় স্থানগুলিও ঘোরা যায় সহজেই। রাজস্থানের একমাত্র পাহাড়ি শহর মাউন্ট আবু মাত্র তিন ঘণ্টার দূরত্বে। কুম্ভলগড় দুর্গ ও রানকপুরের জৈন মন্দির রয়েছে দুই ঘণ্টার ব্যবধানে। দীর্ঘ রাজস্থান সফরে জয়পুর বা যোধপুরের সঙ্গেও উদয়পুরকেজুড়ে নেওয়া যায়।

শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত উদয়পুর ভ্রমণের আদর্শ সময়। তবে যাঁরা কম ভিড় ও সবুজে ঘেরা দৃশ্য পছন্দ করেন, তাঁদের জন্য বর্ষাকালও বেশ উপভোগ্য।
এবারের কনডে নাস্ট ট্রাভেলার তালিকার শীর্ষ ১০ গন্তব্য হল —

১. আরুশা, তানজানিয়া
২. বার্বাডোসের ইস্ট কোস্ট
৩. ব্রাসেলস, বেলজিয়াম
৪. চিরিকি প্রদেশ, পানামা
৫. ডিয়ার ভ্যালি, উটাহ
৬. ফেজ, মরক্কো
৭. গ্যাবন
৮. আপার কারনিওলা, স্লোভেনিয়া
৯. গুয়াডালাহারা, মেক্সিকো
১০. হংকং, চিন

উদয়পুরের এই অর্জন নিঃসন্দেহে ভারতীয় পর্যটনের গর্ব বাড়িয়েছে। রাজস্থানের ঐতিহ্য ও আতিথেয়তার জোড়ায় ২০২৬ সালের বিশ্বভ্রমণের মানচিত্রে ভারতের অবস্থান আরও পোক্ত করল ‘সিটি অফ লেকস’।


```